তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

সাচ পত্ৰ সূরা হজ্জ ' ২৫৫ ওয়াজিব ছিল না। তবে এর ওয়াজিব হওয়ার জন্য কাজটি গুনাহ্‌ ও নাজায়েয না হওয়া সর্বসম্মতিক্রমে শর্ত । যদি কেউ কোন গুনাহ্‌ কাজের মানত করে, তবে সেই গুনাহ্র কাজ করা :তার উপর ওয়াজিব নয় ; বরং বিপরীত করা ওয়াজিব। তবে কসমের কাফফারা আদায় করা জরুরী হবে। আবূ হানীফা (র) প্রমুখ ফিকাহবিদদের মতে কাজটি উদ্দিষ্ট ইবাদত জাতীয় হওয়াও শর্ত .; যেমন নামায, রোযা, সদকা, কোরবানী ইত্যাদি । অতএব যদি কোন ব্যক্তি নফল নামায, রোযা, সদকা ইত্যাদির মানত করে তবে এই নফল তার যিম্মায় ওয়াজিব হয়ে যাবে এবং মানত পূর্ণ করা ওয়াজিব হবে। আলোচ্য আয়াত থেকে তাই প্রমাণিত হয়। এতে মানত পূর্ণ করার আদেশ দেওয়া হয়েছে। মাস'আলা ঃ স্মৰ্তব্য যে, শুধু মনে মনে কোন কাজ করার ইচ্ছা করলেই মানত হয় না, যে পর্যন্ত মানতের শব্দ মুখে উচ্চারণ না করে। তফসীরে-মাযহারীতে এস্থলে নযর ও মানতের বিধি-বিধান বিস্তারিতভাবে সন্নিবেশিত হয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখানে সেগুলো বর্ণনা করার অবকাশ নেই । একটি প্রশ্ন ও জওয়াব £ঃ এই আয়াতে পূর্বেও হজ্জের ক্রিয়াকর্ম, তথা কোরবানী ও ইহরাম খোলার কথা উল্লেখ করা হয়েছে এবং পরেও তওয়াফে-যিয়ারত-এর কথা বর্ণিত হয়েছে। মাঝখানে মানত পূর্ণ করার আলোচনা করা হয়েছে ; অথচ মানত পূর্ণ করা একটি স্বতন্ত্র বিধান। হজ্জ, হজ্জ ছাড়াও, হে (হেতেন বাহে ত কো রেড যমক পূর্ণ করা যায়। অতএব আয়াতসমূহের পূর্বাপর সম্বন্ধ কি? উত্তর এই যে, মানত পূর্ণ করা যদিও একটি স্বতন্ত্র নির্দেশ এবং হজ্জের দিন, হজ্জের ক্ৰিয়াকৰ্ম ও হেরেমের সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত নয়। কিন্তু হঞ্জের. ত্রিয়াকর্ম বর্ণনা প্রসঙ্গে একে উল্লেখ করার কারণ সম্ভবত এই যে, মানুষ যখন হজ্জের জন্য রওয়ানা হয় তথন এই সফরে অধিক পরিমাণে সৎকাজ ও ইবাদত করার স্পৃহা তার মনে জাগ্রত হয়। ফলে সে অনেক কিছুর মানতও করে, বিশেষত জত্তু কোরবানীর মানত তো ব্যাপকভাবেই প্রচলিত আছে । হযরত ইবনে আব্বাস এখানে মানতের অর্থ কোরবানীর মানতই করেছেন। হজ্জের বিধানের সাথে মানতের আরও একটি সম্বন্ধ এই যে, মানত ও কসমের কারণে যেমন মানুষের উপর শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব নয়-_এমন অনেক বিষয় ওয়াজিব হয়ে যায় এবং আসলে হারাম ও নাজায়েয নয়, এমন অনেক বিষয় হারাম ও নাজায়েয হয়ে যায়, তেমনিভাবে হজ্জের ক্রিয়াকর্ম, যা সারা জীবনে একবারেই ফরয হয় ; কিন্তু হজ্জও ওমরার. ইহরাম বাধার কারণে সব ক্রিয়াকর্ম তার উপর ফরয হয়ে যায়। ইহরামের সব বিধান প্রায়শ এমনি ধরনেরই । সেলাই করা কাপড় ও সুগন্ধি ব্যবহার, . চুল মুণ্ডানো, নখ কাটা ইত্যাদি স্বতন্ত্র দৃষ্টিতে নাজায়েয কাজ নয় ; কিন্তু ইহরাম বাঁধার কারণে এ সবগুলোই হারাম হয়ে যায়। এ কারণেই হযরত ইকরামা (রা) এ স্থলে মানতের তফসীর প্রসঙ্গে বলেছেন যে, এথানে হজ্জের ওয়াজিব কর্মসমূহ বুঝানো হয়েছে যেগুলো হজ্জের কারণে তার উপর জক্ুরী হয়ে যায় । [ 3০১ ]৮ ১২১৮০], -_এখানে তওয়াফ বলে তওয়াফে-যিয়ারত বুঝানো হয়েছে, যা যিলহচ্জের দশ তারিখে কঙ্কর নিক্ষেপ ও কোরবানীর পর করা হয়। এই তওয়াফ হজ্জের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।