সচী-পত্ৰ ৩১৪ তফসীরে মা'আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড তফসীরের সার-সংক্ষেপ এতে কোন সন্দেহ নেই যে, যারা তাদের পালনকর্তার ভয়ে সন্ত্রস্ত, যারা তাদের পালনকর্তার আয়াতসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা তাদের পালনকর্তার সাথে কাউকে শরীক করে না এবং যারা (আল্লাহ্র পথে) যা দান করবার তা দান করে, (দান করা সত্ত্বেও) তাদের হৃদয় ভীতকম্পিত থাকে এ কারণে যে, তাদেরকে তাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করতে হবে (সেখানে তাদের দান খয়রাতের কি ফল প্রকাশ পাবে। কোথাও এই দান আদেশ অনুযায়ী না হয়ে থাকে ; যেমন দানের মাল হালাল ছিল না, কিংবা নিয়ত খীটি ছিল না । এসব হলে উল্টা বিপদে পড়তে হবে। অতএব যাদের মধ্যে এসব গুণ আছে) তারাই নিজেদের কল্যাণ দ্রুত অর্জন করে এবং তারা তাতে অগ্রগামী ৷ (উল্লিখিত আমলগুলো তেমন কঠিনও নয় যে, তা পালন করা দুঙ্কর হবে। কেননা,) আমি কাউকে তার সাধ্যাতীত কাজ করতে বলি না। (তাই এসব কাজ সহজ এবং এগুলোর শুভ পরিণতি নিশ্চিত । কেননা,) আমার কাছে এক কিতাব (আমলনামা সংরক্ষিত) আছে, যা ঠিক ঠিক (সবার অবস্থা) ব্যক্ত করবে এবং তাদের প্রতি যুলুম হবে না। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় es sls 5 LLL 20 শব্দটি £0১ থেকে উদ্ভূত । এর অর্থ দেওয়া ও খরচ করা তাই দান-খয়রাত দ্বারা এর তফসীর করা হয়েছে। হযরত আয়েশা সিদ্দীকা (রা) থেকে এর এক কিরাআত 11 55১50 ও বর্ণিত আছে । অর্থাৎ যা আমল করার, তা আমল কর । এতে দান-খয়রাত নামায, রোযা ও সব সৎকর্ম শামিল হয়ে যায় । প্রসিদ্ধ কিরাআত অনুযায়ী যদিও এখানে দান-খয়রাতেরই আলোচনা হবে ; কিন্তু উদ্দেশ্য সাধারণ সৎকর্ম ; যেমন এক হাদীসে হযরত আয়েশা (রা) বলেন £ আমি রাসূলুল্লাহ্ (সা)-কে এই আয়াতের মর্ম জিজ্ঞেস করলাম যে, এই কাজ করে লোক ভীতকম্পিত হবে ? তাঁরা, কি মদ্যপান করে কিংবা চুরি করে ? রাসূলুল্লাহ্ (সা) বললেন ঃ হে সিদ্দীকতনয়া, এরূপ নয় ; বরং এরা তারা, যারা রোযা রাখে, নামায পড়ে এবং দান-খয়রাত করে। এতদসত্ববেও তারা শঙ্কিত থাকে যে, সম্ভবত আমাদের এই কাজ আল্লাহ্র কাছে (আমাদের কোন ক্রটির কারণে) কবূল হবে না। এ ধরনের লোকই সৎকাজ দ্রুত সম্পাদন করে এবং তাতে অগ্রগামী থাকে। (আহমদ, তিরমিযী, ইবনে-মাজা-মাযহারী), হযরত হাসান বসরী বলেন ঃ আমি এমন লোক দেখেছি যারা সৎকাজ করে ততটুকুই ভীত হয়, যতটুকু তোমরা মন্দ কাজ করেও ভীত হও না। (কুরতুবী) SLL as oll L221, দ্ৰুত সৎকাজ করার অর্থ এই যে, সাধারণ লোক যেমন পার্থিব মুনাফার পেছনে দৌড়ে এবং অপরকে পেছনে ফেলে অগ্রে যাওয়ার, চেষ্টা করে, তারা ধর্মীয় উপকারের কাজে তেমনি সচেষ্ট হয়। এ কারণেই তারা ধর্মের কাজে অন্যদের চাইতে অগ্রগামী থাকে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।