তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= নি পত্র সূরা মারইয়াম ৩১ দিয়েছি এবং (ভবিষ্যৎ বংশধরের মধ্যে) -তাদের সুখ্যাতি আরও সমুচ্চ করেছি। (ফলে সবাই সম্মান ও প্রশংসা সহকারে তাদের নাম উচ্চারণ করে। ইসহাকের পূর্বে ইসমাঈল এমনি সব গুণসমূহ প্রদত্ত হয়েছিল) । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় ‘সিদ্দীক' কাকে বলে? ১১% .০__ ৯২ ০শব্দটি কোরআনের একটি পারিভাষিক শব্দ । এর অর্থ ও সংজ্ঞা সম্পর্কে আলিমদের উক্তি বিভিন্ন রূপ। কেউ বলেন ঃ যে ব্যক্তি সারা জীবনে কখনও মিথ্যা কথা বলেনি, সে সিদ্দীক । কেউ বলেন ঃ যে ব্যক্তি বিশ্বাস এবং কথা ও কর্মে সত্যবাদী, অর্থাৎ অস্তরে যেরূপ বিশ্বাস পোষণ করে, মুখে ঠিক তদ্রুপ প্রকাশ করে এবং তার প্রত্যেক কর্ম ও ওঠাবসা এই বিশ্বাসেরই প্রতীক হয়, সে সিদ্দীক । রূহুল মা‘আনী, মাযহারী ইত্যাদি গ্রন্থে শেষোক্ত অর্থকেই অবলম্বন করা হয়েছে। সিদ্দীকের বিভিন্ন স্তর রয়েছে। প্রকৃত সিদ্দীক নবী ও রাসূলই হতে পারেন এবং প্রত্যেক নবী ও রাসূলের জন্য সিদ্দীক হওয়া একটি অপরিহার্য গুণ । কিন্তু এর বিপরীতে যিনি সিদ্দীক হন, তীর জন্য নবী ও রাসূল হওয়া জরুরী নয় ; বরং নবী নয়--এমন ব্যক্তি যদি নবী ও রাসূলের অনুসরণ করে সিদৃকের স্তর অর্জন করতে পারেন, তবে তিনি-ও সিদীক বলে অভিহিত হবেন । হযরত মারইয়ামকে স্বয়ং কোরআন পাক ‘সিদ্দীক’ (১১,০) উপাধি দান করেছে। সাধারণ উম্মতের সংখ্যাধিক্যের মতে তিনি নবী নন এবং কোন নারী নবী হতে পারেন না। ‘"_' ৰড়দেরকে নসিহত করার পস্থা ও আদব ঃ ৩;1'৫ আরবী অভিধানের দিক দিয়ে এ শব্দটি পিতার জন্য সন্মান ও ভালবাসাসূচক সম্বোধন। হযরত ইবরাহীম খলীলুল্লাহ্‌কে আল্লাহ্‌ তা'আলা সৰ্বগুণে গুণাবিত করেছিলেন । তিনি পিতার সামনে যে বক্তব্য রেখেছিলেন তা মেযাজের সমতা ও বিপরীতমুখী বিষয়বস্তু সন্নিবেশের একটি অনুপম দৃষ্টান্ত । তিনি একদিকে পিতাকে কুফর ও শির্কে শুধু লিপ্তই নয়_-_-এর উদ্যোক্তারূপেও দেখেন। এই কুফর ও শির্ক মিটানোর জন্যই তিনি সৃজিত হয়েছিলেন। অপরদিকে পিতার আদব, মহত্ব ও ভালবাসা ৷ এ দু'টি বিপরীতমুখী বিষয়কে হযরত খলীলুল্লাহ্‌ (আ) চমৎকারভাবে সমৰ্বিত করেছেন। | =: ( শব্দটি পিতার দয়া ও ভালবাসার প্রতীক ৷ প্রথমত তিনি প্রত্যেক বাক্যের শুরুতে এই শব্দ দ্বারা সম্বোধন করেছেন ।এরপর কোন বাক্যে এমন কোন শন্দ ব্যবহার করেন নি, যা পিতার অবমাননা অথবা মমোকষ্টের কারণ হতে পারত; অর্থাৎ পিতাকে ‘কাফির’ গোমরাহ্‌ ইত্যাদি বলেন নি: বরং পয়গন্বরসুলভ হিকমতের সাথে শুধু তার দেবদেবীর অক্ষমতা ও অচেতনতা ফুটিয়ে তুলেছেন, যাতে সে নিজেই নিজের ভুল বুঝতে পারে। দ্বিতীয় বাক্যে তিনি আল্লাহ্‌ প্রদত্ত নবুয়তের জ্ঞানগরিমা প্রকাশ করেছেন। তৃতীয় ও চতুর্থ বাক্যে কুফর ও শির্কের সম্ভাব্য কুপরিণতি সম্পর্কে পিতাকে হুঁশিয়ার করেছেন। এরপরও পিতা চিন্তাভাবনার পরিবর্তে অথবা পুত্রসুলভ আবেদনের পরিপ্রেক্ষিতে কিছুটা নম্রতা অবলম্বন করার পরিবর্তে কঠোর ভঙ্গিতে পুত্রকে সম্বোধন করল । হযরত খলীলুল্লাহ্‌ 4! ( বলে মিষ্ট ভাষায় পিতাকে সম্বোধন করেছিলেন। এর উত্তরে সাধারণের পরিভাষায় “4; +5 (হে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।