তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

২৭৪ তফসীরে মা‘আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড (৫৮) যারা আল্লাহ্র পথে গৃহ ত্যাগ করেছে, এরপর নিহত হয়েছে অথবা মরে গেছে, আন্লাহ্‌ তাদেরকে অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করবেন এবং আল্লাহ্‌ সর্বোৎকৃষ্ট রিযিক দাতা । (৫৯) তাদেরকে অবশ্যই এমন এক স্থানে পৌছাবেন, যাকে তারা পছন্দ করবে এবং আল্লাহ্‌ জ্ঞানময়, সহনশীল । তফসীরের সার-সংক্ষেপ যারা আল্লাহ্র পথে (অর্থাৎ দীনের হিফাযতের জন্য) নিজ গৃহ ত্যাগ করেছে (যাদের কথা পূর্ববর্তী ১,১৬০ 1১৯-১1 ০)৷ আয়াতেও উল্লেখ করা হয়েছে) এরপর কাফিরদের মুকাবিলায় নত হয়েছে অথবা (এমনিতেই স্বাভাবিক) মৃত্যুবরণ করেছে, (তারা ব্যর্থকাম ও বঞ্চিত নয় ; যদিও তারা পার্থিব উপকারিতা লাভ করতে পারেনি ; কিন্তু পরকালে) আল্লাহ্‌ তা'আলা অবশ্যই তাদেরকে উৎকৃষ্ট রিযিক দেবেন (অর্থাৎ জান্নাতের অগনিত নিয়ামত) এবং অবশ্যই আল্লাহ্‌ সর্বোৎকৃষ্ট রিযিকদাতা । (এই উৎকৃষ্ট রিযিকের সাথে) আল্লাহ্‌ তা'আলা তাদেরকে (ঠিকানাও উৎকৃষ্ট দিবেন অর্থাৎ) এমন এক স্থানে দাখিল করবেন, যাকে তারা (খুবই) পছন্দ করবে । (এখন প্রশ্ন রইল যে, কোন কোন মুহাজির পার্থিব বিজয়, সাহায্য ও উপকারিতা থেকে কেন বঞ্চিত হলো এবং কাফিররা তাদেরকে হত্যা করতে কির্ূপে সক্ষম হলো ? কাফিরদেরকে আল্লাহ্র গজব দ্বারা ধ্বংস করা হলো না কেন ? এসব প্রশ্রের উত্তর এই যে) নিশ্চয় আল্লাহ্‌ তা'আলা (প্রত্যেক কাজে রহস্য ও উপকারিতা. সম্পর্কে) জ্ঞানময়, (তাদের এই বাহ্যিক ব্যর্থতার মধ্যে অনেক উপকারিতা ও রহস্য নিহিত আছে এবং) অত্যন্ত সহনশীল ৷ (তাই শত্রুদেরকে তাৎক্ষণিকভাবে শাস্তি দেননা।) SUA BIA IAA. #954 PA Md A EEE TET IETET edys BIEL Bord Ab vx FELIRUIO Sf rab (৬০) এ তো শুনলে, যে ব্যক্তি নিপীড়িত হয়ে নিপীড়ন পরিমাণে প্রতিশোধ খৃহণ করে এবং পুনরায় সে নিপীড়িত হয়, আল্লাহ্‌ অবশ্যই তাকে সাহায্য করবেন । নিশ্চয় আল্লাহ্‌ মার্জনাকারী, ক্ষমাশীল । তফসীরের সার-সংক্ষেপ এ (বিষয়বস্তু) তো হলো, (এরপর শোন যে) যে ব্যক্তি (শত্রুকে) ততটুকুই নিপীড়ন করে, যতটুকু (শত্রুর পক্ষ থেকে) তাকে নিপীড়ন করা হয়েছিল, এরপর (সমান সমান হয়ে যাওয়ার পর যদি শত্রুর পক্ষ থেকে) সে অত্যাচারিত হয়, আল্লাহ্‌ তা'আলা অবশ্যই তাকে সাহায্য করবেন। নিশ্চয় আল্লাহ্‌ তা'আলা মার্জনাকারী, ক্ষমাশীল । | www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।