তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সচী-পত্র ২৮৪ তফসীরে মা‘আরেফুল কোরআন।। ষষ্ঠ খণ্ড তফসীরের সার-সংক্ষেপ আল্লাহ্‌ তা'আলা (স্বাধীন । তিনি) রিসালতের জন্য (যাকে চান মনোনীত করেন ফেরেশতাদের মধ্য থেকে (যে ফেরেশতাদেরকে চান আল্লাহ্র) বিধান (পয়গন্বরদের কাছে) পৌছানেওয়ালা (নিযুক্ত করেন) এবং (এমনিভাবে) মানুষের মধ্য থেকেও (যাকে চান সাধারণ মানুষের কাছে বিধান পৌছানেওয়ালা নিযুক্ত করেন। অর্থাৎ আল্লাহ্র মনোনয়নের উপরই রিসালত ভিত্তিশীল । এতে ফেরেশতা হওয়ার কোন বিশেষত্ব নেই ; বরং যেভাবে ফেরেশতা রাসূল হতে পারে, যা মুশরিকরাও স্বীকার করে, তেমনিভাবে মানবও রাসূল হতে পারে। এখন প্রশ্ন রইল যে, মনোনয়ন বিশেষ একজনকে কেন দান করা হয় ? এর বাহ্যিক কারণ রাসূলগণের অবস্থার বৈশিষ্ট্য এবং এটা) নিশ্চিত যে, আল্লাহ্‌ তা'আলা সর্বশ্রোতা, সর্বদ্নষ্টা (অর্থাৎ) তিনি (সব ফেরেশতা ও মানুষের) ভবিষ্যৎ ও অতীত অবস্থাসমূহ (খুব) জানেন (অতএব বর্তমান অবস্থা তো আরও উত্তমরূপে জানবেন। মোটকথা, সব দেখা ও শোনা অবস্থা তার জানা ৷ তন্মধ্যে কারও কারও অবস্থা এই মনোনয়নের পশ্চাতে কাজ করেছে।) এবং (প্রকৃত কারণ এর এই যে,) সব কাজ আল্লাহ্‌ তা'আলারই উপর নির্ভরশীল (অর্থাৎ তিনি স্বয়ংসম্পূর্ণ মালিক ও স্বাধীন কর্তা। তাঁর ইচ্ছা এককভাবে সবকিছুর অগ্রাধিকার নিয়ন্ত্রণ করে। এই ইচ্ছার জন্য কোন অগ্রাধিকারীর প্রয়োজন নেই । সুতরাং প্রকৃত কারণ আল্লাহ্র ইচ্ছা এবং এর কারণ জিজ্ঞেস করা অনর্থক । 53 22:89 আয়াতের অর্থ তাই ; অর্থাৎ আল্লাহ্‌ ভা'আলাকে তীর কোন কর্মের কারণ জিজ্ঞেস করার অধিকার কারও নেই । এই সূরার উপসংহারে প্রথমে শাখাগত বিধান ও শরীয়ত বর্ণনা করা হয়েছে। এবং ইবরাহীমী ধর্মে অটল থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর প্রতি উৎসাহ দানের নিমিত্ত কতক বিষয়বস্তু বর্ণনা করা হয়েছে।) হে মু'মিনগণ, (তোমরা মৌলিক বিধান মেনে নেওয়ার পর শাখাগত বিধানও পালন কর ; বিশেষত নামাযের বিধান। সুতরাং) তোমরা রুকু কর, সিজদা কর এবং (সাধারণভাবে অন্যান্য শাখাগত বিধানও পালন করে) তোমাদের পালনকর্তার ইবাদত কর ও সৎকর্ম কর। আশা করা যায় যে, (অর্থাৎ ওয়াদা করা হচ্ছে যে,) তোমরা সফলকাম হবে। আল্লাহ্র কাজে অক্লান্ত চেষ্টা কর, যেমন চেষ্টা করা উচিত । তিনি তোমাদেরকে (অন্যান্য উন্মত থেকে) স্বতন্ত্র করেছেন। (যেমন ৫৮: ১,১২" ইত্যাদি আয়াতে উল্লেখ করা হয়েছে।) এবং ধর্মের ব্যাপারে তোমাদের উপর কোন সংকীৰ্ণতা রাখেননি । (হে মুমিনগণ! যে ইসলামের বিধি-বিধান পুরোপুরি পালন করার আদেশ তোমাদেরকে দেওয়া হয়েছে, তাই ইবরাহীমী মিল্লাত ।) তোমরা তোমাদের পিতা ইব্রাহীমের মিল্পাতের উপর কায়েম থাক । তিনি তোমাদের উপাধি ‘মুসলমান’ রেখেছেন পূর্বেও এবং এতেও (অর্থাৎ কোরআনেও), যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষ্যদাতা হয় এবং (রাসূলের সাক্ষ্যদানের পূর্বে) তোমরা একটি বড় মোকদ্দমায়, যার এক পক্ষ পয়গস্বরগণ এবং প্রতিপক্ষ তাদের বিরোধী জাতিসমূহ হবে ; বিরোধী) লোকদের বিপক্ষে সাক্ষ্যদাতা হও (রাসূলের সাক্ষ্য দ্বারা তোমাদের সাক্ষ্য সমর্থিত হবে এবং পয়গন্বরগণের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।