= সচা-পত্ৰ ৩০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ ষষ্ঠ খণ্ড হতে পারে না ।) হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে, যা তোমার কাছে আসেনি (অর্থাৎ ওহী ; এতে ভ্রান্তির আশংকা মোটেই নেই । সুতরাং আমি যা কিছু বলছি, তা নিশ্চিতরূপে সত্য । কাজেই) তুমি. আমার কথামত চল, আমি তোমাকে সরল পথ Se AS ot BF তুমি শয়তানের ইবাদত করো না (অর্থাৎ শয়তানকে এবং তার ইবাদতকে তো তুমিও খারাপ মনে' কর । প্রতিমা পূজায় শয়তান পূজা অবশ্যম্ভাবী হয়ে পড়ে কারণ শয়তানই এ-কাজ করায় । আল্লাহ্র বিপরীতেও কারও শিক্ষাকে সত্য মনে করে তায় আনুগত্য করাই ইবাদত কাজেই প্রতিমা পূজার মধ্যে শয়তান পূজা নিহিত রয়েছে।) নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য । (অতএব সে আনুগত্যের যোগ্য হবে কিরূপে) ? হে আমার পিতা, আমি আশংকা করি (এবং এই আশংকা নিশ্চিত) যে, তোমাকে দয়াময়ের কোন আযাব স্পর্শ করবে (দুনিয়াতে হোক কিংবা পরকালে) । অতঃপর তুমি (আযাবে)-শয়তানের সঙ্গী হয়ে যাবে। (অর্থাৎ আনুগত্যে যখন তার সঙ্গী. হবে ; তখন সাজায়ও.তার সঙ্গী হবে, যদিও দুনিয়াতে শয়তানের কোন আযাব না হয়। শয়তানের এই সঙ্গ ও শান্তিতে অংশীদার হওয়াকে কোন, কল্যাণকামী ব্যক্তি পছন্দ করবে না)। [ইবরাহীম (আ)-এর এসব উপদেশ শুনে] পিতা বলল $ তুমি কি আমার উপাস্যদের থেকে বিমুখ হচ্ছ, হে ইবরাহীম? (এবং এজন্য আমাকেও নিষেধ করছ? মনে রেখ) যদি তুমি (দেবদেবীর নিন্দা থেকে এবং আমাকে তাদের ইবাদতে নিষেধ করা থেকে) বিরত না হও, তবে আমি অবশ্যই প্রস্তরাঘাতে .তোমার প্রাণ নাশ করব (কাজেই তুমি এ থেকে বিরত হও) এবং চিরতরে আমা থেকে (অর্থাৎ আমাকে বলা-কওয়া থেকে) দূর হয়ে যাও । ইবরাহীম (আ) বললেন ঃ. (উত্তম) আমার সালাম নাও, (এখন তোমাকে বলা-কওয়া নিরর্থক) এখন আমি তোমার জন্য আমার পালনকর্তার কাছে মাগফিরাতের (এভাবে) দরখাস্ত করব (যে, তিনি তোমাকে হিদায়েত করুন, যাদ্দারা মাগফিরাত অর্জিত হয়) নিশ্চয় তিনি আমার প্রতি অত্যন্ত মেহেরবান। (কাজেই তার কাছেই আবেদন করব, যার কবূল করা না করা: উভয়টি: বিভিন্ন দিক দিয়ে রহমত ও মেহেরবানী) এবং (তুমি এবং তোমার' সহধর্মীরা যখন আমার সত্য কথাও ম্বীনতেচাও না, তখন তোমাদের মধ্যে অবস্থান করা অনর্থক । তাই) আমি তোমাদের থেকে এবং আল্লাহ্ ব্যতীত তোমরা যাদের ইবাদত কর, তাদের থেকে (দৈহিকভাবেও) পৃথক হয়ে যাচ্ছি, (যেমন আতস্তরিকভাবে পূর্বেই পৃথক রয়েছি। অর্থাৎ এখানে অবস্থানও করব না) এবং সানন্দে পৃথক হয়ে) আমার পালনকর্তার ইবাদত করব (কেননা, এখানে থাকলে এ কাজেও বাধা সৃষ্টি হবে।) আশা (অৰ্থাৎ-নিশ্চিত বিশ্বাস) করি যে, আমার পালনকর্তার ইবাদত করে আমি বঞ্চিত হব না (যেমন মূর্তিপূজারীরা তাদের মিথ্যা উপাস্যের ইবাদত করে বঞ্চিত হয়। মোটকথা, এই কথাবার্তার পর ইবরাহীম তাদের কাছ থেকে পৃথক হয়ে সিরিয়ার দিকে হিজরত করে চলে গেলেন) । অতঃপর সে যখন তাদের কাছ থেকে পৃথক হয়ে গেল, তখন আমি তাকে ইসহাক (পুত্র) ও ইয়াকুব (পৌত্র) দান করলাম (তারা তীর সঙ্গলাভের কল্যাণে মূর্তি পূজারী সমাজের: চাইতে বহুগুণে উত্তস্স ছিল।) এবং আমি (উভয়ের মধ্যে) প্রত্যেককে নবী করেছি এবং তাদের সবাইকে আমি (নানা গুণে গুণাব্বিত করে) আমার অনুগ্রহের অংশ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।