তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সচী-পত্ৰ সূরা মারইয়াম ৩৭ ফিকাহ্‌বিদগণ বলেছেন ঃ£ ওয়াদার খণ হওয়া এবং ওয়াজিব হওয়ার অর্থ এই যে, শরীয়তসম্মত ওযর ব্যতীত ওয়াদা পূরণ না করা গুনাহ্‌ । কিন্তু ওয়াদা এমন ধাণ নয় যে, তজ্জন্য আদালতের শরণাপন্ন হওয়া যায় কিংবা জোরে-অবরে .আঁদায় করা যায়। ফিকাহ্‌বিদদের পরিভাষায় একে বলা হয় ধর্মত ওয়াজিব-বিচারে ওয়াজিব নয়। (কুরতুবী) পরিবার-পরিজন থেকে সংস্কার কাজ শুরু করা সংক্কারকের অবশ্য কর্তব্য : 53 ০ ১:৬ ০১হযরত ইসমাঈল (আ)-এর আরও একটি বিশেষ গুণ এই উল্লেখ করা হয়েছে যে, তিনি নিজ পরিবার-পরিজনকে নামায ও যাকাতের নির্দেশ দিতেন। এখানে প্রশ্ব হলো যে, পরিবার-পরিজনকে সৎকাজের নির্দেশ দেওয়া তো প্রত্যেক মুমিন মুসলমানের দায়িত্বে ওয়াজিব। কোরআন পাকে সাধারণ মুসলমানদেরকে বলা হয়েছে £ 1,6440,/40.,% 10,5 অর্থাৎ নিজেদেরকে এবং নিজেদের পরিবারবর্গকে অগ্নি থেকে রক্ষা কর । সুতরাং এ ব্যাপারে হযরত ইসমাঈল (আ)-এর বৈশিষ্ট্য কি ? জওয়াব এই যে, বিষয়টি যদিও ব্যাপকভাবে সব মুসলমানের করণীয়; কিন্তু হযরত ইসমাঈল (আ) এ কাজের জন্য বিশেষ গুরুত্ব সহকারে ও সর্বপ্রযত্রে চেষ্টিত ছিলেন ; যেমন মহানবী. (সা)-এর প্রতিও বিশেষ নির্দেশ ছিল যে, Le iri ie 25; 3-_ অৰ্থাৎ গোত্রের নিকটতম আত্মীয়দেরকে আল্লাহ্র আযাব সম্পর্কে সতর্ক করুন । এ নির্দেশ পালনার্থে তিনি পরিবারবর্গকে একত্র করে বিশেষ ভাষণ দেন। এখানে দ্বিতীয় প্রণিধানযোগ্য বিষয় এই যে, পয়গন্বরগণ সবাই সমগ্র জাতির হিদায়েতের জন্য প্রেরিত হন। তারা সবাইকে সত্যের পয়গাম পৌছান এবং খোদায়ী নির্দেশের অনুগামী করেন। আয়াতে বিশেষভাবে পরিবারবর্গের কথা উল্লেখ করার কারণ কি? জওয়াব এই যে, পয়গস্বরদের দাওয়াতের বিশেষ কতিপয় মূলনীতি আছে। তন্মধ্যে একটি এই যে, হিদায়েতের কাজ সর্বপ্রথম নিজ গৃহ থেকে শুরু করতে হবে। নিজ পরিবারের লোকজনের পক্ষে হিদায়েত মেনে নেওয়া এবং মানানো অপেক্ষাকৃত সহজও ৷ তাদের দেখাশোনাও সদাসর্বদা করা যায়। তারা যখন কোন বিশেষ রঙে রঞ্জিত .হয়ে তাতে পাকাপোক্ত হয়ে যায়, তখন একটি ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয়ে ব্যাপক দাওয়াত ও অন্যদের সংশোধনে বিরাট সহায়তা করে। মানবজাতির সংশোধনের সর্বাধিক কার্যকরী পন্থা হচ্ছে একটি বিশুদ্ধ ধর্মীয় পরিবেশ অস্তিত্বে আনয়ন করা । অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে, প্রত্যেক ভাল অথবা মন্দ বিষয় শিক্ষাদীক্ষা ও উপদেশের চাইতে পরিবেশের মাধ্যমেই অধিক প্রসার লাভ করে। ipl ৩] ০5১5510, --হযরত ইদরীস (আ) নূহ্‌ (আ)-এর এক হাজার বছর পূর্বে তার পিতৃপুরুষদের অন্যতম ছিলেন। (মুস্তাদরাক হাকিম) হযরত আদম (আ)-এর পর তিনিই সর্বপ্রথম নবী ও রাসূল, যার প্রতি আল্লাহ্‌ তা'আলা ত্রিশটি সহীফা নাযিল করেন। (যামাখশারী) হযরত ইদরীস (আ) সর্বপ্রথম মানব, যাকে মু‘জিযা হিসেবে জ্যোতির্বিজ্ঞান ও অংকবিজ্ঞান দান করা হয়েছিল । (বাহ্রে মুহীত) তিনিই সর্বপ্রথম মানব, যিনি কলমের সাহায্যে লেখা ও বস্তু সেলাই আবিষ্কার করেন । তার পূর্বে মানুষ সাধারণত পোশাকের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।