তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

সূরা হজ্জ ২৬৯ কাফিরদেরকে (কিছুদিন) সুযোগ দিয়েছিলাম, (যেমন বর্তমান কাফিরদেরকে সুযোগ দিয়ে রেখেছি ।) এরপর তাদেরকে (আযাবে) পাকড়াও করলাম । অতএব (দেখ,) আমার আযাব কেমন ছিল! আমি কত জনপদ (আযাব দ্বারা) ধ্বংস করেছি এমতাবস্থায় যে, তারা নাফরমানী করত । এসব জনপদ এখন ছাদের উপর পতিত জ্কূপে পরিণত হয়েছে (অর্থাৎ জনমানব শূন্য । স্বভাবত প্রথমে ছাদ ও পরে প্রাচীর বিধ্বস্ত হয়। এমনিভাবে এসব জনপদ) কত পরিত্যক্ত কূপ (যেগুলো পূর্বে আবাদ ছিল) ও কত সুদৃঢ় প্রাসাদ (যা এখন ভগুস্বূপ__এসব . জনপদে ধ্বংস করা হয়েছে। এমনিভাবে প্রতিশ্রুত সময় আসলে এ যুগের মানুষকেও আযাব দ্বারা পাকড়াও করা হবে।) তারা কি দেশভ্রমণ করে নি, যাতে তারা এমন হৃদয়ের অধিকারী হয়, যদ্বারা বুঝে এবং এমন কর্ণের অধিকারী হয়, দ্বারা শ্রবণ করে। বস্তুত (যারা বুঝে না, তাদের) চক্ষু তো অন্ধ নয় ; বরং (বক্ষসত্থিত) অন্তরই অন্ধ হয়ে যায়। (বর্তমান কাফিরদেরও অন্তর অন্ধ হয়ে গেছে; নতুবা পরবর্তী লোকদের অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করত ৷) তারা (নবুয়তে সন্দেহ সৃষ্টির উদ্দেশ্যে). আপনাকে আযাব ত্বরান্বিত. করতে বলে (আযাব তাড়াতাড়ি না আসায় তারা প্রমাণ করতে চায় যে, আযাব আসবেই না) অথচ আল্লাহ্‌ কখনও তীর ওয়াদা ভঙ্গ করবেন না (অর্থাৎ ওয়াদার সময় অবশ্যই আযাব আসবে।) এবং আপনার পালনকর্তার কাছে একদিন (যেদিন আযাব আসবে অর্থাৎ কিয়ামতের দিন__তা দৈর্ঘ্যে অথবা কঠোরতায়) তোমাদের গণনা অনুযায়ী এক হাজার বছরের সমান। (সুতরাং তারা নেহাৎ নির্বোধ বলেই এমন ধরনের বিপদ ত্বরাৰ্বিত করতে বলে।) এবং (উল্লিখিত .জওয়াবের সারমর্ম আবার শুনে নাও যে) আমি কত জনপদকে অবকাশ দিয়েছিলাম এমতাবস্থায় যে, তারা নাফরমানী করত, ‘অতঃপর তাদেরকে (আযাবে) পাকড়াও করেছি। সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। (তখন পূর্ণ শাস্তি পাবে।) আপনি (আরও) বলে দিন £ হে লোকগণ, আমি তো তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী। (আযাব আসা না আসার ব্যাপারে আমার কোন হাত নেই৷ আমি এর দাবিও করি নি।) সুতরাং যারা (এই সতর্কবাণী শোনে) বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, তাদের জন্য আছে মাগফিরাত ও সম্মানজনক রুষী এবং যারা আমার আয়াত সম্পর্কে (অস্বীকার ও বাতিল করার) চেষ্টা করে, (নবীকে ও মু'মিনদেরকে) হারাবার (অর্থাৎ অক্ষম করার) জন্য, তারাই দোযখের অধিবাসী । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় শিক্ষা ও দূরদৃষ্টি অর্জনের উদ্দেশ্যে দেশত্রমণ ধর্মীয় কাম্য 8 ৯,১ ৮১১ ১ ০! i 15:04:১৫ 5 এই আয়াতে শিক্ষার দৃষ্টিভঙ্গি নিয়ে দেশভ্রমণে উৎসাহিত করা হয়েছে। ‘4১৮৮৩১4১ 5 বাক্যে ইঙ্গিত আছে যে,.অতীত কাল ও অতীত জাতিসবমূহের অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করলে মানুষের জ্ঞানবুদ্ধি-বৃদ্ধি পায়। তবে শর্ত এই যে, এসব অবস্থা শুধু এতিহাসিক দৃষ্টিভঙ্গিতে নয়, শিক্ষা গ্রহণের দৃষ্টিভঙ্গিতেও দেখতে হবে। ইবনে আবী হাতেম কিতাবুত্তাফান্ধুরে মালের ইবনে দীনার থেকে বর্ণনা করেন £ আল্লাহ্‌ তা'আলা মূসা (আ)-কে আদেশ দেন যে, লোহার জুতা ও লোহার লাঠি তৈরি কর এবং আল্লাহ্র পৃথিবীতে এত ঘোরাফেরা কর যে, লোহার জুতা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং লোহার লাঠি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।