তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

২৮২ তফসীরে মা‘আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড তাদের শান্তি হবে তখন) জালিমদের কোন সাহায্যকারী হবে না (অর্থাৎ তাদের কর্ম যে ভাল ছিল, এর কোন দলীলও কেউ পেশ করতে পারবে না এবং কার্যত কেউ তাদেরকে শাস্তির কবল থেকে বাচাতে পারবে না। গোমরাহী এবং সত্যপস্থীদের প্রতি শত্রুতা পোষণে তাদের বাড়াবাড়ি এত বেশি যে,) যখন: তাদের সামনে আমার (তাওহীদ ইত্যাদি সম্পর্কিত্য সুস্পষ্ট আয়াতসমূহ (সত্যপন্থীদের মুখ থেকে) আবৃত্তি করা হয়, তখন তুমি কাফিরদের চোখে-মুখে (আস্তরিক অসন্তোষের কারণে) মন্দ প্রতিক্রিয়া দেখতে পাবে (যেমন মুখমণ্ডল কুঞ্চিত হওয়া, নাক সিটকানো, জ্রকুঞ্চন ইত্যাদি । এসব প্রতিক্রিয়া. থেকে মনে হয়) যেন তারা তাদের উপর (এখন) আক্রমণ করে বসবে, যারা আয়াতসমূহ তাদের সামনে পাঠ ক্করে। অর্থাৎ সর্বদাই আক্রমণের আশংকা হয় এবং মাঝে মাঝে হয়েও যায়:। আপনি (মুশরিকদেরকে) বলেন ৪ (তোমরা যে: কোরআনের আয়াতসমূহ শুনে নাক সিটকাও, তবে) আমি কি তোমাদেরকে তদপেক্ষা (অর্থাৎ কোরআন অপেক্ষা) মন্দ কিছুর সংবাদ দেব ? তা আগুন ৷ আল্লাহ্‌ তা'আলা কাফিরদেরকে এর ওয়াদা দিয়েছেন। এটা নিকৃষ্ট ঠিকানা! (অর্থাৎ কোরআনকে সহ্য না করার ফল অসহনীয় দোযখ ভোগ । ক্রোধ, গোসৃসা ও প্রতিশোধ দ্বারা তো এই বিরক্তি কিছুটা পুষিয়েও নাও । কিন্তু দোযখ ভোগের যে বিরক্তি, তার কোন প্রতিকার নেই । এরপর একটি জাভৃল্যমান দলীল দ্বারা শিরক বাতিল করা হচ্ছে £9) লোকসকল! একটি বিচিত্র বিষয় বর্ণনা করা হচ্ছে, মনোযোগ দিয়ে শোন (তা এই যে), তোমরা আল্লাহ্র পরিবর্তে যাদের ইবাদত কর, তারা (সামান্য) একটি মাছিই সৃষ্টি করতে পারে না, যদিও তারা সকলেই একত্রিত হয়। (সৃষ্টি করা তো কড় কথা, তারা তো এমন. অক্ষম: যে,) মাছি যদি তাদের কাছ থেকে (তাদের নৈবেদ্য থেকে) কিছু ছিনিয়ে.নেয়,.তবে উহা থেকে তারা তা উদ্ধার (ও) করতে পারে না। ইবাদতকারী ও যার ইবাদত করা হয়, উভয়েই শক্তিহীন । (আফসোষ,) তারা আল্লাহ্‌র যথাযোগ্য সম্মান করেনি। (উচিত ছিল তাকে ছাড়া অন্য কারও ইবাদত না করা ; কিন্তু তারা শির্ক করতে শুরু করেছে। অথচ) আল্লাহ্‌ তা'আলা পরম শক্তিধর, সৰ্বশক্তিমান । (সুতরাং ইবাদত খাঁটিভাবে তারই প্রাপ্য ছিল। যে শক্তিধর ও পরাক্রমশালী নয়, বয় লকিযলত বলাই প্রমাণাদি দ্বারা জানা হয়ে গেছে, সে ইবাদতের যোগ্য নয় ।) আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় : একটি উপমা দ্বারা শিরক ও মুর্তিপূজার বোকাসুলভ কাণ্ডের ব্যাখ্যা ॥ ০০ এই শব্দটি সাধারণত কোন বিশেষে ঘটনার দৃষ্টান্ত দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এখানে তা উদ্দেশ্য নয় ; বরং এখানে শিরক ও মূর্তিপূজার বোকামি একটি সুস্পষ্ট উপমা দ্বারা বর্ণনা করা উদ্দেশ্য। বলা হয়েছে, যে মূর্তিদেরকে তোমরা কার্ষোদ্ধারকারী মনে কর, তারা এতই অসহায় ও শক্তিহীন যে, সবাই একত্রিত হয়ে একটি মাছির ন্যায় নিকৃষ্ট বতুও সৃষ্টি করতে পারে না । সৃষ্টি করা তো বড় কথা, তোমরা রোজই তাদের সামনে মিষ্টান্ন, ফলমূল ইত্যাদি খাদ্যদ্রব্য রেখে দাও । মাছিরা এসে সেগুলো খেয়ে ফেলে মাছিদের কাছ থেকে নিজেদের ভোগের বস্তুকে বাচিয়ে রাখার শক্তিও তাদের হয় না । অতএব তারা তোমাদেরকে বিপদ থেকে কিরূপে উদ্ধার করবে ? এ কারণেই আয়াতের শেষে abu www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।