= সটচী-পত্র ২৮৬ তফসীরে মা‘আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড অর্থাৎ যথাযোগ্য জিহাদ । ইমাম বগতী প্রমুখ এই উক্তির সমর্থনে একটি হাদীসও জাবের ইবনে আবদুল্লাহ থেকে বর্ণনা করেছেন যে, একবার সাহাবায়ে কিরামের একটি দল কাফিরদের বিরুদ্ধে অভিযান শেষে ফিরে এলে রাসূলুল্লাহ্ (সা) বললেন sls all Saale JG ASI spall sll Sia3l Ut 2 ALL 245 Ri 55 অর্থাৎ তোমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে চমৎকারভাবে ফিরে এসেছ ৷ উদ্দেশ্য এই যে, প্রবৃত্তির অন্যায় কামনা-বাসনার বিরুদ্ধে জিহাদ এখনও অব্যাহত আছে। এই হাদীসটি ইমাম বায়হাকী বর্ণনা করে বলেছেন যে, এর সনদে ক্রটি আছে। জ্ঞাতব্য £ঃ তফসীরে-মাযহারীতে এই দ্বিতীয় তফসীর অবলম্বন করে আয়াত থেকে একটি তত্ত্ব উদ্ঘাটন করা হয়েছে। তা এই যে, সাহাবায়ে কিরাম যখন কাফিরদের বিরুদ্ধে জিহাদে রত ছিলেন, প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ তখনও চালু ছিল ; কিন্তু হাদীসে একে ফিরে আসার পরে উল্লেখ করা হয়েছে। এতে ইঙ্গিত আছে যে, প্রবৃত্তির. বাসনার বিরুদ্ধে জিহাদ যদিও রণক্ষেত্রেও অব্যাহত ছিল। কিন্তু স্বভাবতই এই জিহাদ শায়খে-কামেলের সংসর্গ লাভের উপর নির্ভরশীল ৷ তাই জিহাদ থেকে প্রত্যাবর্তন ও রাসূলুল্লাহ্ (সা)-এর খিদমতে উপস্থিতির পরই তা শুরু হয়েছে। উন্মবতে মুহাম্মদী আল্লাহ্র মনোনীত উন্মত £ ১৫১; 51(১4হযরত ওয়াসিলা ইবনে আসকা (রা) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ আল্লাহ্ তাআলা সমগ্র বনী ইসরাইলের মধ্য থেকে কেনানা গোত্রকে মনোনীত করেছেন, অতঃপর কেনানার মধ্য থেকে কুরাইশকে, অতঃপর কুরাইশের মধ্য থেকে বনী হাশিমকরে এবং বনী-হাশিমের মধ্য থেকে আমাকে মনোনীত করেছেন।--(মুসলিম, মাযহারী) Ex১2০০৭ ১০) 5 2-5 -__ অৰ্থাৎ আল্লাহ্ তা‘আলা ধর্মের ব্যাপারে তোমাদের উপর কোন সংকীৰ্ণতা রাখেন নি। “ধর্মে সংকীৰ্ণতা নেই'__এই বাক্যের তাৎপর্য কেউ কেউ এরূপ বর্ণনা করেছেন যে, এই ধর্মে এমন কোন গুনাহ্ নেই যা তওবা করলে মাফ হয় না এবং পরকালীন আযাব থেকে নিষ্কৃতি পাওয়ার কোন উপায় হতে পারে না। পূর্ববর্তী উন্মতদের অবস্থা এর বিপরীত । তাদের মধ্যে এমন কতিপয় গুনাহ্ও ছিল, যা তওবা করলেও মাফ হতো না। হযরত ইবনে আব্বাস বলেন $ সংকীর্ণতার অর্থ কঠিন ও দুষ্কর বিধি-বিধান, যা বনী ইসরাইলের উপর আরোপিত হয়েছিল। কোরআন পাকে একে , ০! ও J১_:।শব্দের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। এই উম্মতকে এমন কোন বিধান দেওয়া হয়নি। কেউ কেউ বলেন £ সংকীর্ণতার অর্থ এমন সংকীৰ্ণতা, যা মানুষের পক্ষে অসহনীয় ৷ এই ধর্মে এমন কোন অসহনীয় বিধান নেই । অল্পবিস্তর পরিশ্রম ও কষ্ট তো দুনিয়ার প্রত্যেক কাজেই হয়। শিক্ষালাভ, চাকরি, ব্যবসা ও শিল্পে কতই না পরিশ্রম স্বীকার করতে হয় ; কিন্তু এর পরিপ্রেক্ষিতে এ কথা বলা যায় না যে, কাজটি অত্যন্ত দুরহ ও কঠিন। ভ্রান্ত ও বির্দধ পরিবেশ অথবা দেশখ্বামে প্রচলন না থাকার কারণে কোন কাজে যে কঠিনতা দেখা দেয়, www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।