২৮১ সূরা হজ্জ ২৮১ ELS SERN ECHR TESS OE BEL RE AE RE ( dr 5 2 ESE +1০ ৩৩০১+ ) 3292 ~ SR CCT as Adri 2% LL) A2 3 ETRE কে (৭১) তারা আল্লাহ্র পরিবর্তে এমন কিছুর পূজা করে, যার কোন সনদ নাযিল করা হয়নি এবং সে সম্পর্কে তাদের কোন জ্ঞান নাই । বস্তুত যালিমদের কোন সাহায্যকারী নাই । (৭২) যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করা হয়, তখন তুমি কাফিরদের চোখেমুখে অসস্তোষের লক্ষণ প্রত্যক্ষ করতে পারবে । যারা তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করে, তারা তাদের প্রতি মারমুখো হয়ে ওঠে । বলুন, আমি কি তোমাদেরকে তদপেক্ষা মন্দ কিছুর সংবাদ দেব ? তা আগুন ; আল্লাহ্ কাফিরদেরকে এর ওয়াদা দিয়েছেন। এটা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থূল । (৭৩) হে লোকসকল । একটি উপমা বর্ণনা করা হলো, অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শুন ; তোমরা আল্লাহ্র পরিবর্তে যাদের পূজা কর, তারা কখনও একটি মাছি সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সকলে একত্রিত হয়। আর মাছি যদি তাদের কাছ থেকে কোনকিছু ছিনিয়ে নেয়, তবে তারা তার কাছ থেকে তা উদ্ধার করতে পারবে না । প্রার্থনাকারী ও যার কাছে প্রার্থনা করা হয়, উভয়েই শক্তিহীন । (৭৪) তারা আল্লাহ্র যথাযোগ্য মর্যাদা বুঝেনি । নিশ্চয় আল্লাহ্ শক্তিধর, পরাক্রমশীল । তফসীরের সার-সংক্ষেপ এবং তারা (মুশরিকরা) আল্লাহ্র পরিবর্তে এমন কিছুর ইবাদত করে, যাদের (ইবাদতের বৈধতা) সম্পর্কে আল্লাহ্ তা'আলা কোন দলীল (স্বীয় কিতাবে) প্রেরণ করেননি এবং তাদের কাছে এর কোন (যুক্তিগত) প্রমাণ নেই এবং (কিয়ামতে যখন শিরকের কারণে মা’'আরেফুল কুরআন (৬ষ্ঠ)_-৩৬ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।