তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= নি পত্র ২৮৫ সূরা হজ্জ ২৮৫ পক্ষে ফয়সালা হবে।) সুতরাং (আমার বিধি-বিধান পুরোপুরি পালন কর। অতএব) তোমরা (বিশেষভাবে) নামায কায়েম কর, যাকাত দাও এবং (অবশিষ্ট বিধানেও) আল্লাহ্‌কে শক্তভাবে ধারণ কর (অর্থাৎ দৃঢ় সংকল্প ও সাহসিকতার সাথে ধর্মের বিধি-বিধান পালন কর । আল্লাহ্‌ ব্যতীত অপরের সন্তুষ্টি, অসস্তুষ্টি এবং প্রবৃত্তির লাভ ক্ষতির দিকে ভ্রক্ষেপ করো না) । তিনি তোমাদের কার্যোদ্ধারকারী । (অতএব) তিনি কতই না উত্তম কার্যোদ্ধারকারী এবং কত উত্তম সাহায্যকারী । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় সূরা হজ্জের সিজদায়ে তিলাওয়াত 8 8, 0 LAL LAS Ld LC সূরা হজ্জে এক আয়াতে পূর্বে উল্লিখিত হয়েছে, যাতে সর্বসম্মতিক্রমে সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব। এখানে উল্লিখিত আয়াতে সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব কি না, এ ব্যাপারে ইমামগণের মধ্যে মতভেদ আছে। ইমাম আযম আবূ হানীফা, ইমাম মালেক, সুফিয়ান সওরী (র)-এর মতে এই আয়াতে সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব নয়। কেননা, এতে সিজদার সাথে রুকু ইত্যাদিও উল্লিখিত হয়েছে। এতে বাহ্যত বুঝা যায় যে, এখানে নামাযের সিজদা বুঝানো হয়েছে, যেমন ১1১৪-4 আয়াতে সবাই একমত যে, এতে নামাযের সিজদা উদ্দেশ্য । (এই আয়াত তিলাওয়াত করলে সিজদা ওয়াজিব হয় না৷ এমনিভাবে আলোচ্য আয়াতেও সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব নয় । ইমাম শাফেয়ী, আহমদ প্রমুখের মতে এই আয়াতেও সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব । তাদের প্রমাণ সেই হাদীস, যাতে বলা হয়েছে £ সূরা হজ্জ অন্যান্য সূরার উপর এই শ্রেষ্ঠত্‌ রাখে যে, এতে দুইটি সিজদায়ে তিলাওয়াত আছে। ইমাম আযমের মতে এই হাদীসটি প্রামাণ্য নয়। এর বিস্তারিত বিবরণ ফিকাহ্‌ ও হাদীসের কিতাবাদিতে দ্রষ্টব্য ৷ sla 32 dl A Gls — sla 5৭৭১ শব্দের অর্থ কোন লক্ষ্য অর্জনের জন্য পূর্ণ শক্তি নিয়োগ করা এবং তজ্জন্য কষ্ট স্বীকার করা । কাফিরদের বিরুদ্ধে যুদ্ধেও মুসলমানরা তাদের কথা, কর্ম ও সর্বপ্রকার সম্ভাব্য শক্তি ব্যয় করে। তাই এই যুদ্ধকেও জিহাদ বলা হয়। ১১/2৩-=-এর অর্থ সম্পূর্ণ আল্লাহ্র ওয়াস্তে জিহাদ করা, তাতে জাগতিক নামযশ ও গনীমতের অর্থ লাভের লালসা না থাকা । হযরত ইবনে আব্বাস বলেন £ ১॥2৩=-এর অর্থ জিহাদে পূর্ণ শক্তি ব্যয় করা এবং কোন তিরঙ্কারকারীর তিরস্কারে কর্ণপাত না করা। কোন কোন তফসীরবিদের মতে এখানে জিহাদের অর্থ সাধারণ ইবাদত ও আল্লাহ্‌র বিধি-বিধান পালনে পূর্ণ শক্তি ও পূর্ণ আন্তরিকতার সাথে ব্যয় করা । যাহৃহাক ও মুকাতিল বলেন £ আয়াতের উদ্দেশ্য এই যে, = ০) Le 32 sac | ১০ অর্থাৎ আল্লাহ্‌র জন্য কাজ কর যেমন করা উচিত এবং আল্লাহ্র ইবাদত কর যেমন করা উচিত । হযরত আবদুল্লাহ্‌ ইবনে মোবারক বলেন ঃ এ স্থলে জিহাদ বলে নিজ প্রবৃত্তি ও অন্যায় কামনা-বাসনার বিরুদ্ধে জিহাদ করা বুঝানো হয়েছে এবং এটাই ১০25 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।