= সচা-পত্ৰ ২৭২ তফসীরে মা‘আরেফুল কোরআন।। ষষ্ঠ খণ্ড সন্দেহ ও আপৃত্তি উত্থাপন করে পথের ভা তরি করত যয্য অনা জাহ আছে $ nt bn Sai slid Ck i EE অতঃপর আল্লাহ্ তা'আলা শয়তানের প্রক্ষিপ্ত সন্দেহকে (অকাট্য জওয়াব ও সুস্পষ্ট প্রমাণাদি দ্বারা) নিশ্চিহ্ত করে দেন। (এটা জানা-কথা যে, বিশুদ্ধ জওয়াবের পর আপত্তি দূর হয়ে. যায়।) এরপর আল্লাহ্ তা'আলা তার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করে দেন (পূর্বেও প্রতিষ্ঠিত ছিল ; কিন্তু আপত্তির জওয়াব দ্বারা এই প্রতিষ্ঠা আরও স্পষ্ট হয়ে উঠে)। আল্লাহ্ তা'আলা (এসব আপত্তি সম্পর্কে) জ্ঞানময় (এবং এগুলোর জওয়াব শিক্ষাদানে) প্রজ্ঞাময় ৷. (এই ঘটনা বর্ণনা করার কারণ এই যে) শয়তান যা প্রক্ষিপ্ত কুরে, আল্তাহ্ তা'আলা অঁ তাদের জন্য পরীক্ষাস্বরূপ করে দেন, যাদের অন্তরে (সন্দেহের) রোগ আছে এবং যাদের অন্তর (সম্পূর্ণই) পাষাণ যে, তারা সন্দেহ পেরিয়ে. মিথ্যার প্রতি বিশ্বাস পোষণ করে। তাদেরকে. পরীক্ষা করা হয় যে, দেখা যাক. জওয়াবের, প্রও তারা সন্দেহের অনুসরণ করে, না জওয়াব হৃদয়ঙ্গম করে সত্যকে খৃহণ করে। বাস্তবিকই (এই) যালিমরা (অর্থাৎ সন্দেহকারীরা এবং মিথ্যায় বিশ্বাস পোষণকারীরা) সুদুর বিরোধিতায় লিপ্ত আছে। (কারণ, সত্য প্রকাশিত হওয়ার পরও তারা হঠকারিতাবশত তা কবুল করে না । পরীক্ষার জন্যই শয়তানকে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল) এবং (বিশুদ্ধ জওয়াব ও হিদায়েতের নূর দ্বারা এসব সন্দেহ এ কারণে বাতিল করা হয় যে) যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তারা যেন (এসব জওয়াব ও হিদায়েতের নূরের সাহায্যে) দৃঢ় বিশ্বাস করে যে, এটা (অর্থাৎ নবী যা আবৃত্তি করেছেন) আপনার প্রতিপালকের পক্ষ থেকে সত্য, $পর তারা যেন 'ঈমানে সুদৃঢ় হয়ে যায় এবং (দৃঢ় বিশ্বাসের বরকতে) তাদের অন্তরে যেন এর (আমল করার) প্রতি অধিক বিনয়ী হয়। নিশ্চয় আল্লাহ্ তা‘আলাই বিশ্বাস স্থাপনকারীদেরকে সরল. পথ প্রদর্শন করেন। (এমভাবস্থায়. তাদের হিদায়েত হবে না কেন? এ হচ্ছে মু’মিনদের অবস্থা ৷) আর কাফিররা সর্বদাই এ সম্পর্কে (অর্থাৎ পঠিত নির্দেশ সম্পর্কে). সন্দেহই পোষণ করবে (যে সন্দেহ শয়তান তাদের মনে প্রক্ষিপ্ত করেছিল ।) যে পর্যন্ত না তাদের কাছে আকস্মিকভাবে কিয়ামত -এসে. পড়ে (আযাব না হলেও যার ভয়াবহতাই যথেষ্ট) অথবা (তদুপরি) এসে পড়ে তাদের কাছে অকল্যাণ দিবসের (অর্থাৎ কিয়ামতের দিনের) শাস্তি। (বাস্তবে উভয়টিরই সমাবেশ হবে এবং তা হবে চরম বিপদের কারণ । উদ্দেশ্য এই যে, তারা আযাব প্রত্যক্ষ না করে কুফর থেকে বিরত হর্বে' না ; কিন্তু তখন তা ফলদায়ক হবে না।) রাজত্ব :সেদিন' আল্লাহ্ তা'আলারই . হুরে। তিনি তাদের (কার্যকর) ফয়সালা করবেন। অতএব যারা বিশ্বাস স্থাপন করবে এবং সৎকর্ম করবে, তারা সুখ-কাননে বাস ৰকুরবে এবং যারা কুফরী করবে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলবে, তাদের জন্য থাকবে লাঞ্চনাকর শাস্তি । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।