তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সাচ পত্ৰ সূরা আন্-নূর ৩৪১ রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ঃ আমার কাছ থেকে জ্ঞান অর্জন কর, আল্লাহ্‌: তাআলা ব্যভিচারী পুরুষ ও নারীর জন্য সূরা নিসায় প্রতিশ্রুত পথ সূরা নূরে বাৎলে দিয়েছেন। তা এই যে, অবিবাহিত পুরুষ ও নারীর জন্য একশ কশাঘাত ও এক বছরের নির্বাসন এবং বিবাহিত পুরুষ ও নারীর জন্য একশ কশাঘাত ও প্রস্তরাঘাতে হত্যা (ইবনে কাসীর) সূরা নূরে উল্লিখিত অবিবাহিত পুরুষ ও নারীর শাস্তি একশ কশাঘাতের সাথে এই হাদীসে একটি বাড়তি সাজা উল্লেখ করা হয়েছে। তা এই যে, পুরুষকে এক বছরের জন্য দেশাস্তরিত করতে হবে। দেশাস্তরিত করার এই শাস্তি পুরুষের জন্য একশ কশাঘাতের ন্যায় অপরিহার্য, না বিচারকের বিবেচনার উপর নির্ভরশীল যে, তিনি প্রয়োজনবোধ করলে এক বছরের জন্য দেশাসন্তরিতও করে দেবেন-এ ব্যাপারে ফিকাহবিদদের মধ্যে মতভেদ আছে। ইমাম আযমের মতে শেষোক্ত মতই নির্ভুল ; অর্থাৎ বিচারকের বিবেচনার উপর নির্ভরশীল দ্বিতীয়ত এই হাদীসে বিব্যুহিত. পুরুষ ও নারীর শাস্তি প্রস্তরাঘাতে হত্যা-এর আগে একশ’ কশাঘাতের শাস্তিও উল্লেখ করা হয়েছে। কিন্তু অন্যান্য হাদীস এবং রাসূলুল্লাহ্‌ (সা) ও সাহাবায়ে কিরামের কার্যপ্রণালী থেকে প্রমাণিত রয়েছে যে, উভয় প্রকার শান্তি একত্রিত হবে না। বিবাহিতকে শুধু প্রস্তরাঘাতে হত্যাই করা হবে। এই হাদীসে বিশেষভাবে লক্ষণীয় বিষয় এই যে, রাসূলুল্লাহ্‌ (সা) এতে ১ ১ > 3 আয়াতের তফসীর করেছেন। তফসীরে সূরা নূরের আয়াতে বিধৃত একশ কশাঘাতের উপর কতিপয় অতিরিক্ত বিষয়ও সংযুক্ত হয়েছে। প্রথম, একশ কশাঘাতের শাস্তি অবিবাহিত পুরুষ ওঁ নারীর জন্য নির্দিষ্ট হওয়া ; দ্বিতীয়, এক বছরের জন্য দেশাস্তরিত করা এবং তৃতীয়, বিবাহিত: পুরুষ ও নারীর জন্য প্রস্তরাঘাতে হত্যা করার বিধান । বলা বাহুল্য, সূরা নূরের আয়াতের উপর রাসূলুল্লাহ্‌ (সা) যেসব বিষয়ের বাড়তি সংযোজন করেছেন, এগুলোও আল্লাহ্‌র ওহী ও আল্লাহ্‌র আদেশ বলেই ছিল। ১১২,১১1 3৯১! পয়গন্বর ও তার কাছ থেকে যারা সন্বাসরি. শোনে, তাদের পক্ষে পঠিত ওহী অর্থাৎ কোরআন ও অপঠিত ওহী উভয়ই সমান স্বয়ং রাসূলুল্লাহ্‌ (সা) সাহাবায়ে কিরামের বিপুল সমাবেশের সামনে এই বিধান কার্যে পরিণত করেছেন। মা’এয ও গামেদিয়ার উপর তিনি প্রস্তরাঘাতে হত্যার বিধান জারি. করেছেন, যা সব হাদীসগ্রন্থে সহীহ সনদসহ বর্ণিত আছে । বুখারী ও মুসলিমে বর্ণিত হযরত আবু হুরায়রা ও যায়দ ইবনে খালেদ জোহানীর রেওয়ায়েতে আছে, জনৈকা বিবাহিতা মহিলার সাথে তার অবিবাহিত চাকর ব্যভিচার ক্করে ৷ ব্যভিচারীর পিতা. তাকে নিয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে উপস্থিত হয় স্বীকারোক্তিয় মাধ্যমে ঘটনা প্রমাণিত হয়ে গেলে রাসূলুল্লাহ্‌ (সা) বললেনঃ <5, <১১০০২ 3১ অর্থাৎ আমি তোমাদের ব্যাপারে ‘ফয়সালা আল্লাহূর কিতাব অনুযায়ী করব । অতঃপর তিনি আদেশ দিলেন যে, ব্যভিচারী অবিবাহিত ছেলেকে একশ কশাঘাত কর । তিনি বিবাহিতা মহিলাকে জবানবন্দি নিলে সেও স্বীকারোক্তি করল । তখন তার উপর প্রস্তরাঘাতে হত্যার বিধান প্রয়োগ করা হলো । (ইবনে কাসীর) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।