সূরা আনৃ-নূর ৬৪৩ “শরীয়তের দিক দিয়ে আমরা ব্যভিচারের শাস্তিতে প্রস্তরাঘাতে হত্যা করতে বাধ্য । কেননা, এটা আল্লাহ্র অন্যতম হদ। মনে রেখ, রাসূলুল্লাহ্ (সা) রজম করেছেন এরং আমরা ভীর পরেও রজম করেছি। যদি এরূপ আশংকা না থাকত যে, লোকে বলবে ট্টমর আল্লাহ্র কিতাবে নিজের পক্ষ থেকে সংযোজন করেছেন, তবে আমি কোরআনের একর প্রান্তে এটা লিখে দিতাম । উমর ইবনে খাত্তাব, আবদুর রহমান ইবনে আউফ এবং অচুক অমুক সাক্ষী যে, রাসূলুল্লাহ্ (সা) রজম করেছেন এবং তার পরে আমরা ব্রজম করেছি।-_(ইবনে কাসীর) হযরত উমর ফারুক (রা)-এর এই ভাষণ থেকে বাহ্যত প্রমাণিত হয় যে, সূরা নূরের আয়াত ছাড়া রজম সম্পর্কিত একটি স্বতন্ত্র আয়াত আছে। কিন্তু হযরত উমর লেই আয়াতের ভাষা প্রকাশ করেননি । তিনি একথাও বলেননি যে, সেই স্বতন্ত্র আয়াতটি কোরআনে কেন নেই এবং তা পঠিত হয় না কেন ? তিনি শুধু বলেছেন, আমি আল্লাহ্র কিতাবে সংযোজন করেছি এই মর্মে দোষারোপের আশংকা না থাকলে আমি আয়াতটি কোরআনের প্রান্তে লিখে দিতাম (নাসায়ী) এই রেওয়ায়েতে প্রণিধানযোগ্য বিষয় এই যে, সেটা যদি বাস্তবিকই কোরআরের আয়াত হয় এবং পাঠ করা ওয়াজিব হয়, তবে হযরত উমর মানুষের নিন্দাবাদের ভ্রয়ে একে কিরূপে ছেড়ে দিলেন, অথচ ধর্মের ব্যাপারে তাঁর কঠোরতা প্রসিদ্ধ ও সুবিদিত্ব ৷ এখানে আরও প্রণিধানযোগ্য বিষয় এই যে, হযরত উমর একথা বলেননি--আমি এই আয়াতকে কোরআনে দাখিল করে দিতাম ; বরং বলেছেন, আমি একে কোরআনের প্রান্তে লিখে দিতাম । এসব বিষয় ইঙ্গিত বহন করে যে, হযরত উমর (রা) সূরা নূরের উল্লিখিত আয়াতের যে তফসীর রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে শুনেছিলেন, যাতে তিনি একশ কশাদঘাত করার বিধান অবিবাহিত পুরুষ ও নারীর জন্য নির্দিষ্ট করেছিলেন এবং বিবাহিতের .জ্রনয রজমের বিধান দিয়েছিলেন, সেই তফসীরকে এবং তদনুযায়ী রাসূল (সা)-এর কার্মপ্রণালীকে তিনি আল্লাহ্র কিতাব ও কিতাবের আয়াত শব্দ দ্বারা ব্যক্ত করেছেন। এর মর্ম এই যে, রাসূলুল্লাহ্ (সা)-এর এই তফসীর ও বিবরণ কিতাবের হুকুম রাখে, স্বতন্ত্র আয়াত নয় । নতুবা এই পরিত্যক্ত আয়াতকে কোরআনের অন্তর্ভুক্ত করে দিতে কোন শক্তিই তাকে বারা দিতে পারত না। প্রান্তে লিখে দেওয়ার ইচ্ছা প্রকাশও এ বিষয়ের প্রমাণ যে, সেটা স্বত্ব কোন আয়াত নয় ; বরং সুরা নূরের আয়াতের কিছু ব্যাখ্যা ও বিবরণ । কোন কোন রেওয়ায়েতে এস্থলে স্বতন্ত্র আয়াত বলা হয়েছে। এসব রেওয়ায়েতে সনদ ও প্রমাণের দিক দিয়ে এরূপ নয় যে, এগুলোর ভিত্তিতে কেরিআনে একে সংযুক্ত করা যায় ফিকহ্বিদগপ একে “তিলাওয়াত মনসূখ, বিধান মনসূখ নয়” এর দৃষ্টান্তে পেশ করেছেন। এটা নিছক দৃষ্টান্তই মাত্ৰ । এতে প্রকৃতপক্ষে এর কোরআনী আয়াত হওয়া প্রমাণিত হয় না। সারকথা এই যে, সুরা নূরের উল্লিখিত আয়াতে বর্ণিত ব্যভিচাৱিনী নারী ও ব্যভিচারী পুরুষের একশ কশাঘাতের শাস্তি রাসুলুল্লাহ (সা)-এর ব্যাখ্যা ও তফসীরের ভিত্তিডে অবিবাহিতদের জন্য নির্দিষ্ট এবং বিবাহিতদের শাস্তি রজম ৷ এই বিবরণ আয়াতে উল্লিখিত না থাকলেও যে পহিস সত্তার প্রতি আয়াত নামিল হয়েছিল, তাঁর পক্ষ থেকে দ্যর্থৰীন.. www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।