তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

স্‌চী-পত্র সূরা হজ্জ ২৬৫ তফসীরের সার-সংক্ষেপ (এ পৰ্যন্ত বিভিন্ন উপকারিতার কারণে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি ছিল না; কিন্তু এখন) তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো, যাদের সাথে (কাফিরপঙক্ষ থেকে) যুদ্ধ করা হয় ; কারণ তাদের প্রতি (ঘোর) অত্যাচার করা হয়েছে। (এটা যুদ্ধ বৈধকরণের কারণ) এবং (এই অনুমতি প্রদানের অবস্থায় মুসলমানদের সংখ্যাল্লতা ও কাফিরদের আধিক্যের প্রতি লক্ষ্য করা উচিত নয়। কেননা) নিশ্চয় আল্লাহ্‌ তাদেরকে জয়ী করার পূর্ণ ক্ষমতা রাখেন। (অতঃপর মুসলমানগণ কিরূপ নির্যাতিত হচ্ছে, তা বর্ণনা করা হচ্ছে £) যাদেরকে তাদের ভিটেমাটি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এ কারণে যে, তারা বলে, আমাদের পালনকর্তা আল্লাহ্‌ (অর্থাৎ তওহীদ বিশ্বাস করার কারণেই কাফিররা তাদের প্রতি নির্যাতনের স্টীমরোলার চালায় । ফলে তারা দেশত্যাগে বাধ্য হয়। অতঃপর জিহাদ বৈধকরণের রহস্য বর্ণনা করা. হচ্ছে £) আল্লাহ্‌ যদি (অনাদিকাল থেকে) মানুষের এক দলকে অপর দল দ্বারা প্রতিহত না করতেন, (অর্থাৎ সত্যপন্থীদেরকে অসত্যপস্থীদের উপর জয়ী না করতেন) তবে (নিজ নিজ আমলে) খ্রিস্টানদের নির্জন উপাসনালয়, ইবাদতখানা, ইহুদীদের ইবাদতখানা এবং (মুসলমানদের) মসজিদসমূহ বিধ্বস্ত (ও নিশ্চিহ্ন) হয়ে যেত, যেগুলোতে আল্লাহ্র নাম অধিক পরিমাণে স্মরণ করা হয়। (অতঃপর সুসংবাদ দেওয়া হচ্ছে যে, আন্তরিকতার সাথে জিহাদ করলে বিজয় দান করা হবে)। নিশ্চয়ই আল্লাহ্‌ তা'আলা তাদেরকে সাহায্য করবেন, যারা আল্লাহ্র (দীনের) সাহায্য করে (অর্থাৎ আল্লাহ্র কালেমা সমুন্ত করাই যুদ্ধের খাঁটি নিয়ত হওয়া চাই) । নিশ্চয়ই আল্লাহ্‌ তা‘আলা পরাক্রমশালী (ও) শক্তিধর । (তিনি যাকে ইচ্ছা শক্তি ও বিজয় দিতে পারেন। অতঃপর জিহাদকারীদের ফযিলত বয়ান করা হচ্ছে £) তারা এমন যে, যদি আমি তাদেরকে পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তবে তারা নিজেরাও নামায কায়েম করবে, যাকাত দেবে এবং (অপরকেও) সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে। সব কাজের পরিণাম তো আল্লাহ্রই ইখতিয়ারভুক্ত । (সুতরাং মুসলমানদের বর্তমান অবস্থা দেখে কিরূপে বলা যায় যে, পরিণামেও তারা তদ্রপই থাকবে ; বরং এর বিপরীত হওয়াও সম্ভবপর । সেমতে তাই হয়েছে) । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় কাফিরদের বিরুদ্ধে জিহাদের প্রথম আদেশ -ঃ মন্ধায় মুসলমানদের উপর কাফিরদের নির্যাতন চরম সীমায় পৌছে গিয়েছিল । এমন কোন দিন যেত না যে, কোন না-কোন মুসলমান তাদের নিষ্ঠুর হাতে আহত ও প্রহৃত হয়ে না আসত । মক্কায় অবস্থানের শেষ দিনগুলোতে মুসলমানদের সংখ্যাও যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল । তারা কাফিরদের যুলুম ও অত্যাচার দেখে তাদের মুকাবিলায় যুদ্ধ করার অনুমতি চাইতেন। কিন্তু রাসূলে করীম (সা) জওয়াবে বলতেন $ সবর কর । আমাকে এখনও যুদ্ধের অনুমতি দেওয়া হয়নি । দীর্ঘ দশ বছর পর্যন্ত এমনিতর পরিস্থিতি অব্যাহত রইল । (কুরতুবী) মা'আরেফুল কুরআন (৬ষ্ঠয) ৩৪ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।