= সটচী-পত্র ২৭৬ তফসীরে মা‘আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড 22 33 92, 234525 24% 3 ৮2/3 RS MA G2 (9, EY DTG : ১ ~ KE ন GN, © 2252s GIA C/2.2 ৰ SLA OCYEL (৬১) এটা এ জন্য যে, আল্লাহ্ রাত্রিকে দিনের মধ্যে এবং দিনকে রাত্রির মধ্যে দাখিল করে দেন এবং আল্লাহ্ সবকিছু শুনেন, দেখেন । (৬২) এটা এ কারণেও যে, আল্লাহই সত্য আর তার পরিবর্তে তারা যাকে ডাকে, তা অসত্য এবং আল্লাহ্ই সবার উচ্চে, মহান । (৬৩) তুমি কি দেখ না যে, আল্লাহ্ আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর ভূপৃষ্ঠ সবুজ শ্যামল হয়ে ওঠে নিশ্চয় আল্লাহ্ সুক্ষদর্শী সর্ববিষয় খবরদার । (৬৪) নভোমণ্ডল ও ভূপৃষ্ঠে যা কিছু আছে, সব তারই এবং আল্লাহ্ই অভাবমুক্ত প্রশংসার অধিকারী । (৬৫) তুমি কি দেখ না যে, ভূপৃষ্ঠে যা আছে এবং সমুদ্রে চলমান নৌকা তৎ্সমুদয়কে আল্লাহ্ নিজ আদেশে তোমাদের অধীন করে দিয়েছেন এবং আকাশকে স্থির রাখেন, যাতে তার আদেশ ব্যতীত ভূপৃষ্ঠে পতিত না হয় । নিশ্চয় আল্লাহ্ মানুষের প্রতি করুণাশীল, দয়াবান। (৬৬) তিনিই তোমাদেরকে জীবিত করেছেন, অতঃপর তিনিই তোমাদেরকে মৃত্যু দান করবেন ও পুনরায় জীবিত করবেন । নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ । তফসীরের সার-সংক্ষেপ এটা (অর্থাৎ ম'’মিনদেরকে বিজয়ী করা) এজন্য যে, আল্লাহ্ তা'আলা (সর্বশক্তিমান । তিনি) রাত্রিকে (অর্থাৎ রাত্রির অংশ বিশেষকে) দিনের মধ্যে এবং দিনকে (অর্থাৎ দিনের অংশ বিশেষকে) রাত্রির মধ্যে দাখিল করে দেন। (এই নৈসর্গিক পরিবর্তন এক জাতিকে অন্য জাতির উপর বিজয়ী করে দেওয়ার মত বিপ্নবের চাইতে অধিক আশ্চর্যজনক ৷) এবং এ কারণে যে, আল্লাহ্ তা'আলা (তাদের কথাবার্তা ও অবস্থা) সম্যক শুনেন ও খুব দেখেন। (তিনি শুনেন ও দেখেন যে, কাফিররা যালিম ও মু‘মিনরা মযলুম ৷ তাই তিনি সব অবস্থা সম্পর্কে জ্ঞাতও এবং তার শক্তি সামর্থযও সর্ববৃহৎ এই সমষ্টিই কারণ দুর্বলদেরকে জয়ী করার ।) এটা (অর্থাৎ সাহায্য) এ কারণেও (নিশ্চিত) যে, (এতে বাধা দেওয়ার শক্তি কারও নেই । কেননা) আল্লাহ্-তা'আলাই পরিপূর্ণ সত্তা এবং আল্লাহ্র পরিবর্তে তারা যাদের ইবাদত করে, তারা সম্পূর্ণই অপদার্থ । (কেননা, তারা আপন সত্তায় যেমন পরমুখাপেক্ষী, তেমনি দুর্বল । এমতাবস্থায় তাদের সাধ্য কি যে, আল্লাহ্কে বাধা দেয় ?) আল্লাহ্ তা‘আলাই সবার উচ্চে, মহান । (এ বিষয়ে চিন্তা করলে তওহীদ যে সত্য এবং শিরক বাতিল, তা সবাই বুঝতে পারে। এ ছাড়া) তুমি কি জান না যে, আল্লাহ্ তা'আলা আকাশ থেকে পানি বর্ষণ করেন, ফলে ভূপৃষ্ঠ সবুজ শ্যামল হয়ে যায় নিশ্চয় আল্লাহ্ তা'আলা অত্যন্ত মেহেরবান, সর্ববিষয়ে খবরদার ৷ তাই বান্দাদের প্রয়োজন সম্পর্কে জ্ঞাত হয়ে উপযুক্ত মেহেরবানী করেন।) যা কিছু আকাশ মণ্ডলে আছে এবং যা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।