তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সটচী-পত্র ৩১৬ তফসীরে মা‘আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড করে না ? না তাদের কাছে এমন কিছু এসেছে, যা তাদের পিতৃপুরুষদের কাছে আসেনি? (৬৯) না তারা তাদের রাসূলকে চেনে না, ফলে তারা তাকে অস্বীকার করে ? (৭০) না তারা বলে যে, তিনি পাগল '? বরং তিনি তাদের কাছে সত্য নিয়ে আগমন করেছেন এবং তাদের অধিকাংশ সত্যকে অপহুন্দ করে। (৭১) সত্য যদি তাদের কাছে কামনা-বাসনার অনুসারী হতো, তবে নভোমণ্ডল ও ভূমণ্ডল এবং এগুলোর মধ্যবর্তী সবকিছুই বিশৃঙ্খল হয়ে পড়ত । বরং আমি তাদেরকে দান করেছি উপদেশ কিন্তু তারা তাদের উপদেশ অনুধাবন করে না । (৭২) না আপনি তাদের কাছে কোন প্রতিদান চান ? আপনার পালনকর্তার প্রতিদান উত্তম এবং তিনিই রিযিকদাতা । (৭৩) আপনি তো তাদেরকে সোজা পথে দাওয়াত দিচ্ছেন ; (৭৪) আর যারা পরকাল বিশ্বাস করে না, তারা সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গেছে।-(৭৫) যদি আমি তাদের প্রতি দয়া করি এবং তাদের কষ্ট দূর করে দেই, তবুও তারা তাদের অবাধ্যতায় দিশেহারা হয়ে লেগে থাকবে । (৭৬) আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করেছিলাম ; কিন্তু তারা তাদের পালনকর্তার সামনে নত হলো না এবং কাকুতি-মিনতিও করল না । (৭৭) অবশেষে যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দ্বার খুলে দেব, তখন তাতে তাদের আশা ভঙ্গ হবে। তফসীরের সার-সংক্ষেপ "(উপরে মু'মিনদের অবস্থা শুনলে ; কিন্তু কাফিররা এরূপ নয় (হিপ তে কাফিরদের অন্তর এ (দীনের) বিষয়ে ( যা +৬ এ উল্লিখিত হয়েছে) অজ্ঞানতায় (সন্দেহে) নিমজ্জিত রয়েছে। (তাদের অবস্থা 4৮/45; আয়াতেও জানা গেছে) । এছাড়া (অর্থাৎ এই অজ্ঞানতা ও অস্বীকৃতি ছাড়া) তাদের আরও (মন্দ ও অপবিত্র) কাজ আছে, যা তারা (অনবরত) করছে। (তারা শিরক ও মন্দকাজে সর্বদা লিপ্ত থাকবে) এমনকি, যখন আমি তাদের এঁশ্বর্যশালী লোকদেরকে (যাঁদের কাছে মাল-দৌলত, চাকর- নওকর সবকিছু রয়েছে, মৃত্যু-পরবর্তী) আযাব দ্বারা পাকড়াও করব (গরীবদের তো কথাই নেই, এবং তাদের আযাব থেকে বাঁচার কোন প্রশ্রই উঠে না। মোটকথা, যখন তাদের সবার উপর আযাব নাযিল হবে) তখনই তারা আর্তনাদ করে ওঠবে (এবং তাদের বর্তমান অস্বীকৃতি ও অহঙ্কার কর্পূরের ন্যায় উবে যাবে। তখন তাদেরকে বলা হবে £) আজ আর্তনাদ করো না (কারণ, কোন ফায়দা নেই) আমার পক্ষ থেকে তোমাদেরকে মোটেই সাহায্য করা হবে না। (কারণ, এটা প্রতিদান জগৎ_-কর্মজগৎ নয়, যাতে আর্তনাদ ও কাকুতি-মিনতি কাজে আসে কর্ম জগতে তো তোমাদের এমন অবস্থা ছিল যে,) আমার আয়াতসমূহ তোমাদেরকে (রাসূলের মুখে) পাঠ করে শোনানো হতো, তখন তোমরা দন্তভরে এই কোরআন সম্পর্কে বাজে গল্পগুজব বলতে বলতে উল্টোপায়ে সরে পড়তে (কেউ একে যাদু বলত এবং কেউ কবিতা বলত । সুতরাং তোমরা কর্মজগতে যা করেছ, প্রতিদান জগতে তা ভোগ কর। তারা যে কোরআন ও কোরআনবাহীকে মিথ্যাবাদী বলছে, এর কারণ কি ?) তারা কি এই (আল্লাহ্র) কালাম সম্পর্কে চিন্তাভাবনা করেনি ? (যাতে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।