তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সটচী-পত্র ২৬০ তফসীরে মা‘আরেফুল কোরআন।। ষষ্ঠ খণ্ড (৩৪) আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানী নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহ্র দেয়া চতুষ্পদ জত্তু যবেহ্‌ করার সময় আল্লাহ্র নাম উচ্চারণ করে। অতএব তোমাদের আল্লাহ্‌. তো একমাত্র আল্লাহ্‌ । সুতরাং তারই আজ্ঞাধীন থাক এবং বিনয়ীগণকে সুসংবাদ দাও ; (৩৫) যাদের অস্তর আল্লাহ্র নাম স্বরণ করা হলে ভীত হয় এবং যারা তাদের বিপদাপদে ধৈর্যধারণ করে এবং যারা নামায কায়েম করে ও আমি যা দিয়েছি, তা থেকে ব্যয় করে, (৩৬) এবং কা‘বার জন্য উৎসৰ্গিত উটকে আমি তোমাদের জন্য আল্লাহ্র অন্যতম নিদর্শন করেছি । এতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে। সুতরাং সারিবদ্ধভাবে বাধা অবস্থায় তাদের যবেহ্‌ করার সময় তোমরা আল্লাহ্র নাম উচ্চারণ কর । অতঃপর যখন তারা কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে তোমরা আহার কর এবং আহার করাও যে কিছু যাল্ঞৱাা করে না তাকে এবং যে যাল্গযা করে তাকে। এমনিভাবে আমি এগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর । (৩৭) এগুলোর গোশত ও রক্ত আল্লাহ্র কাছে পৌছে না ; কিন্তু পৌছে তার কাছে তোমাদের মনের তাকওয়া । এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন, যাতে তোমরা.আল্লাহ্র মহত্ব ঘোষণা কর এ কারণে যে, তিনি তোমাদেরকে পথপ্রদর্শক করেছেন । সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন। তফসীৱের সার-সংক্ষেপ (উপরে হেরেম-শরীফে কোরবানী করার যে আদেশ বর্ণিত হয়েছে, এতে কেউ যেন মনে না.করে যে, আসল উদ্দেশ্য হেরেমের প্রতি সম্মান প্রদর্শন করা। প্রকৃতপক্ষে আসল উদ্দেশ্য হলো আল্লাহ্র সম্মান ও তার নৈকট্য লাভ করা । যবেহ্‌কৃত জন্তু ও যবেহ্‌র স্থান এর উপায় মাত্র এবং স্থানের বিশেষত্ব কোন কোন রহস্যের কারণে । যদি এই বিশেষত আসল উদ্দেশ্য হতো, তবে কোন শরীয়তেই তা পরিবর্তন হতো না। কিন্তু এগুলোর পরিবর্তন সবারই জানা। তবে আসল উদ্দেশ্য আল্লাহ্র নৈকট্য, এটা সব শরীয়তে সংরক্ষিত আছে। সেমতে) আমি (যত শরীয়ত অতিক্রান্ত হয়েছে, তাদের) প্রত্যেক উম্মতের জন্য কোরবানী নির্ধারণ করেছিলাম, যাতে তারা আল্লাহ্র দেয়া চতুষ্পদ জত্ুদের উপর আল্লাহ্র নাম উচ্চারণ করে (সুতরাং এই নাম উচ্চারণ করাই আসল উদ্দেশ্য ছিল) । অতএব (এ. থেকে বুঝা গেল যে,) তোমাদের উপাস্য একই আল্লাহ্‌ (যার নাম উচ্চারণ করে নৈকট্য লাভের আদেশ সবাইকে করা হতো) সুতরাং তোমরা সর্বান্তকরণে তারই হয়ে থাক (অর্থাৎ খাটি তওহীদপন্থী থাক, কোন স্থান ইত্যাদিকে আসল সনম্মানার্হ মনে করে শিরকের বিন্দু পরিমাণ নামগন্ধ নিজেদের আমলে প্রবিষ্ট হতে দিও না।) এবং [হে ' মুহাম্মদ (সা), যারা আমার এই শিক্ষা অনুসরণ করে] আপনি (আল্লাহ্র বিধানাবলীর সামনে) মস্তক নতকারীদেরকে (জারাত ইত্যাদির) সুসংবাদ শুনিয়ে দিন। যারা (এই খীঁটি তওহীদের বরকতে) এমন যে, যখন (তাদের সামনে) আল্লাহ্র (বিধানাবলী, গুণাবলী, ওয়াদা ও সতর্কবাণী) স্বরণ করা হয়, তখন তাদের অন্তর ভীত হয় এবং যারা বিপদাপদে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।