তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

| চী পত্ৰ সূরা আল-মু’মিনূন ৩২৫ উল্লিখিত আয়াতও এ ব্যাপারে অম্পষ্ট । ফলে, উল্লিখিত সম্ভাবনাও বিদ্যমান। মোটকথা, যদি এরূপ হয়) তবে হে আমার পালনকর্তা, আপনি আমাকে যালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না. আমি তাদেরকে যে বিষয়ে ওয়াদা দিচ্ছি,তা আপনাকে দেখাতে অবশ্যই সক্ষম ৷ (তবে যে পর্যন্ত তাদের উপর আযাব না আসে,) আপনি (তাদের সাথে এই ব্যবহার করুন যে) তাদের মন্দকে এমন ব্যবহার দ্বারা প্রতিহত করুন, যা খুবই উত্তম' (ও নরম । নিজের জন্য প্রতিশোধ নেবেন না ; বরং আমার হাতে সমর্পণ করুন) তারা (আপনার সম্পর্কে) যা বলে, সে বিষয়ে আমি সবিশেষ জ্ঞাত । (যদি মানুষ হিসেবে আপনার ক্রোধের উদ্রেক হয়, তবে) আপনি দোয়া করুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি (যা শরীয়ত-বিরোধী না হলেও উপযোগিতা বিরোধী কাজে উৎসাহিত করে) এবং হে আমার পালনকর্তা, আমার নিকট শয়তানের উপস্থিতি থেকেও আপনার আশ্রয় প্রার্থনা করি, প্ররোচিত করা তো দূরের কথা । এই দোয়ার ফলে ক্রোধ দূর হয়ে যাবে। কাফিররা তাদের কুফর ও পরকালের অস্বীকৃতি থেকে বিরত হবে না ; এমনকি যখন তাদের কারও মাথার উপর মৃত্যু এসে (দণ্ডায়মান হয় এবং পরকাল দেখতে থাকে), তখন (চোখ খুলে এবং মূর্খতা ও কুফরের কারণে অনুতপ্ত হয়ে) বলে হে আমার পালনকর্তা, (মৃত্যুকে আমার কাছ থেকে সরিয়ে দিন এবং) আমাকে (দুনিয়াতে) পুনরায় ফেরত পাঠিয়ে দিন, যাতে যাকে (অর্থাৎ যে দুনিয়াকে) আমি ছেড়ে এসেছি, তাতে (পুনরায় গিয়ে) সৎকাজ করি (অর্থাৎ ধর্মকে সত্য জানি ও ইবাদত করি। আল্লাহ্‌ তা‘আলা এই আবেদন প্রত্যাখ্যান করে বলেছেনঃ) কখনও (এরূপ হবে) না, এ তো তার একটি কথা মাত্র, যা সে বলে যাচ্ছে। (তা বাস্তবে পরিণত হবে না৷ কারণ,) তাদের সামনে এক আড়াল (আযাব) আছে (যার আসা জরুরী । এটাই দুনিয়াতে ফেরত আসার পথে বাধা অর্থাৎ মৃত্যু । এই মৃত্যু নির্ধারিত সময়ে অবশ্যই হবে। ৷ ২৯১১ 17715 ৬% মৃত্যুর পর দুনিয়াতে ফিরে আসাও) কিয়ামত দিবস পর্যন্ত (আল্লাহর আইনের খেলাফ)। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় Ciatr os5ll as AS HL. biel Li LLU এই দুই আয়াতের উদ্দেশ্য এই যে, কোরআনের অনেক আয়াতে মুশরিক ও কাফিরদের উপর আযাবের ভয় প্রদর্শন উল্লিখিত হয়েছে। কিয়ামতে এই আযাব হওয়া তো অকাট্য ও নিশ্চিতই, দুনিয়াতে হওয়ারও সম্ভাবনা আছে। যদি এই আযাব দুনিয়াতে হয়, তবে রাসূলুল্লাহ (সা)-এর আমলের পরে হওয়ারও সম্ভাবনা আছে এবং তীর যমানায় তার চোখের সামনে তাদের উপর কোন আযাব আসার সম্ভাবনাও আছে। দুনিয়াতে যখন কোন সম্প্রদায়ের উপর আযাব আসে, তখন মাঝে মাঝে সেই আযাবের প্রতিক্রিয়া শুধু যালিমদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং সৎ লোকও এর কারণে পার্থিব কষ্টে পতিত হয়। তবে পরকালে তারা কোন আযাব ভোগ করবে না; বরং এই পার্থিব কষ্টের কারণে তারা সওয়াবও পাবে। কোরআন পাক বলে 8 LA 8 Ab lL iY Eh 1 অর্থাৎ এমন আযাবকে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।