তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সটচী-পত্র ৩০৮ তফসীরে মা‘আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড পরকালের সাক্ষাৎকে মিথ্যা বলত এবং যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্যও দিয়েছিলাম, তারা বলল $ বাস, সে তো তোমাদের মতই একজন (সাধারণ) মানুষ । (সেমতে) তোমরা যা খাও, সেও তাই খায় এবং তোমরা যা পান কর, সেও তাই পান করে। (সে যখন তোমাদের মতই মানুষ তখন) তোমরা যদি তোমাদের মতই একজন (সাধারণ) মানুষের আনুগত্য কর, তবে নিশ্চিতই তোমরা (বুদ্ধিতে) ক্ষতিগ্রস্ত । (অর্থাৎ এটা খুবই নির্বুদ্ধিতা ৷) সে কি তোমাদেরকে এ কথা বলে যে, তোমরা মরে গেলে এবং (মরে) মৃত্তিকা ও অস্থিতে পরিণত হয়ে গেলে (মাংসল অংশ মৃত্তিকা হয়ে গেলে অস্থিসমূহ মাংসবিহীন থেকে যায় । কিছুদিন পর তাও মৃত্তিকায় পরিণত হয়। এই ব্যক্তি বলে যে, এ অবস্থায় পৌছে গেলে) তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। (এরূপ ব্যক্তিও কি অনুসরণীয় হতে পারে ?) খুবই অবান্তর, যা তোমাদেরকে বলা হয়। জীবন তো আমাদের এই পার্থিব জীবনই । কেউ আমাদের মধ্যে মরে এবং কেউ জন্মলাভ করে। আমরা পুনরুথিত হব না। এই ব্যক্তি তো এমন, যে আল্লাহ্‌ সম্পর্কে মিথ্যা গড়ে (যে তিনি তাকে রাসূল করে পাঠিয়েছেন, তিনি ছাড়া অন্য কোন মাবৃদ নেই এবং কিয়ামত অবশ্যন্তাবী ৷) আমরা তো কখনও তাকে সত্যবাদী মনে করব না । পয়গন্বর দোয়া করলেন £ হে আমার পালনকর্তা, আমার প্রতিশোধ নাও । কারণ, তারা আমাকে মিথ্যাবাদী বলছে। আল্লাহ্‌ বললেন ঃ কিছুদিনের মধ্যে তারা অনুতপ্ত হবে। (সেমতে) সত্যসত্যই এক ভয়ংকর শব্দ (অথবা মহা-আযাব) তাদেরকে পাকড়াও করল) । ফলে তারা ধ্বংস হয়ে গেল।) অতঃপ্রর (ধ্বংস করার পর) আমি তাদেরকে বাত্যা-তাড়িত আবর্জনা (-এর মত) পদদলিত করে দিলাম। অতএব আল্লাহ্র গযব কাফিরদের উপর । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় পূর্বেকার আয়াতসমূহে হিদায়াতের আলোচনা প্রসঙ্গে নূহ (আ)-এর কাহিনী উল্লেখ করা হয়েছিল । আলোচ্য আয়াতসমূহে অন্যান্য পয়গম্বর ও তাদের উন্মতদের অবস্থা সংক্ষেপে এবং নাম নির্দিষ্ট না করে বর্ণনা করা হয়েছে। তফসীরকারগণ বলেন ঃ লক্ষণাদি দৃষ্টে মনে হয়, এসব আয়াতে আদ অথবা সামূদ অথবা উভয় সম্প্রদায়ের কথা বলা হয়েছে। আদ সম্প্রদায়ের প্রতি হযরত হুদ (আ)-কে প্রেরণ করা হয়েছিল এবং সামূদ সম্প্রদায়ের পয়গন্বর ছিলেন হযরত সালেহ্‌ (আ)। এই কাহিনীতে বলা হয়েছে যে, এসব সম্প্রদায় এক «২১০ অর্থাৎ ভয়ংকর শব্দ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল । অন্যান্য আয়াতে সামূদ সম্প্রদায় সম্পর্কে বর্ণিত আছে যে, তারা মহাচীৎকার দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এ থেকে কোন কোন তফসীরকার বলেন £ আলোচ্য আয়াতসমূহে ১১,২1 6 বলে সামূদ সম্প্রদায়কে বুঝানো হয়েছে। কিন্তু এটাও সম্ভবপর যে, «০ শব্দের অর্থ আযাব হলে আদ সম্প্রদায়ও উদ্দেশ্য হতে পারে। DEAL DSS Ub LS ES ৬০০% ১৮পাৰ্থিব জীবন ছাড়া আর কোন জীবন নেই । সুতরাং জীবন-মরণ এই দুনিয়ারই এবং কোন পুনরুজ্জীবন নেই । কিয়ামতে অবিশ্বাসী সাধারণ কাফিরদের কথা তাই । যারা মুখে এই অস্বীকৃতি প্রকাশ করে, তারা তো www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।