তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সচী-পত্র সূরা হজ্জ ২৭৭ কিছু ভুপৃষ্ঠে আছে, সব তারই । নিশ্চয় আল্লাহ্‌ তা‘আলাই অভাবমুক্ত, সর্বপ্রকার প্রশংসার যোগ্য । (হে সম্বোধিত ব্যক্তি!) তুমি কি জান না যে, আল্লাহ্‌ তা'আলা তোমাদের কাজে নিয়োজিত করে রেখেছেন পৃথিবীস্থ বস্তুসমূহকে এবং জলযানগুলোকেও (ও), যা তার আদেশে সমুদ্রে চলমান হয় এবং তিনিই আকাশকে স্থির রেখেছেন, যাতে ভূপৃষ্ঠে পতিত না হয়; কিন্তু যদি তীর আদেশ হয়ে যায়, (তবে সবকিছু হতে পারে। বান্দাদের গুনাহ্‌ ও মন্দ কাজের পরিপ্রেক্ষিতে যদিও এরূপ আদেশ করেন না। কারণ এই যে) নিশ্চয় আল্লাহ্‌ তা'আলা মানুষের প্রতি অত্যন্ত করুণাশীল, পরম দয়ালু । তিনিই তোমাদেরকে জীবন দান করেছেন, অতঃপর (প্রতিশ্রুত সময়ে) মৃত্যু দান করবেন এবং পুনরায় (কিয়ামতে) জীবিত করবেন। (এ সব নিয়ামত ও অনুগ্রহের পরিপ্রেক্ষিতে তওহীদ মেনে নেওয়া ও কৃতজ্ঞ হওয়া মানুষের উচিত ছিল ; কিন্তু) বাস্তবিকই মানুষ বড় নিমকহারাম। (ফলে এখনও কুফর ও শিরক থেকে বিরত হয় না। এখানে সব মানুষকে বুঝানো হয়নি ৷ বরং তাদেরকেই বুঝানো হয়েছে, যারা নিমকহারামিতে লিপ্ত রয়েছে) আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় | ৬৯১১ ১5৬ 4,5, অৰ্থাৎ আল্লাহ্‌ তাআলা ভৃপৃষ্ঠের সবকিছুকে মানুষের অধীন করে দিয়েছেন। অধীন করার বাহ্যিক ও সাধারণ অর্থ এরূপ মনে করা হয় যে, তারা মানুষের আজ্ঞাধীন হয়ে চলবে । এই অর্থের দিক দিয়ে এখানে সন্দেহ দেখা দিতে পারে যে, ভূপৃষ্ঠের পাহাড়, নদী, হিংস্রজত্তু, পশুপক্ষী ইত্যাদি হাজারো বস্তু মানুষের আজ্ঞাধীন হয়ে চলে না। কিন্তু কোন কিছুকে মানুষের সার্বক্ষণিক সেবায় নিয়োজিত করে দেওয়াও প্রকৃতপক্ষে তার অধীন করে দেওয়ারই নামান্তর । এ কারণেই তফসীরের সার-সংক্ষেপে আজ্ঞাধীন করে দেওয়ার শক্তিও আল্লাহ্‌ তা'আলার ছিল । কিন্তু এর পরিণাম স্বয়ং মানুষের জন্য ক্ষতিদায়ক হতো । কারণ, মানুষের স্বভাব, আশা-আকাঙ্ক্কা ও প্রয়োজন বিভিন্নরূপ ৷ জনৈক লেখক নদীকে কোন এক নির্দিষ্ট দিকে গতি পরিবর্তনের আদেশ করত, অন্য আর একজন তার বিপরীত দিকে আদেশ করত । এর পরিণাম অনৰ্থ সৃষ্টি ছাড়া কিছুই হতো না। এ কারণেই আল্লাহ্‌ তা'আলা সবকিছুকে আজ্ঞাধীন তো নিজেরই রেখেছেন, কিন্তু অধীন করার যে আসল উপকার তা মানুষকে পৌঁছিয়ে দিয়েছেন। TT DEE BEE EEE EEE TE A ee |! Le 23 ww ' J রে ESS LSE BOUND) JS www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।