= সচী-পত্র ২৯২ তফসীরে মা‘আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড এখানে প্রশ্ন হতে পারে যে, উল্লিখিত গুণে গুণান্বিত মু'মিনগণ পরকালে পূর্ণাঙ্গ সাফল্য পাবে_-এ কথা বোধগম্য, কিন্তু দুনিয়াতে, সাফল্য বাহ্যত কাফির ও পাপাচারীদেরই হাতের মুঠোয় । প্রতি যুগের পয়গম্বরগণ এবং তাদের পর সৎ কর্মপরায়ণ ব্যক্তিগণ সাধারণত কষ্ট ভোগ করে গেছেন। এর কারণ কি ? এই প্রশ্নের জওয়াব সুস্পষ্ট । দুনিয়াতে পূর্ণাঙ্গ সাফল্যের ওয়াদা করা হয়নি যে, কোনরূপ কষ্ষ্টর সম্মুখীনই হবে না ; বরং এখানে কিছু না কিছু কষ্ট প্রত্যেক পরহিযগার সৎ কর্মপরায়ণ ব্যক্তিকেও ভোগ করতে হয় এবং প্রত্যেক কাফির ও পাপাচারীদেরকেও ভোগ করতে হয়। মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার ক্ষেত্রেও অবস্থা তাই ; অর্থাৎ মু'মিন ও কাফির নির্বিশেষে প্রত্যেকেরই কিছু না কিছু লক্ষ্য অর্জিত হয়ই । এমতাবস্থায় উভয়ের মধ্যে কাকে সাফল্য অর্জনকারী বলা হবে ? অতএব পরিণামের ওপরই এটা নির্ভরশীল । দুনিয়ার অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে, যেসব সজ্জন উল্লিখিত সাতটি গুণে গুণাৰ্বিত, দুনিয়াতে তারা সাময়িকভাবে কষ্টের সম্মুখীন হলেও পরিণামে তাদের কষ্ট দ্রুত দূর হয়ে যায় এবং মনোবাঞ্ছা অর্জিত হয়। বিশ্ববাসী তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে বাধ্য হয়: এবং তারা মরেও অমর হয়ে যায়৷ ন্যায়ের দৃষ্টিতে দুনিয়ার অবস্থা যতই পর্যালোচনা করা হবে, প্রতি যুগে ও প্রতি ভূখণ্ডে ততই এর পক্ষে সাক্ষ্য পাওয়া যাবে। আয়াতে উল্লিখিত সাতটি গুণ ৪ সর্বপ্রথম গুণ হচ্ছে ঈমানদার হওয়া । কিন্তু এটা একটা বুনিয়াদী ও মৌলিক বিষয় বিধায় একে আলাদা করে এখানে সেই সাতটি গুণ বর্ণনা করা হয়েছে। তা এই ঃ প্রথম, নামাযে “‘খুশূ’ তথা বিনয়-নস্ব হওয়া । ‘খুশূ’র আভিধানিক অর্থ স্থিরতা। শরীয়তের পরিভাষায় এর অর্থ অন্তরে স্থিরতা থাকা ; অর্থাৎ আল্লাহ্ ছাড়া অন্য কোন কিছুর কল্পনাকে অন্তরে ইচ্ছাকৃতভাবে উপস্থিত না করা এবং অঙ্গ-প্রত্যঙ্গেও স্থিরতা থাকা, অর্থাৎ অনর্থক নড়াচড়া না করা ।-(বয়ানুল কোরআন) বিশেষত এমন নড়াচড়া, যা রাসূলুল্লাহ্ (সা) নামাযে নিষিদ্ধ করেছেন। ফিকাহ্বিদগণ এ ধরনের নড়াচড়া ‘নামাযের মাকরূহসমূহ’ শিরোনামে সন্নিবেশিত করেছেন। তফ্সীরে মাযহারীতে খুশূর এই সংজ্ঞা হযরত আমর ইবনে দীনার থেকে বর্ণনা করা হয়েছে। অন্যান্য মনীষী থেকে খুশূর সংজ্ঞা সম্পর্কে যেসব উক্তি বর্ণিত আছে, সেগুলো মূলত অন্তর ও অঙ্গ-প্রত্যঙ্গের স্থিরতার বিশদ বিবরণ । উদাহরণত হযরত মুজাহিদ বলেন ঃ দৃষ্টি অবনত ও আওয়াজ ক্ষীণ রাখার নাম খুশূ । হযরত আলী (রা) বলেন ঃ ডানে-বামে, জ্রক্ষেপ করা থেকে বিরত থাকা খুশূ ৷ হযরত আতা বলেন ঃ দেহের কোন অংশ নিয়ে খেল্রা না করা খুশূ ৷ হাদীসে হ্যরত আবূ যর থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (সা) বলেন ঃ নামাযের সময় আল্লাহ্ তা'আলা বান্দার প্রতি সর্বক্ষণ দৃষ্টি নিবদ্ধ রাখেন যতক্ষণ না নামাযী অন্য কোন দিকে ভ্রক্ষেপ করে। যখন সে অন্য কোন দিকে ভ্রক্ষেপ করে, তখন.আল্লাহ্ তা'আলা তার দিক .থেকে দৃষ্টি ফিরিয়ে নেন'৷(আহমাদ, নাসায়ী আবূ দাউদ-মাযহারী) নবী করীম (সা) হযরত আনাসকে নির্দেশ. দেন £$ ক যয জা জাজ বা ভা রাহ না ।-(বায়হাকী মাযহারী) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।