সচী-পত্র ৩১২ তফসীরে মা‘'আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড আমার নির্দেশাবলীর বিরুনদ্ধাচরণ করো না। কেননা, পালনকর্তা হওয়ার কারণে আমি তোমাদের সৃষ্টা ও মালিক এবং নিয়ামতদাতা হওয়ার কারণে তোমাদেরকে অগণিত নিয়ামতও দান করি। এসব বিষয় .আনুগত্যই দাবি করে।) কিন্তু (এর ফলশ্র্তি হিসেবে সবাই উল্লিখিত একই তরিকার অনুগামী থাকা উচিত ছিল । কিন্তু তারা তা করেনি ; বরং) মানুষ তাদের দীন ও তরীকা আলাদা আলাদা করত বিভেদ সৃষ্টি করেছে। প্রত্যেক সম্প্রদায়ের কাছে যে দীন (অর্থাৎ নিজেদের তৈরি মতবাদ) আছে, তারা তাতেই. বিভোর ও সন্তুষ্ট । (বাতিল হওয়া সত্বেও তাকেই সত্য মনে করে।) অতএব আপনি তাদেরকে তাদের অজ্ঞানতায় বিশেষ সময় পর্যন্ত নিমজ্জিত থাকতে দিন। (অর্থাৎ তাদের মূর্খতা দেখে আপনি দুঃখিত হবেন না। তাদের মৃত্যুর নির্দিষ্ট সময় যখন এসে যাবে, তখন সব শ্বরূপ খুলে যাবে। তাৎক্ষণিকভাবে তাদের উপর আযাব আসে না দেখে) তারা কি মনে করে যে, আমি যে তাদেরকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দেই, এতে করে তাদেরকে দ্রুত মঙ্গলের দিকে নিয়ে যাচ্ছি ? (কখনই নয়) বরং তারা (এই অবকাশ দেওয়ার কারণ) জানে না । অর্থাৎ (এই অবকাশ তো তাদেরকে সুযোগদানের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, যা পরিণামে তাদের জন্য আরও বেশি আযাবের কারণ হবে। কারপ, অবকাশ পেয়ে তারা আরও উদ্ধত ও অবাধ্য হবে এবং পাপকাজে বাড়াবাড়ি করবে । ফলে আযাব বাড়বে) । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় WL ble Line BE Lal rt TTA আভিধানিক অর্থ পবিত্র ও উত্তম বন্ধু। ইসলামী শরীয়তে যেসব বস্তু হারাম করা হয়েছে, সেগুলো পবিত্রও নয় এবং জ্ঞানীদের দৃষ্টিতে উত্তম বা কাম্যও নয়। তাই ০৬৮ শব্দ দ্বারা শুধু বাহ্যিক ও আভ্যন্তরীণ দিক দিয়ে পবিত্র হালাল বজ্তুসমূহই বুঝতে হবে। আলোচ্য আয়াতে বলা হয়েছে যে, পয়গন্বরগণকে তাদের সময়ে দুই বিষয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এক. হালাল ও পবিত্র বন্ধু আহার কর । দুই. সংকর্ম কর । আল্লাহ্ তাআলা পয়গন্বরগণকে নিষ্পাপ রেখেছিলেন, তাদেরকেই যখন একথা বলা হয়েছে, তখন উম্মতের জন্য এই আদেশ আরও পালনীয় । বস্তুত আসল উদ্দেশ্যও উন্মতকে এই আদেশের অনুগামী করা । আলিমগণ বলেন ঃ এই দুটি আদেশকে এক সাথে বর্ণনা করার-মধ্যে ইঙ্গিত রয়েছে যে, সৎকর্ম সম্পাদনে হালাল খাদ্যের প্রভাব অপরিসীম ৷ খাদ্য হালাল হলে সৎকর্মের তওফীক আপনা-আপনি হতে থাকে । পক্ষান্তরে খাদ্য হারাম হলে সৎকর্মের ইচ্ছা করা সত্বেও তাতে নানা বিপত্তি প্রতিবন্ধক হয়ে যায়। হাদীসে আছে, কেউ কেউ সুদীর্ঘ সফর করে এবং ধূলি-ধূসরিত থাকে। এরপর আল্লাহ্র সামনে দোয়ার জন্য হাত প্রসারিত করে ইয়া রব বলে ডাকে ; কিন্তু তাদের খাদ্যও হারাম এবং পানীয়ও হারাম । পোশাকও হারাম দ্বারা তৈরি হয় এবং হারাম পথেই তাদের খাদ্য আসে । এরূপ লোকদের দোয়া কিরূপে কবূল হতে পারে ? (কুরতুবী) এ থেকে বুঝা গেল যে, ইবাদত ও দোয়া কবুল হওয়ার ব্যাপারে হালাল খাদ্যের অনেক প্রভাব. আছে। খাদ্য হালাল না হলে ইবাদত ও দোয়া কবূল হওয়ার যোগ্য হয় না। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।