২৬৪ তফসীরে মা‘আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় পূর্ববর্তী 'আয়াতসমূহে বর্ণিত হয়েছিল যে, মুশরিকরা রাসূলুল্লাহ্ (সা) ও তার সাহাবীদেরকে 'হেরেম শরীফ ও মসজিদে-হারামে প্রবেশ করতে এবং ওমরা আদায় করতে বাধা দিয়েছিল ; অথচ তাঁরা ওমরার ইহ্রাম বেঁধে মন্ধার নিকটবর্তী হোদায়বিয়া নামক স্থানে পৌছে গিয়েছিলেন। আলোচ্য আয়াতে মুসলমানদেরকে এই ওয়াদা দিয়ে সান্তনা দেওয়া হয়েছে যে আল্লাহ্ তা'আলা সত্বরই মুশরিকদের শক্তি ভেঙ্গে দেবেন। ষষ্ঠ হিজরীতে এই ঘটনা ঘটেছিল। এরপর থেকে উপর্যুপরি কাফির মুশরিকদের শক্তি দুর্বল ও তারা মনোবলহীন হতে থাকে। অবশেষে অষ্টম হিজরীতে মক্কা বিজিত হয়ে যায়। পরবর্তী আয়াতসমূহে এর বিবরণ. দেওয়া হচ্ছে। OTE TOA PC TERE TES EARS AEE ES SRE LAE A I/ ws so 3223/0 /[% Ae ০৩ RAsrlae Sey 0255 2842৫ x) SL EES CANES HESS SIS 371 22 4% Ady! FZ Gu BSLZ CI732 3 i 3 ৰ SEMANAS OTL MOF EH OAC 2 SHINAI S215 653) (৩৯) যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদের সাথে কাফিররা যুদ্ধ করে ; কারণ তাদের প্রতি অত্যাচার ফরা হয়েছে। আল্লাহ্ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম । (8৪০) যাদেরকে তাদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই অপরাধে যে, তারা বলে, আমাদের পালনকর্তা আল্লাহ্ । আল্লাহ্ যদি মানব জাতির একদলকে অপর দল দ্বারা প্রতিহত না করতেন, তবে (খ্রিষ্টানদের) নির্জন গির্জা, ইবাদতখানা, (ইহুদীদের) উপাসনালয় এবং মসজিদসমূহ বিধ্বস্ত হয়ে যেত, যেগুলোতে আল্লাহ্র নাম অধিক স্মরণ করা হয়। আল্লাহ্ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন, যারা আল্লাহ্র সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ্ পরাক্রমশালী শক্তিধর । (8১) তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তি-সামর্থ্য দান করলে তারা নামায কায়েম করবে, যাকাত দেবে এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে । প্রত্যেক কর্মের পরিণাম আল্লাহ্র এখতিয়ারভুক্ত । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।