= সি পত্ৰ সূরা আল-মু’মিনূন পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের ছাড়া ! এবং তুমি জালিমদের সম্পর্কে আমাকে কিছু বলো না নিশ্চয় তারা নিমজ্জিত হবে। (২৮) যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌকায় আরোহণ করবে, তখন বল $ আল্লাহ্র শোকর, যিনি আমাদেরকে জালিম সম্প্রদায়ের কবল থেকে উদ্ধার করেছেন । (২৯) আরও বল ঃ হে পালনকর্তা আমাকে কল্যাণকরভাবে নামিয়ে দাও, তুমি শ্রেষ্ঠ অবতরণকারী । (৩০) এতে নিদর্শনাবলী রয়েছে এবং আমি পরীক্ষাকারী । তফসীরের সার-সংক্ষেপ (পূর্ববর্তী আয়াতসমূহে মানুষের সৃষ্টি এবং তার স্থায়িত্ব ও সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য বিভিন্ন ধকার সাজ-সরঞ্জাম সৃষ্টি করার কথা আলোচনা করা হয়েছিল । অতঃপর তার আধ্যাত্মিফ লালন-পালন ও ধর্মীয় সাফল্য লাভের ব্যবস্থাদি সম্পর্কে আলোচনা করা হচ্ছে ।) এবং আমি নূহ (আ)-কে তার সম্প্রদায়ের কাছে পয়গম্বর করে প্রেরণ করেছিলাম । সে (তার সম্প্রদায়কে) বলেছিল £ হে আমার সম্প্রদায়, আল্লাহ্ তা'আলারই ইবাদত কর। তিনি ব্যতীত তোমাদের উপাস্য হওয়ার যোগ্য কেউ নেই ৷ (যখন একথা প্রমাণিত, তখন) তোমরা কি (অপরকে উপাস্য করতে) ভয় কর না ? অতঃপর [নূহ (আ)-এর একথা শুনে] তার সম্প্রদায়ের কাফির প্রধানরা (জনগণকে) বলল £ এ তো তোমাদের মতই একজন সাধারণ মানুষ বৈ (রাসূল ইত্যাদি) নয়। (এটা দাবির পিছনে) তার (আসল) মতলব তৌমাদের উপর নের্তত্ব করা (অর্থাৎ জাীকজমক ও সম্মান লাভই তার লক্ষ্য) যদি আল্লাহ্ (রাসূল প্রেরণ করতে) চাইতেন, তবে (এ কাজের জন্য) ফেরেশতাদেরকে প্রেরণ করতেন। (সুতরাং তার. দাবি মিথ্যা । তওহীদের দাওয়াতও তার দ্বিতীয় ভ্রান্তি । কেননা; আমরা এরূপ কথা (যে, অন্য কাউকে উপাস্য করো না) আমাদের পূর্বপুরুষদের মধ্যে (কখনও) শুনিনি। বস্তুত সে একজন উন্মাদ ব্যক্তি বৈ নয়। (তাই সারা জাহানের বিরুদ্ধে কথা বলে যে, সে রাসূল এবং উপাস্য এক৷) সুতরাং নির্দিষ্ট সময় (অর্থাৎ তার মৃত্যুর সময়) পর্যন্ত তার (অবস্থার) ব্যাপারে অপেক্ষা কর। (অবশেষে এক সময় সে খতম হবে এবং সব পাপ ঘুচে যাবে) নূহ [(আ) তাদের ঈমানের ব্যাপারে নিরাশ হয়ে আল্লাহ্র দরবারে] আরয করল £ হে আমার পালনকর্তা, আমার প্রতিশোধ গ্রহণ কর । কারণ, তারা আমাকে মিথ্যাবাদী বলেছে। অতঃপর আমি (তীর দোয়া কবূল করে) তীর কাছে আদেশ প্রেরণ করলাম্ যে, তুমি আমার তত্বাবধানে ও আমার নির্দেশে নৌকা তৈরি কর। (কারণ, এখন প্রাবন আসবে এবং এর সাহায্যে তুমি ও ঈমানদাররা নিরাপদ থাকবে।) এরপর যখন আমার (আযাবের) আদেশ (নিকটে) আসে এবং (এর আলামত এই যে,) ভূপৃষ্ঠ প্লাবিত হয়, তখন প্রত্যেক প্রকার (জন্তুর মধ্য) থেকে (যা মানুষের জন্য উপকারী এবং পানিতে জীবিত থাকতে পারে না, যেমন ভেড়া, ছাগল, গরু, উট, ঘোড়া, গাধা, ইত্যাদি) এক এক জোড়া (নর- ও মাদা) এতে (নৌকায়) উঠিয়ে নাও এবং তোমার পরিবার--পরিজনকেও (সওয়ার করিয়ে নাও) তাদের মধ্যে যাদের বিপক্ষে পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছে (যে, তারা নিমজ্জিত হবে) তাদের ছাড়া । (অর্থাৎ তোমার পরিবার-পরিজনের মধ্যে যে কাফির, তাকে নৌকায় সওয়ার করো না ।) এবং (শুনে রাখ যে, আযাব আসার সময়ে) আমার মা’'আরেফুল কুরআন (৬ষ্ঠ)-__৩৯ www.eelm.weebly.com ৩০৫
— পৃষ্ঠা ৩০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।