তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সটী-পত্র সূরা আল-মু'মিনূন ৩৩৫ আল্লাহ্‌ মহিমাৰ্বিত, তিনি বাদশাহ্‌ (এবং বাদশাহ্‌-ও) সত্যিকার । তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই (এবং তিনি) মহান আরশের অধিপতি । যে ব্যক্তি (এ বিষয়ে প্রমাণাদি প্রতিষ্ঠিত হওয়ার পর) আল্লাহ্র সাথে অন্য কোন মাবূদের ইবাদত করে, যার (মাবুদ হওয়া) সম্পর্কে তার কাছে কোন প্রমাণ নেই, তার হিসাব তার পালনকর্তার কাছে হবে, (যার অবশ্যন্তাবী ফল এই যে,) নিশ্চয়ই কাফিররা সফলকাম হবে না। (বরং চিরকাল আযাব ভোগ করবে এবং যখন আন্পাহ্‌ তা'আলার শান এই, তখন) আপনি (এবং অন্যরাও) বলুন £ হে আমার পালনকর্তা, (আমার ক্রটিসমূহ) ক্ষমা করুন ও (সর্বাবস্থায় আমার প্রতি) রহম করুন (জীবিকায়, ইবাদতের তওফীকদানে, পরকালের মুক্তির ব্যাপারে এবং জান্নাত দানের ব্যাপারেও ৷) রহমকারীদের মধ্যে আপনি শ্রেষ্ঠ রহমকারী । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় সূরা মু'মিনূনের সর্বশেষ আয়াতসমূহ ৬5১ 0514.০5 থেকে নিয়ে শেষ সূরা পর্যন্ত বিশেষ ফযীলত রাখে । বগভী ও সালাবী হযরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদের একটি ঘটনা বর্ণনা করেছেন যে, একবার তিনি জনৈক রোগাক্রান্ত ব্যক্তির কানে এই আয়াতসমূহ পাঠ করলে সে তৎক্ষণাৎ আরোগ্য লাভ করে। রাসূলুল্লাহ্‌ (সা) তাঁকে জিজ্ঞেস করলেন যে, তুমি তার কানে কি পাঠ করেছ ? আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ বললেন £ আমি এই আয়াতগুলো পাঠ করেছি। তখন রাসূলুল্লাহ্‌ (সা) বললেন £ সেই আল্লাহ্র কসম, যার হাতে আমার প্রাণ, যদি কোন বিশ্বাসী ব্যক্তি এই আয়াতগুলো পাহাড়ের উপর পাঠ করে দেয়, তবে পাহাড় তার স্থান থেকে সরে যেতে পারে। (2১৮ ১4১/০১ __ এখানে ১৯ ও (১! উভয়ের ৮৪ তথা কর্মপদ উল্লেখ করা হয়নি অর্থাৎ কি ক্ষমা করা হবে এবং কিসের প্রতি রহম করা হবে, তা বলা হয়নি। এতে করে ব্যাপকতার প্রতি ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ মাগফিরাতের দোয়া ক্ষতিকর বস্তু দূর করাকে অন্তর্ভুক্ত রেখেছে এবং রহমতের দোয়া প্রত্যেক উদ্দিষ্ট ও কাম্য রন্তু অর্জিত হওয়াকে অন্তর্ভুক্ত রেখেছে। কেননা, ক্ষতি দূরীকরণ ও উপকার আহরণ মানব জীবন ও তার উদ্দেশ্যসমূহের নির্যাস । উভয়টিই দোয়ার অন্তর্ভুক্ত হয়ে গেছে।-_(মাযহারী) ৷ রাসূলুল্লাহ্‌ (সা) নিষ্পাপ ও রহমতপ্রাপ্তই ছিলেন। এতদসত্ববেও তাঁকে মাগফিরাত ও রহমতের দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে এটা উন্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে, তোমাদের এ ব্যাপারে খুবই যত্নবান হওয়া উচিত । -_(কুরতুবী) 5528 9৩ সূরা মু'মিনুনের সূচনা 434 1 5 আয়াত দ্বারা হয়েছিল এবং সমাপ্তি - 59১30১] দ্বারা সম্পন্ন করা হয়েছে। এতে বুঝা গেল যে, ফালাহ্‌ অর্থাৎ পরিপূর্ণ সফলতা মু'মিনগণেরই প্রাপ্য এবং কাফিররা এ থেকে বঞ্চিত । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।