তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আল-মু*মিনূন ৩২৩ যিনি প্রাণ দান করেন এবং মৃত্যু ঘটান এবং রাত্রি ও দিবসের বিবর্তন তারই কাজ্। তোমরা কি (এতটুকুও) বুঝ না? (যে, এসব প্রমাণ তাওহীদ ও কিয়ামতে পুনরদ্জ্জীবন দুই-ই বুঝায় । কিন্তু. তবুও মান না৷) ৰরং তারা তেমনি বলে, যেমম পূর্ববর্তীরা বলত । (অর্থাৎ) তারা বলে £ যখন আমরা মরে যাব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হয, তখনও কি আমরা পুনরুজ্জীবিত হব ? এই ওয়াদা তো আমাদেরকে এবং (আমাদের) পূর্বে আমাদের পূর্বপুর্লষদেরকে দেওয়া হয়েছে। এগুলো কল্পিত কাহিনী বৈ কিছুই নয়, যা পূর্যবর্তীদের কাছ থেকে বর্ণিত হয়ে আসছে। (এই উক্তি দ্বায়া আন্লাহ্র শজিসাযর্থ্যের অস্বীকৃতি জরুরী হয়ে পড়ে, এবং পুনরুতানের অস্বীকৃতির ন্যায় তাণ্তসীদেরও অস্বীকৃতি হয়। তাই এর জওয়াবে শাক্তি-সামর্থ্য প্রমাণ করার সাথে সাথে. তাওহীদও প্রমাণ করা হচ্ছে। অর্থাৎ) আপনি. (জওয়াবে) বলুন £ (আচ্ছা বল তো,) পৃথিবী এবং পৃথিবীতে যারা আছে তারা কার ? যদি তোমরা খবর রাখ । তারা অবশ্যই বলবে, আল্লাহ্‌র বলুন £ তবে চিন্তা কর না কেন ? (যাতে পুনরুথানের ক্ষমতা ও তাওহীদ উভয়ই প্রমাণিত হয়ে যায়৷) আপনি আরও বলুন £ (আচ্ছা বল তো,) সপ্তাকাশ ও মহা-আরশের অধিপতি কে ? তারা অবশ্যই বলবে, এটাও আল্লাহ্র ৷ বলুন £ তবে তোমরা (ভাঁকে) ভয় কর ন্ব' কেন ? (যাতে কুদরত ও পুনরুথানের আয়াতসমূহ অস্বীকার না করতে ।) আপনি (তাদেরকে) আরও বলুন £ যার হাতে সবকিছুর কর্তৃত্ব, তিনি কে ? এবং তিনি (যাকে ইচ্ছা) আশ্রয় দেন. ও তার মুকাবিলায় কেউ কাউকে আশ্রয় দিতে পারেন না, যদি তোমরা জান। (তবুও জওয়াবে) তারা অবশ্যই বলবে, এসব গুণও আল্লাহরই । আপনি (তখন) বলুন -ঃ তাহলে তোমরা দিশেহারা হচ্ছ কেন ? (প্রমাণের বাক্যাবলী সব স্বীকার কর ; কিন্তু ফলাফল স্বীকার কর না, যা তাওহীদ ও কিয়ামতের বিশ্বাস । অতঃপর তাদের ', ১১ ৯ 54১ ৮453 উক্তি বাঁতিল করা হচ্ছে; অর্থাৎ কিয়ামত আসা এবং মৃতদের জীবিত হওয়া পূর্ববর্তীদের উপকথা নয়।) বরং আমি ভাদেরকে সত্য বাণী পৌছিয়েছি এবং নিশ্চয় তারা নেজেরা) মিথ্যাবাদী । (এ পর্যন্ত কথোপকথন সমাপ্ত হলো এবং তাওহীদ ও পুনরুম্থান প্রমাণিত হয়ে গেল। কিন্তু এতদুভয়ের মধ্যে তাওহীদের বিষয়টি অধিক গুক্রুত্বপূর্ণ. বিধায় 'পরিশিষ্টে একে স্বতস্ত্রভাবে বর্ণনা করা হচ্ছেঃ) আল্লাহ্‌ তা'আলা ক্লোন সন্তান গ্রহণ করেননি (যেমন মুশরিকরা ফেরেশতাদের সম্পর্কে একথা বলে) ভার সাথে কোন মাবুদ নেই । থাকলে প্রত্যেক মাবুদ তার সৃষ্টি (ভাগ করে) পৃথক করে. নিত্ত এবং (দুনিয়ার রাজা-বাদুশাহদের ন্যায় অন্যের সৃষ্টি ছিনিয়ে নেয়ার জন্যে একজন. .অপরজনের, উপর আক্ৰমণ করত । এমতাবস্থায় সৃষ্টির ধ্বংসলীলার শেষ থাকত না ; কিন্তুবিশ্বব্যবস্থায় এমন কোন বিশৃঙ্খলা নেই । এতে প্রমাণিত হয় যে, তারা যেসব (ঘৃণ্য) কথাবার্তা বলে, তা থেকে আল্লাহ্‌ পবিত্র । তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী । তিনি তাদের শিরক থেকে উর্ধে (ও পবিত্ৰ) । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় <০ )23 9, ১-৫2:5৯5 __ অৰ্থাৎ আল্লাহ তা‘আলা যাকে ইচ্ছা, আযাব, মুসীৰত ও দুঃখকষ্ট থেকে আশ্রয় দান করেন এবং কারও সাধ্য নেই যে; তার মুকাবিলায় কাউকে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।