তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সটচী-পত্র ২৮০ তফসীরে মা‘আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড রহিত এবং দ্বিতীয় বিধানকে ‘নাসেখ’ তথা রহিতকারী মনে করা হবে। কাজেই যিনি নতুন শরীয়তের বাহক, তার সাথে কাউকে তর্ক-বিতর্কের অনুমতি দেওয়া যায় না। আয়াতের সর্বশেষ বাক্য , :১। ৯4:43 -এর সারমর্মও তাই । অর্থাৎ বর্তমানকালে' যখন শেষনবী (সা) একটি স্বতন্ত্র শরীয়ত নিয়ে আগমন করেছেন, তখন তাঁর শরীয়তের বিধি-বিধান নিয়ে তর্কবিতর্ক করার অধিকার কারও নেই । এ থেকে আরও জানা গেল যে, প্রথম তফসীর ও এই দ্বিতীয় তফসীরের মধ্যে প্রকৃতপক্ষে কোন বিরোধ নেই । কারণ, আয়াত যবেহ্‌ সম্পর্কিত তর্কবিতর্কের পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হলেও আয়াতের ভাষা ব্যাপক ও শরীয়তের সব বিধি-বিধান এতে শামিল। ভাষার ব্যাপকতাই ধর্তব্য হয়ে থাকে-_অবতরণ স্থুলের বৈশিষ্ট্য ধর্তব্য নয়। কাজেই উভয় তফসীরের সারমর্ম এই হবে যে, আল্লাহ্‌ তা'আলা যখন প্রত্যেক উন্মতকে আলাদা আলাদা শরীয়ত দিয়েছেন যার মধ্যে বিভিন্নমুখী খুঁটিনাটি বিধানও থাকে, তখন কোন পূর্ববর্তী শরীয়তের অনুসারীর এরূপ অধিকার নাই যে, নতুন শরীয়ত সম্পর্কে তর্কবিতর্ক করবে ; বরং নতুন শরীয়তের অনুসরণ তার উপর ওয়াজিব । এ কারণেই আয়াতের শেষে বলা হয়েছে £ pil 5 4615190, 411 5 অৰ্থাৎ আপনি তাদের আপত্তি বা তর্কবিতর্কে প্রভাবান্বিত হবেন না; বরং যথারীতি সত্যের প্রতি দাওয়াতের কর্তব্য পালনে মশগুল থাকুন। কারণ, আপনি সত্য ও সরল পথে আছেন। আপনার বিরোধীরাই পথচ্যুত । একটি সন্দেহের কারণ £ উপরোক্ত আলোচনা থেকে আরও একটি বিষয় জানা গেল যে, মুহাম্মদী শরীয়ত অবতীর্ণ হওয়ার পর পূর্ববর্তী সব শরীয়ত মনসূখ হয়ে গেছে। এখন যদি খ্রিস্টান,’ ইহুদী ইত্যাদি সম্পৃদায় বলে যে, এই আয়াতে স্বয়ং কোরআন বলেছে যে, প্রত্যেক শরীয়ত আল্লাহ্র পক্ষ থেকে আগমন করেছে। কাজেই ইসলামের আমলেও যদি আমরা মূসা ও ঈসা (আ)-এর শরীয়ত মেনে চলি, তবে মুসলমানদের তাতে আপত্তি করা উচিত নয়। কেননা, স্বয়ং কোরআনই আমাদেরকে এই অবকাশ দিয়েছে। এর উত্তর এই ষে, আয়াতে প্রত্যেক উনদ্মতকে বিশেষ শরীয়ত দেওয়ার কথা উল্লেখ করার পর বিশ্বের মানবমণ্ডলীকে এ আদেশও দেওয়া হয়েছে যে, মুহাম্মদী শরীয়ত প্রতিষ্ঠিত হওয়ার পর তারা যেন এর বিরোধিতা না করে। একথা বলা হয়নি যে, মুসলমানরা যেন পূর্ববর্তী শরীয়তের কোন বিধানের বিপক্ষে কথা না বলে । আলোচ্য আয়াতের পরবর্তী আয়াতগুলো দ্বারা এই বিষয়বস্তু আরও ফুটে উঠে। এসব আয়াতে ইসলামের বিপক্ষে তর্ককারীদেরকে হুশিয়ার করা হয়েছে যে, আল্লাহ্‌ তা'আলা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে সম্যক অবগত আছেন। তিনিই এর শাস্তি দিবেন। ১5 6 2 4 8 JE NE ANE TTA PTE A ও 2 3707 AEA তুমার ভা তে ভক গু 21 aie GSLs © ws Cr CEI www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।