| চী পত্ৰ সূরা আল-মু’মিনূন ৩৩৩ বর্তমান না থাকায় পাল্লার ওযন হান্কা হবে। গুনাহ্গার মুসলমানদের নেকীর পাল্পায়ও আমল থাকবে এবং গুনাহ্র পাল্লায়ও আমল থাকবে । আলোচ্য আয়াতে তাদের সম্পর্কে ল্পষ্টত কিছু বলা হয়নি ; বরং কোরআন পাক সাধারণত তাদের শাস্তি ও প্রতিদান সম্পর্কে নীরবই বলা যায়। এর কারণ সম্ভবত এই যে, কোরআন অবতরণের সময় যেসব মু'মিন সাহাবী ছিলেন, ভীরা সবাই কবিরা গুনাহ্ থেকে পবিত্রই ছিলেন। কারও দ্বারা কোন গুনাহ্ হয়ে গেলেও তিনি তওবা করেছেন। ফলে মাফ হয়ে গেছে। কোরআন পাকের ১৮০১০০ 1১১০ আয়াতে এমন লোকদের কথা বলা হয়েছে, যাদের নেক ও বদ আমল মিশ্র । তাদের সম্পর্কে হযরত ইবনে আব্বাস বলেন ঃ কিয়ামতের দিন যার নেকী গুনাহ্র চাইতে বেশি হবে__এক নেকী পরিমাণ বেশি হলেও সে জান্নাতে যাবে। পক্ষান্তরে যার গুনাহ্ নেকীর চাইতে বেশি হবে-_এক গুনাহ্ বেশি হলেও সে দোযখে যাবে ; কিন্তু মু'মিন গুনাহ্গারের দোযখে প্রবেশ পবিত্র করার উদ্দেশ্যে হবে ; যেমন লোহা স্বর্ণ ইত্যাদি আগুনে ফেলে ময়লা ও মরিচা দূর করা হয়। দোযখের অগ্নু দ্বারা যখন তার গুনাহ্্র মরিচা দূরীকরণ হবে, তখন সে জার্বাতে প্রবেশের উপযুক্ত হবে এবং তাকে জান্নাতে প্রেরণ করা হবে। হযরত ইবনে আব্বাস আরও বলেন ঃ কিয়ামতের পাল্লা এমন নির্ভুল ওযন করবে যে, তাতে এক সরিষা পরিমাণও এদিক-সেদিক হবে না৷ যার নেকী ও গুনাহ্ পাল্লায় সমান সমান হবে, সে আ'রাফে প্রবেশ এবং দোযখ ও জান্নাতের মাঝখানে দ্বিতীয় নির্দেশের অপেক্ষায় থাকবে। অবশেষে সেও জার্বাতে প্রবেশাধিকার পাবে। -_(মাযহারী) ইবনে আব্বাসের এই উক্তিতে কাফিরদের উল্লেখ নেই, শুধু মু'মিন শুনাহ্গারদের কথা আছে। আসল ওযনের ব্যবস্থা £ কোন কোন হাদীস থেকে জানা যায় যে, স্বয়ং মু'মিন ও কাফির ব্যক্তিকে পাল্লায় রেখে ওযন করা হবে। কাফিরের কোন ওযনই হবে না, সে যত মোটা স্থূলদেহীই হোক না কেন । (বুখারী, মুসলিম) কোন কোন রেওয়ায়েত থেকে ‘ জানা যায় যে, তাদের আমলনামা ওযন করা হবে। তিরমিযী, ইবনে মাজহা, ইবনে হিব্বান ও হাকিম এই বিষয়বস্তু হযরত আবদুল্লাহ্ ইবনে উমরের রেওয়ায়েতে বর্ণনা করেছেন। আরও কিছু রেওয়ায়েত থেকে জানা যায় যে, প্রত্যেক মানুষের দুনিয়ার ওযনহীন ও দেহহীন আমলসমূহকে হাশরের ময়দানে সাকার অবস্থার পাল্লায় রাখা হবে এবং ওযন করা হবে। তাবারানী প্রমুখ ইবনে আব্বাসের ভাষ্যে রাসূলুল্লাহ্ (সা) থেকে এই রেওয়ায়েত বর্ণনা করেছেন। তফসীরে মাযহারীতে এসব রেওয়ায়েত আদ্যোপান্ত উল্লেখ করা হয়েছে। সেখানে দেখে নেওয়া যায়। শেষোক্ত উক্তির সমর্থনে আবদুর রাজ্জাক ‘ফযলুল ইলম’ খস্থে ইব্রাহীম নাখয়ী থেকে একটি হাদীস বর্ণনা করেছেন। তাতে-বলা হয়েছে ঃ কিয়ামতের দিন এক ব্যক্তির আমলসমূহ ওযনের জন্য পাল্লায় রাখা হলে পাল্লা হান্কা হবে। এরপর মেঘের ন্যায় এক বস্তু এনে তার নেকীর পাল্লায় রেখে দেওয়া হবে। ফলে, পাল্লা ভারী হয়ে যাবে। তখন সে ব্যক্তিকে বলা হবে ঃ তুমি জান এটা কি? (যার দ্বারা পাল্লা ভারী হয়ে গেছে) । সে বলবে ৪ আমি জানি না। তখন বলা হবে ঃ এটা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।