তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ 750
📝 Text 📖 PDF

সূরা আল-মু'মিনুন ৩১৯ দেয়া হয়েছিল । ফলে, তারা মৃত জন্তু, কুকুর এবং অস্থি পর্যন্ত খেতে বাধ্য হয়েছিল। রাসূলে করীম' (সা). কাফিরদের জন্য খুবই কম বদদোয়া করেছিলেন। কিন্তু এ স্থলে মুসলমানদের উপর তাদের নির্যাতন সীমা' ছাড়িয়ে গেলে তিনি বাধ্য হয়ে এরূপ দোয়া করেন ও ১৪ ০৯০ ha ৮2 re এট ১১:১ ০৫১5! (বুখারী, মুসলিম-কুরতুবী) 5352 1১০০/৮ ০১-অধিকাংশ তফসীরবিদদের মতে (5 শব্দের সর্বনাম হেরেমের দিকে ফেরে, ‘যা পূর্বে কোথাও উল্লেখ করা হয়নি। হেরেমের সাথে কুরাইশদের গভীর সম্পর্ক এবং একে নিয়ে তাদের গর্ব সুবিদিত ছিল। এর পরিপ্রেক্ষিতে শব্দটি উল্লেখ করার প্রয়োজন নেই । অর্থ এই যে, মন্ধার কুরাইশদের আল্লাহ্র আয়াতসমূহ শুনে উল্টা পায়ে সরে যাওয়া এবং না মানার কারণ হেরেমের সাথে সম্পর্ক ও তার তত্তবাবধানপ্রসূত অহংকার ও গর্ব ছিল। 1, শব্দটি, থেকে উদ্ভূত । এর আসল অর্থ চাদনী রাত্রি । চাদনী রাতে বসে গল্পগুজব করা ছিল আরবদের অভ্যাস । তাই , ॥ , শব্দটি গল্লগুজব করার অর্থেও ব্যবহৃত হয়। , ._.. বলা হয় গল্পগুজবকারীকে ৷ শব্দটি একবচন হলেও বহুবচনের অর্থেও ব্যবহৃত হয়। এখানে বহুবচনের অর্থেই ব্যবহৃত হয়েছে। মুশরিকরা যে আল্লাহ্র আয়াতসমূহ অস্বীকার করত, তার এক কারণ ছিল হেরেমের সাথে সম্পর্ক, তত্বাবধানজনিত অহংকার ও গর্ব, দ্বিতীয় কারণ বর্ণিত হয়েছে এই যে, তারা ভিত্তিহীন ও বানোয়াট গল্পগুজ্বে মেতে থাকে, এটাই তাদের অভ্যাস । আল্লাহ্র আয়াতসমূহের প্রতি তাঁদের কোন: উৎসুক নেহ! IPG EE: ৫, থেকে উদ্ভূত । এর অর্থ বাজে প্রলাপ .ও গালিগালাজ । আল্লাহ্র আয়াতসমূহ অস্বীকার করার এটা তৃতীয় কারণ । অর্থাৎ তারা বাজে প্রলাপোক্তি ও গালিগালাজে অভ্যস্ত । রাসূলুল্লাহ্‌ (সা) সম্পর্কে এমনি ধরনের ধৃষ্টতাপূর্ণ বাক্যে তারা বলত ৷ এশার পর কিস্‌সা-কাহিনী বলা নিষিদ্ধ, এ সম্পর্কে বিশেষ নির্দেশ ঃ রাত্রিকালে কিস্‌সা-কাহিনী বলার প্রথা আরব-আজমে প্রাচীনকাল থেকেই প্রচলিত রয়েছে। এতে অনেক ক্ষতিকর দিক ছিল এবং বৃথা সময় নষ্ট হতো । রাসূলুল্লাহ্‌ (সা) এই প্রথা মিটানোর উদ্দেশ্যে এশার পূর্বে নিদ্রা যাওয়া এবং এশার পর অনর্থক কিস্‌সা-কাহিনী বলা নিষিদ্ধ করে দেন। এর পেছনে রহস্য ছিল এই যে, এশার নামাযের সাথে সাথে মানুষের সেদিনের কাজকর্ম শেষ হয়ে যায়। এই নামায সারাদিনের শুনাহ্‌সমূহের কাফফারাও হতে পারে। কাজেই এটাই তার দিনের সর্বশেষ কাজ হওয়া উত্তম । যদি এশার পর অনর্থক কিস্সা-কাহিনীতে লিপ্ত হয়, তবে প্রথমত এটা স্বয়ং অনর্থক ও অপছন্দনীয় ; এছাড়া এই প্রসঙ্গে পরনিন্দা, মিথ্যা এবং আরও কত রকমের গুনাহ্‌ সংঘটিত হয়। এর আরেকটি কুপরিণতি এই যে, বিলম্বে নিদ্রা গেলে প্রত্যষে জাখত হওয়া সম্ভবপর হয় না। এ কারণেই হষরত উমর (ব্রা) এশার পর কাউকে গল্পগুজবে মত্ত দেখলে শাসিয়ে দিতেন এবং কতককে শাস্তিও দিতেন। তিনি বলতেন £ শীঘ্র নিদ্রা যাও; সম্ভবত শেষরাত্রে তাহাজ্জুদ পড়ার তওফীক হয়ে যাবে। (কুরতুবী) www.eelm.weebly.com

— Page 320 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.