তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ٧٥٠
📝 نص 📖 PDF

সূরা আন্-নূর ৩৩৭ আল্লাহ্র প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকে ; মু’মিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। তফসীরের সার-সংক্ষেপ এটা একটা সূরা, যা (অর্থাৎ যার ভাষাও) আমি (ই) অবতীর্ণ করেছি, যা (অর্থাৎ যার অর্থসম্তার তথা বিধানাবলীও) আমি (ই) নির্ধারিত করেছি (ফরয হোক কিংবা ওয়াজিব, মনদূব হোক কিংবা মুস্তাহাব) এবং আমি (এসব বিধান বুঝানোর জন্য) এতে (অর্থাৎ এই সূরায়). সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি, যাতে তোমরা বুঝ এবং আমল কর)। ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ (উভয়ের বিধান এই যে,) তাদের প্রত্যেককে একশ করে দুররা মার এবং তাদের ব্যাপারে তোমাদের মনে যেন দয়ার উদ্রেক না হয় (যেমন দয়ার বশবতী হয়ে ছেড়ে দাও কিংবা শাস্তি ত্রাস করে দাও), যদি তোমরা আল্লাহ্র প্রতি ও কিয়ামত দিবসের প্রতি বিশ্বাসী হয়ে থাক । তাদের শাস্তির সময় মুসলমানদের একটি দল যেন উপস্থিত থাকে (যাতে তাদের লাঞ্ছনা হয় এবং দর্শক ও শ্রোতারা শিক্ষা গ্রহণ করে) । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় এ সূরার প্রথম আয়াত ভূমিকাস্বরূপ, যদ্বারা এর বিধানাবলীর বিশেষ গুরুত্ব বর্ণনা করা উদ্দেশ্য । বিধানাবলীর মধ্যে সর্বপ্রথম ব্যভিচারের শাস্তি _যা সূরার উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে। সতীত্ব ও তজ্জন্যে দৃষ্টির হিফাযত, অনুমতি ব্যতিরেকে কারও গৃহে যাওয়া ও দৃষ্টিপাত করার নিষেধাজ্ঞা সম্পর্কিত বিধানাবলী পরে বর্ণিত হবে। ব্যভিচার সতর্কতার এমন বাধা ডিঙ্গিয়ে সতীত্বের বিপক্ষে চরম সীমায় উপনীত হওয়া এবং আল্লাহ্র বিধানাবলীর বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করার নামাস্তর। এ কারণেই ইসলামে মানবিক অপরাধসমূহের যেসব শাস্তি কোরআনে নির্ধারিত রয়েছে, তন্মধ্যে ব্যভিচারের শাস্তি সবচাইতে কঠোর ও অধিক । ব্যভিচার স্বয়ং বৃহৎ অপরাধ ; তদুপরি সে নিজের সাথে আরও শত শত অপরাধ নিয়ে আসে এবং সমগ্র মানবতার ধ্বংসের আকারে এর ফলাফল প্রকাশ পায়। পৃথিবীতে যত হত্যা ও লুষ্ঠনের ঘটনাবলী সংঘটিত হয় ; অনুসন্ধান করলে দেখা যাবে ঘে, অধিকাংশ ঘটনার কারণ কোন নারী ও তার সাথে অবৈধ সম্পর্ক । তাই সূরার প্রথমে এই চরম অপরাধ ও নির্লজ্জতার মূলোৎপাটনের জন্য এর শরীয়তানুগ শাস্তি বৰ্ণিত হয়েছে। ব্যভিচার একটি মহা অপরাধ এবং অনেক অপরাধের সমষ্টি; তাই শরীয়তে এর শাস্তিও সর্ববৃহৎ রাখা হয়েছে £ঃ কোরআন পাক ও মূৃতাওয়াতির হাদীস চারটি অপরাধের শাস্তি ও তার পদ্থা স্বয়ং নির্ধারিত করেছে এবং কোন বিচারক ও শাসনকর্তার মতামতের উপর ন্যস্ত করেনি। এসব নির্দিষ্ট শাপ্তিকে শরীয়তের পরিভাষায় ‘হুদূদ’' বলা হয়। এগুলো ছাড়া অবশিষ্ট অপরাধের শাস্তি এভাবে নির্ধারিত করা হয়নি; বরং শাসনকর্তা অথবা বিচারক অপরাধীর অবস্থা; অপরাধের গুণাগুণ, পরিবেশ ইত্যাদির প্রতি লক্ষ্য রেখে যে পরিমাণ শাস্তিকে অপরাধ দমনের জন্য যথেষ্ট মনে করে, সেই পরিমাণ শাস্তি দিতে পারে। এ ধরনের শাস্তিকে শরীয়তের পরিভাষায় ‘তা'যীরাত’ (দণ্ড) বলা হয়। হুদূদ চারটি £ মা'আরেফুল কুরআন (৬ষ্ঠ)__৪৩ www.eelm.weebly.com

— صفحة ٣٣٨ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.