সূরা মারইয়াম ২৭ অতিরিক্ত গুণ প্রমাণ করে। কারণ তাঁরা নবীত্বের সাথে সাথে আল্লাহ্র পুত্রত্্ব দাবি করে। তাই পরবর্তী আয়াতে তা খণ্ডন করা হচ্ছে। এর সারমর্ম এই যে, এ উক্তির কারণে আল্লাহ্ তা'আলার তওহীদের অস্বীকৃতি অপরিহার্য হয়ে পড়ে। ফলে তা স্বয়ং আল্লাহ্র মর্যাদা হানি করে। অথচ). আল্লাহ্ এরূপ নন যে, তিনি. (কাউকে) পুত্রর্ূপে খহণ করবেন । তিনি (সম্পূর্ণ) পবিত্র । (কারণ) তিনি যখন কোন কাজ করতে চান, তখন তাকে এতটুকু বলে দেন, ‘হয়ে যা’, অমনি তা হয়ে যায়। (এমন পরা কাষ্ঠাশালীর সন্তান হওয়া যুক্তিগতভাবে ক্রটি ।) এবং (আপনি তওহীদ প্রমাণের জন্য লোকদেরকে বলে দিন, যাতে মুশরিকরাও শুনে নেয় যে, নিশ্চয় আল্লাহ্ আমারও পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা । অতএব (একমাত্র) তারই ইবাদত কর। এটা (অর্থাৎ খীটিভাবে আল্লাহ্র ইবাদত তথা তওহীদ অবলম্বন করা) সরল পথ । অতঃপর (তওহীদের এসব যুক্তিগত ও ইতিহাসগত প্রমাণ সত্বেও) বিভিন্ন দল (এ সম্পর্কে) পরম্পরে মতানৈক্য সৃষ্টি করেছে। (অর্থাৎ তওহীদ অস্বীকার করে নানা রকম ধর্ম আবিষ্কার করেছে।) সুতরাং কাফিরদের জন্য মহাদিবসের আগমনকালে খুবই দুর্ভোগ হবে। (অর্থাৎ কিয়ামতের দিবস । এই দিবস এক হাজার বছর দীর্ঘ ও ভয়াবহ হওয়ার কারণে মহাদিবস হবে।) তারা কি চমৎকার শুনবে এবং দেখবে, যেদিন তারা (হিসাব ও প্রতিদানের জন্য) আমার কাছে আগমন করবে। (কেননা কিয়ামতে এসব সত্যাসত্য দৃষ্টির সামনে এসে যাবে এবং সব বিভ্রান্তি দূর হয়ে যাবে।) কিন্তু যালিমরা আজ (দুনিয়াতে কেমন) প্রকাশ্য বিভ্রান্তিতে (পতিত) রয়েছে। আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে হুঁশিয়ার করে দিন যখন (জান্নাত ও দোযখের) চূড়ান্ত মীমাংসা করে দেওয়া হবে। [হাদীসে বর্ণিত আছে, মৃত্যুকে জান্নাত ও দোযখবাসীদের দেখিয়ে জবাই করে দেওয়া হবে এবং উভয় প্রকার লোকদেরকে অনস্তকাল তদবস্থায় জীবিত থাকার নির্দেশ শুনিয়ে দেওয়া হবে। (বুখারী, মুসলিম, তিরমিযী) তখন যে অপরিসীম পরিতাপ হবে, তা বর্ণনার অপেক্ষা রাখে না ।] তারা (আজ দুনিয়াতে) অনবধানতায় আছে এবং তারা বিশ্বাস স্থাপন করে না (কিন্তু অবশেষে একদিন মরবে)। পৃথিবী, ও তার উপরে যারা রয়েছে, তাদের ওয়ারিস (অর্থাৎ সর্বশেষ মালিক) আমিই থেকে যাব এবং আমারই কাছে তারা প্রত্যাবর্তিত হবে (এরপর তাদের কুফর ও শিরকের সাজা ভোগ করবে) । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় ১০৬০-১১ হযরত ঈসা (আ) সম্পর্কে ইহুদী ও খ্রিস্টানদের অলীক চিন্তাধারার মধ্যে বাহুল্য ও স্বল্পতা বিদ্যমান ছিল। খ্রিস্টানরা তাঁর প্রতি সম্মান প্রদর্শনে বাড়াবাড়ি করে তাকে 'খোদার বেটা' ব্রানিয়ে দেয়। পক্ষান্তরে ইহুদীরা তার অবমাননায় এতটুকু ধৃষ্টতা প্রদর্শন করে যে, তাঁকে ইউসুফ মিন্ত্রীর জারজ সন্তানরূপে আখ্যায়িত করে। (নাউযুবিল্লাহ) আল্লাহ্ তা'আলা আলোচ্য আয়াতে উভয় প্রকার ভ্রান্ত লোকদের ভ্রান্তি বর্ণনা করে তার সঠিক মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন।-_(কুরতুবী) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।