= সচী-পত্র সূরা হজ্জ ২৭৩ আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় ১৪১১১১০ এ থেকে জানা যায় যে, রাসূল ও নবী এক নয় পৃথক পৃথক অর্থ রাখে। এতদুভয়ের মধ্যে পার্থক্য কি, এ সম্পর্কে বিভিন্ন উক্তি রয়েছে। প্রসিদ্ধ ও সুস্পষ্ট উক্তি এই যে, নবী তাকে বলা হয়, যাকে জনগণের সংস্কারের উদ্দেশ্যে আল্লাহ্র পক্ষ থেকে নবুয়তের পদ দান করা হয় এবং তীর কাছে ওহী আগমন করে__তাকে কোন স্বতন্ত্র কিতাব ও শরীয়ত দান করা হোক বা কোন পূর্ববর্তী নবীর কিতাব ও শরীয়ত প্রচারে আদিষ্ট করা হোক । যাঁকে স্বতন্ত্র কিতাব ও শরীয়ত দান করা হয়, তার দৃষ্টান্ত হযরত মূসা, ঈসা (আ) এঁ শেষনবী মুহাম্মদ মোস্তফা (সা)। এবং যে পূর্ববর্তী নবীর কিতাব ও শরীয়ত প্রচারে আদিষ্ট, তার দৃষ্টান্ত হযরত হারূন (আ)। তিনি মূসা (আ)-এর কিতাব তওরাত ও তারই শরীয়ত প্রচারে আদিষ্ট ছিলেন। ‘রাসূল’ তাকে বলা হয়, যাকে স্বতন্ত্র কিতাব ও শরীয়ত দান করা হয়। এ থেকে আরও জানা গেল যে, যিনি রাসূল হবেন, তিনি নবীও হবেন। এটা জরুরী । কিন্তু যিনি নবী হবেন, তার রাসূল হওয়া জরুরী নয়। এই ভাগাভাগি মানুষের ক্ষেত্রে । আল্লাহ্র পক্ষ থেকে যে ফেরেশতা ওহী নিয়ে আগমন করেন, তাকে রাসূল বলা এর পরিপন্থী নয়। সূরা মারইয়ামে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। Ci আয়াতে 5 শব্দের অর্থ । 1১5 (আবৃত্তি করে) এবং ২! শব্দের অর্থ :1,= অৰ্থাৎ আবৃত্তি করা। আরবী অভিধানে এ অর্থও প্রসিদ্ধ ও সুবিদিত। তফসীরের সার-সংক্ষেপে আয়াতের যে তফসীর লিপিবদ্ধ হয়েছে, তা অত্যন্ত পরিষ্কার ও নির্মল । আবু হাইয়ান বাহ্রে-মুহীত গ্রন্থে এবং আরও অনেক তফসীরকারক এ তফসীরই গ্রহণ করেছেন। হাদীস গ্রন্থাদিতে এস্থলে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে, যা ‘গারানিক' নামে খ্যাত । অধিক সংখ্যক হাদীসবিদগণের মতে ঘটনাটি ভিত্তিহীন । কেউ কেউ একে বানোয়াট ও ধর্মদ্রোহীদের আবিষ্কার রলে আখ্যা দিয়েছেন। আর যারা একে ধর্তব্যও বলেছেন, ' হাদীসের বাহ্যিক ভাষাদৃষ্টে কোরআন ও সুন্নাহর অকাট্য নির্দেশাবলী সম্পর্কে যেসব সন্দেহ, দেখা দেয়, তারা সেসব সন্দেহের জওয়াবও দিয়েছেন। কিন্তু এটা সুস্পষ্ট যে, এই আয়াতের তফসীর এই ঘটনার উপর নির্ভরশীল নয় ; বরং উপরে যা বর্ণনা করা হয়েছে, তাই এ আয়াতের সহজ ও সরল ব্যাখ্যা । ঘটনাটিকে অহেতুক আয়াতের তফসীরের অংশ সাব্যস্ত করে সন্দেহ ও সংশয়ের দ্বার উন্মোচন এবং অতঃপর জওয়াবদানে ব্যাপৃত হওয়া মোটেই লাভজনক কাজ নয়। তাই এ পথ পরিহার করা হলো” 14 £452 5 ১23737 LLL ET চৰ 2. ft DESI SUNS hl Sao NSE) EN - 28944 234 ্ ©3532 CECI) ৬০6১ OES TN ORT মা'আরেফুল কুরআন (৬ষ)_৩৫ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।