তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আল-মু'মিনূন বলবেন ঃ তোমরা ধিকৃত অবস্থায় এখানেই পড়ে থাক এবং আমার সাথে কোন কথা বলো না । (১০৯) আমার বান্দাদের একদল বলত £ হে আমাদের পালনকর্তা! আমরা বিশ্বাস স্থাপন করোছি। অতএব তুমি আমাদেরকে ক্ষমা কর ও আমাদের প্রতি রহম কর । তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু ৷ (১১০) অতঃপর তোমরা তাদেরকে ঠাট্টার পাত্ররূপে খহণ করতে । এমনকি তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল এবং তোমরা তাদেরকে দেখে পরিহাস করতে । (১১১) আজ আমি তাদেরকে তাদের সবরের কারণে এমন প্রতিদান দিয়েছি যে, তারাই সফলকাম । (১১২) আল্লাহ বলবেন £ তোমরা পৃথিবীতে কি পরিমাণ বিলম্ব করলে বছরের গণনায় । (১১৩) তারা বলবে, আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি। অতএব আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন৷ (১১৪) আল্লাহ বলবেন £ তোমরা তাতে অল্পদিনই অবস্থান করেছ, যদি তোমরা জানতে ! (১১৫) তোমরা কি ধারণা কর যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবেনা? তফসীরের সার-সংক্ষেপ অতঃপর যখন (কিয়ামত দিবসে) শিংগায় ফুৎকার দেওয়া হবে, তখন (এমন ভয় ও ত্রাসের সঞ্চার হবে যে,) তাদের পারস্পরিক আত্মীয়তার বন্ধনও সেদিন (যেন) থাকবে না। (অর্থাৎ কেউ কারও প্রতি সহানুভূতি প্রদর্শন করবে না ;. অপরিচিতের মত ব্যবহার করবে।) এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না (যে, ভাই, তুমি কি অবস্থায় আছ ? মোটকথা, আত্মীয়তা ও বন্ধুত্ব পরিচয় কাজে আসবে না । সেখানে একমাত্র ঈমানই হবে উপকারী বিষয় । এর প্রকাশ্য পরিচিতির জন্য, একটি পাল্লা খাড়া করা হবে এবং তাতে ক্রিয়াকর্ম ও বিশ্বাস ওজন করা হবে।) অতএব যাদের পাল্লা (ঈমানের) ভারী হবে (অর্থাৎ যারা মু'মিন হবে) তারাই সফলকাম (অর্থাৎ মুক্তিপ্রাপ্ত) হবে (এবং মু'মিনগণ উপরোক্ত ভয়ভীতি ও অজিজ্ঞাসামূলক অবস্থার সম্মুখীন হবে না। আল্লাহ্‌ বলেন £ £১4১৯১ "_ 4]।এবং যাদের (ঈমানের) পাল্লা হান্কা হবে, (অর্থাৎ যারা কাফির হবে) তারাই নিজেদের ক্ষতি করেছে এবং তারা চিরকালের জন্য জাহান্নামে থাকবে। (জাহান্নামের) অগ্নি তাদের মুখমণ্ডলকে দগ্ধ করবে এবং তারা তাতে বীভৎস আকার ধারণ করবে। (আল্লাহ তা‘আলা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তাদেরকে বলবেন ঃ) কেন, (দুনিয়াতে) আমার আয়াতসমূহ তোমাদেরকে পাঠ করে শোনানো হতো না কি ? আর তোমরা সেগুলোকে মিথ্যা বলতে ৷ (এটা তারই শাস্তি প্রাপ্ত হচ্ছে।) তারা বলবে £ হে আমাদের পালনকর্তা, (বাস্তবিকই) আমরা আমাদের দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং (নিঃসন্দেহে) আমরা ছিলাম পথভ্রষ্ট সম্প্রদায় । (অর্থাৎ আমরা অপরাধ স্বীকার এবং তজ্জন্য অনুশোচনা ও ওযরখাহী করে আবেদন করছি যে,) হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এ (জাহান্নাম) থেকে (এখন) বের করে দিন (এবং পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন;) যেমন সূরা সিজদায় আছে ২/০১০ ১৬১ ১১১; আমরা যদি পুনরায় তা করি, তবে নিঃসন্দেহে আমরা পুরোপুরি দোষী (তখন আমাদেরকে 'বুবশাস্তি দেবেন । এখন ছেড়ে দিন)। আল্লাহ বলবেন ৫৪ মা'আরেফুল কুরআন (৬ষ্ঠয)_-৪২ www.eelm.weebly.com ৩২৯

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।