= সাচ পত্ৰ সূরা আল-মু'মিনূন - ৩১৭ এর অলৌকিকতা ফুটে উঠত.এবং তারা বিশ্বাস স্থাপন করত) না, তাদের কাছে এমন কিছু এসেছে, যা তাদের পিতৃ্পুরুষদের কাছে আসেনি ? (অর্থাৎ আল্লাহ্র বিধানাবলী আসা, যা নতুন কিছু নয়। চিরকালই পয়গন্বরদের মাধ্যমে উন্মতদের কাছে বিধানাবলীই এসেছে। যেমন এক আয়াতে আছে ॥; ১৯2৮5১১১ সুতরাং মিথ্যাবাদী বলার এই কারণও অসার প্রতিপন্ন হলো। এই দুইটি কারণ কোরআন সম্পর্কিত ; অতঃপর কোরআনবাহী সম্পর্কে বলা হচ্ছে £) না, (মিথ্যাবাদী বলার কারণ এই যে) তারা তাদের রাসূল সম্পর্কে (অর্থাৎ রাসূলের সততা, ধর্মপরায়ণতা ও বিশ্বস্ততা সম্পর্কে) জ্ঞাত ছিল না, ফলে, তাকে অস্বীকার করে ? (অর্থাৎ এই কারণও বাতিল । কেননা, রাসূলের সততা ও ন্যায়পরায়ণতা সবাই এক বাক্যে স্বীকার করত ।) না (কারণ এই যে, ) তারা (নাউযুবিল্লাহ). বলে যে, সে পাগল +. (রাসূল যে উচ্চন্তরের বুদ্ধিমান ও দূরদৃষ্টিসম্পন্ন ছিলেন, তাও সুস্পষ্ট । অতএব উল্লিখিত কোন কারণই বাস্তবে যুক্তিযুক্ত নয়৷) বরং (আসল কারণ এই যে,) তিনি (রাসূল) তাদের কাছে সত্য নিয়ে আগমন করেছেন এবং তাদের অধিকাংশই সত্যকে অপছন্দ করে। ( ব্যস, মিথ্যাবাদী বলার এবং অনুসরণ না করার এটাই একমাত্র কারণ । বস্তুত তারা সত্য ধর্মের কি অনুসরণ করবে, তারা তো উল্টা এটাই চায় যে, সত্য ধর্মই তাদের চিন্তাধারার অনুসরণ করুক । কাজেই কোরআনে যেসব বিষয়বস্তু. তাদের চিন্তাধারার বিপক্ষে রয়েছে, সেগুলোকে বাতিল কিংবা পরিবর্তন করা হোক। যেমন এক আয়াতে আছে খর; | hk tie ck EU LUUG) এবং (অসম্ভবকে ধরে নেওয়ার পর্যায়ে) যদি (বাস্তবে এমন হতো এবং) সত্য তাদের কামনা-বাসনার আনুগামী (ও অনুকূলে) হতো, তবে (সারা বিশ্বে কুফরেরই শিরক ছড়িয়ে পড়ত । ফলে, আল্লাহ্র গযব বিশ্বকে গ্রাস করে নিত । পরিণামে) নভোমণ্ডল, ভূমণ্ডল এবং এগুলোর মধ্যবর্তী সবকিছুই ধ্বংস হয়ে যেত ; (যেমন কিয়ামতে সব মানুষের মধ্যে পথত্রষ্টতা ব্যাপক হারে ছড়িয়ে পড়ার কারণে আল্লাহ্ তা'আলার গযবও সবার উপর ব্যাপক আকারে হবে এবং গযব ব্যাপক হওয়ার কারণে ধ্বংসযজ্ঞও ব্যাপক হবে। কোন বিষয় যদি সত্য হয়, তবে তা উপকারী না হলেও কবূল করা ওয়াজিব হয়। এমতাবস্থায় কবূল না করাই স্বয়ং অপরাধ । কিন্তু তাদের শুধু সত্যকে অপছন্দ করারই দোষ নয় ;) বরং (এছাড়া অন্য আরও দোষ আছে। তা এই যে, সত্যের অনুসরণ থেকে তারা দূরে পলায়ন করে ; অথচ এতে তাদেরই উপকার ছিল । ব্যস,) আমি তাদের কাছে তাদের উপদেশ (ও উপকার) প্রেরণ করেছি ; কিন্তু তারা তাদের উপদেশ থেকেও মুখ ফিরিয়ে নেয়। না (উপরোক্ত কারণগুলো ছাড়া তাদের মিথ্যাবাদী বলার কারণ এই যে, তাদের সন্দেহ হয়েছে যে,) আপনি তাদের কাছে প্রতিদান জাতীয় কোনকিছু চান ? (এটাও ভুল । কেননা, আপনি যখন জানেন যে,) আপনার পালনকর্তার প্রতিদানই সর্বোত্তম এবং তিনিই শ্রেষ্ঠতম দাতা (তখন আপনি তাদের কাছে কেন প্রতিদান চাইতে যাবেন ? তাদের অবস্থার সারমর্ম এই যে,) আপনি তো তাদেরকে সরল পথের দিকে (যাকে উপরে সত্য বলা হয়েছে) দাওয়াত দিচ্ছেন, আর যারা পরকাল বিশ্বাস করে না, তারা এই (সরল) পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। (উদ্দেশ্য এই যে, সত্য হওয়া, সরল হওয়া ও উপকারী হওয়া এগুলো সবই ঈমানের দাবি করে এবং অন্তরায়ের যেসব কারণ হতে পারত, তার একটিও বিদ্যমান নেই । এমতাবস্থায় www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।