তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্ৰ ৩২০ তফসীরে মা‘আরেফুল.কোরআন।। ষষ্ঠ খণ্ড ‘১3,১৩০1 থেকে 2: 5১১1১21 পৰ্যন্ত পাঁচটি এমন বিষয় উল্লেখ করা হয়েছে, যা মুশরিকদের জন্য রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি বিশ্বাস স্থাপনে কোন না কোন স্তরে প্রতিবন্ধক হতে পারত । এগুলোর মধ্যে প্রত্যেকটি বিষয়ই যে অনুপস্থিত, তাও সাথে সাথে বর্ণনা করা হয়েছে। এর সারমর্ম এই যে, যেসব কারণ তাদের জন্য ঈমানের পথে অন্তরায় হতে পারত, তার একটিও এখানে বর্তমান নেই । পক্ষান্তরে বিশ্বাস স্থাপনের জন্যে যেসব কারণ হতে পারে, সেগুলো সব বর্তমান রয়েছে। এমতাবস্থায় তাদের অস্বীকার নির্ভেজাল শত্ৰুতা ও হঠকারিতা ছাড়া কিছুই নয়। পরবর্তী আয়াতে একথা এভাবে ব্যক্ত করা হয়েছে 8 La 3২ ১,১২0 551৬ ১০ অর্থাৎ রিসালত অস্বীকার করার কোন যুক্তিসঙ্গত ও স্বভাবজাত কারণ তো বর্তমান নেই ; এতদসব্বেও তাদের অস্বীকারের কারণ এছাড়া কিছুই নয় যে, রাসূলুল্লাহ্‌ (সা) সত্য নিয়ে আগমন করেছেন, আর তারা সত্যকেই অপছন্দ করে শুনতে চায় না। এর কারণ কুপ্রবৃত্তি ও কুবাসনার আধিক্য, রাজত্ব ও ক্ষমতার মোহ এবং মূর্খদের অনুসরণ ৷ ঈমান ও নবুয়ত স্বীকার:করে নেওয়ার পথে প্রতিবন্ধক হিসেবে যে পীচটি কারণ উল্লেখ করা হয়েছে, তন্মধ্যে একটি এই । 84১১ 1১4১২০ ০/-অৰ্থাৎ তাদের অস্বীকারের. এক কারণ হতে পারত এই যে, যে ব্যক্তি সত্যের দাওয়াত ও নবুয়তের দাবি নিয়ে আগমন করেছেন, তিনি ভিন দেশের লোক । তীর .বংশ, অভ্যাস, চালচলন ও চরিত্র সম্পর্কে তারা জ্ঞাত নয়।. এমতাবস্থায় তারা বলতে পারত যে, আমরা এই নবীর জীবনালেখ্য সম্পর্কে অবগত নই ; কাজেই তাকে নবী ও রাসূল মেনে কিরূপে অনুসরণ করতে পারি ? কিন্তু এখানে তো এরূপ অবস্থা নয়। বরং একথা সুল্পষ্ট ছিল যে, রাসূলুল্লাহ্‌ (সা) সম্তরান্ত. কুরাইশ বংশে এই শহরেই জন্মগ্রহণ করেছিলেন এবং শৈশব থেকে শুরু করে তীর যৌবন ও পরবর্তী সমগ্র যামানা. তাদের সামনেই অতিবাহিত হয়েছিল। তার কোন কর্ম, কোন অভ্যাসই তাদের কাছে গোপন ছিল না। নবুয়ত দাবি করার পূর্ব পর্যন্ত সমগ্র কাফির সম্প্রদায়, তাকে ‘সাদিক’ ও ‘আমীন’--সত্যবাদী ও বিশ্বস্ত বলে সম্বোধন করত ৷ তার চরিত্র ও কর্ম সম্পর্কে কেউ কোনদিন কোন সন্দেহই করেনি । কাজেই তাদের এ অজুহাতও অচল যে, তারা তাকে চেনে না। STALEY oe AEE LG lL alia FE পূর্ববর্তী আয়াতে মুশরিকদের সম্পর্কে বলা হয়েছিল যে, তারা আযাবে পতিত হওয়ার সময় আল্লাহ্র কাছে অথবা রাসূলের কাছে ফরিয়াদ করে। আমি যদি তাদের ফরিয়াদের কারণে দয়াপরবশ হয়ে আযাব সরিয়ে দেই, তবে মজ্জাগত অবাধ্যতার কারণে আযাব থেকে মুক্তি পাওয়ার পরক্ষণেই আবার নাফরমানীতে মশগুল হয়ে যাবে। এই আয়াতে তাদের এমনি ধরনের এক ঘটনা বর্ণনা করা হয়েছে যে, তাদেরকে একবার এক আযাবে গ্রেফতার করা হয়। কিন্তু রাসূলে করীম (সা)-এর দোয়ার বরকতে আযাব থেকে মুক্তি পাওয়ার পরও তারা আল্লাহ্র কাছে নত হয়নি এবং কুফর ও শিরককেই আঁকড়ে থাকে । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।