তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সচী-পত্র ৩৪৬ তফসীরে মা‘আরেফুল কোরআন ! ষষ্ঠ খণ্ড (৩) ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা নারীকেই বিয়ে করে এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করে এবং এদেরকে মু’মিনদের জন্য হারাম করা হয়েছে। তফসীরের সার-সংক্ষেপ (ব্যভিচার এমন নোংরা কাজ যে, এতে মানুষের মেজাযই বিগড়ে যায়। তার আগ্রহ মন্দ বিষয়াদির প্রতিই নিবদ্ধ হয়ে যায়। এমন বদ লোকের প্রতি আগ্রহ তার মতই আরেকজন চরিত্রভ্রষ্ট বদ লোকেরই হতে পারে। সেমতে) ব্যভিচারী পুরুষ (ব্যভিচারী ও ব্যভিচারের প্রতি আগ্রহী হওয়ায় দিক থেকে) কেবল ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা নারীকেই বিয়ে করে এবং (এমনিভাবে) ব্যভিচারিণীকেও (ব্যভিচারিণী ও ব্যভিচারের প্রতি আগ্রহী হওয়ার দিক থেকে) ব্যভিচারী অথবা মুশরিক ছাড়া কেউ বিয়ে করে না। এবং এটা (অর্থাৎ ব্যভিচারিণীর যে বিবাহ ব্যভিচারিণী হওয়ার দৃষ্টিভঙ্গিতে হয়, যার ফলস্বরূপ সে ভবিষ্যতেও ব্যভিচারিণী থাকবে অথবা যে বিবাহ কোন মুশরিকা নারীর সাথে হয়) মুসলমানদের উপন্ব হারাম (এবং গুনাহ্র কারণ) করা হয়েছে (যদিও শুদ্ধতা ও অশুদ্ধতায় উভয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান অর্থাৎ ব্যভিচারিণী হওয়ার দৃষ্টিভঙ্গিতে ব্যভিচারিণীকে কেউ বিয়ে করলে গুনাহ্‌ হওয়া সত্বেও বিয়ে শুদ্ধ হবে। পক্ষান্তরে মুশরিকা নারীকে বিয়ে করলে গুনাহ্‌ তো হবেই, বিয়েও শুদ্ধ হবে.না ; বরং বাতিল হবে ।) ঘ্যভিচার সম্পর্কিত দ্বিতীয় বিধান $ পূর্ববর্তী আয়াতে বর্ণিত প্রথম বিধান ছিল ব্যভিচারের শাস্তি সম্পর্কিত । এই দ্বিতীয় বিধান ব্যভিচারী ও ব্যভিচারিণীর সাথে বিবাহ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। এর সাথে মুশরিক পুরুষ ও মুশরিকা নারীর সাথে বিবাহেরও বিধান বর্ণনা করা হয়েছে। আলোচ্য আয়াতের তফসীর সম্পর্কে তফসীরকারদের উক্তি বিভিন্ন ক্নপ । তন্মধ্যে তফসীরের সার-সংক্ষেপে বর্ণিত 'তফসীরই অধিক সহজ ও নির্ভেজাল মনে হয়। এর সারমর্ম এই যে, আয়াতের সূচনাভাগে শরীয়তের কোন বিধান নয়, বরং একটি সাধারণ অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, ব্যভিচার একটি অপকর্ম এবং এর অনিষ্টতা সুদূরপ্রসারী । আয়াতের উদ্দেশ্য এই যে, ব্যভিচার একটি চারিত্রিক বিষ । এর বিষাক্ত প্রভাবে মানুষ চরিত্রপ্রষ্ট হয়ে যায়। ভালমন্দের পার্থক্য লোপ পায় দুশ্চরিত্রতাই কাম্য হয়ে যায়। হালাল-হারামের প্রতি লক্ষ্য থাকে না। এরূপ চরিত্র্রষ্ট লোক ব্যভিচার ও ব্যভিচারে সম্মত করার উদ্দেশ্যেই কোন নারীকে পছন্দ করে। ব্যভিচারের উদ্দেশ্য সাধনে ব্যর্থ হলে অপারক' অবস্থায় বিবাহ করতে সন্মত হয় ; কিন্তু সে মনেপ্রাণে বিবাহকে পছন্দ করে না। কেননা, বিবাহের লক্ষ্য হচ্ছে সৎ ও পবিত্র জীবন-যাপন করা এবং সৎকর্মপরায়ণ সন্তান-সন্ততি জন্ম দেওয়া । এর জন্য স্ত্রীর আজীবন ভরণ-পোষণের : দায়িত্ব ও অন্যান্য অধিকার মেনে নিতে হয়। চরিত্রভ্রষ্ট লোক এসব দায়িত্ব পালনকে সাক্ষাৎ বিপদ মন্নে করে। যেহেতু বিবাহ এ ধরনের লোকের উদ্দেশ্যই থাকে না, তাই তাদের আগ্রহ শুধু মুসঁলমান নারীদের প্রতিই নয়-; বরং মুশরিকা নারীদের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।