তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সচী-পত্র ২৫৪ তফসীরে মা‘আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড নয়। এ' ব্যাপারে সব ফিকাহ্‌বিদ একমত | কোরবানীর অবশিষ্ট প্রকার ওয়াজিব হোক কিংবা নফল সেগুলোর মাংস কোরবানীকারী নিজে, তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ধনী হলেও খেতে পারে। হানাফী, মালেকী ও শাফেয়ীদের মতে “তামাত্ম ও কেরানের” কোরবানীও ওয়াজিব কোরবানীর অন্তর্ভুক্ত । আলোচ্য আয়াতে অবশিষ্ট প্রকার কোরবানীই বর্ণিত হয়েছে। বিস্তারিত বিবরণ ফিকাহ্‌ গ্রন্থে দ্রষ্টব্য । সাধারণ কোরবানী এবং হজ্জের কোরবানীসমূহের গোশৃত কোরবানীকারী নিজে ও ধনী-দরিদ্র নির্বিশেষে সব মুসলমান খেতে পারে। কিন্তু কমপক্ষে গোশতের তিন ভাগের এক ভাগ ফকির-মিসকীনকে দান করা মুস্তাহাব ৷এই মুস্তাহাব আদেশই আয়াতের পরবর্তী বাক্যে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে £ ১5%। ১.50] _ ০০৬ ৬৯১] শব্দের অর্থ দুঃস্থ এবং ১:4; এর অর্থ অভাবগ্রস্ত । উদ্দেশ্য এই ষে, কোরবানীর গোশত তাদেরকেও আহার করানো ও দেওয়া মুস্তাহাব ও কাম্য । 445 1১২% ৩৬৯এর আভিধানিক অর্থ ময়লা, যা মানুষের দেহে জমা হয়। ইহ্রাম অবস্থায় মাথা মুগ্ডানো কাটা, উপড়ানো, নখকাটা, সুগন্ধি ব্যবহার করা ইত্যাদি হারাম । তাই এগুলোর নিচে ময়লা জমা হওয়া স্বাভাবিক ব্যাপার ।' এই আয়াতে বলা হয়েছে যে, হজ্জের কোরবানী সমাপ্ত হলে দেহের ময়লা দূর করে দাও । অর্থাৎ ইহ্রাম খুলে ফেল, মাথা মৃপ্ডাও এবং নখ কাট ৷ নাভীর নিচের চুলও পরিষ্কার কর। আয়াতে প্রথমে কোরবানী ও পরে ইহ্‌রাম খোলার কথা বলা হয়েছে। এতে বোঝা যায় যে, এই ক্রম অনুযায়ীই করা উচিত । কোরবানীর পূর্বে নখ কাটা, মাথা মুগ্ডানো ইত্যাদি নিষিদ্ধ । কেউ এরূপ করলে তাকে ক্রটি জনিত কোরবানী করতে হবে। হজ্জের ক্রিয়াকর্মে ক্রমের গুরুত্ব 8 হজ্জের ক্রিয়াকর্মের যে ক্রম কোরআন ও হাদীসে উল্লিখিত হয়েছে, ফিকাহ্‌বিদগণ তা বিন্যস্ত করেছেন। এই ক্রম অনুযায়ী হজ্জের ক্রিয়াকর্ম সম্পাদন করা সর্বসম্মতিক্রমে সুন্নত; ওয়াজিব হওয়ার ব্যাপারে মতভেদ আছে। ইমাম আবূ হানীফা ও ইমাম মালিকের মতে ওয়াজিব । এর বিরুদ্ধাচরণ করলে ত্রটিজনিত কোরবানী ওয়াজিব হবে। ইমাম শাফেয়ীর মতে সুন্নত । কাজেই বিকরুদ্ধাচরণ করলে সওয়াব ত্রাস পায়, কোরবানী ওয়াজিব হয় না। হযরত ইবনে আব্বাসের হাদীসে আছে ঃ sibel 91১০০১১০১০১১০ অর্থাৎ যে ব্যক্তি হজ্জের ক্রিয়াকর্মের মধ্যে কোনটিকে অগ্ৰে অথবা পশ্চাতে নিয়ে যায়, তার উপর কোরবানী করা ওয়াজিব । ইমাম তাহাভীও এই রেওয়ায়েতটি বিভিন্ন সনদে বর্ণনা করেছেন এবং সাঈদ ইবনে জুবায়র, কাতাদাহ, নখয়ী ও হাসান বসরীর মাযহাবও তাই । তফসীরে মাযহারীতে এই মাস‘আলার পূর্ণ বিবরণ ও বিশদ আলোচনা লিপিবদ্ধ আছে। তাছাড়া হজ্জের অন্যান্য মাস‘আলাও বর্ণিত হয়েছে। ৮2১5১৬০১১১ ১১ শব্দটি ১১৮এর বহুবচন । এর অর্থ মানত । এর স্বরূপ এই যে, শরীয়তেয় আইনে যে কাজ কোন ব্যক্তির উপর ওয়াজিব নয়, যদি সে মুখে মানত করে যে আমি এ কাজ করব অথবা আল্লাহ্র ওয়ান্তে আমার জন্য এ কাজ করা জরুরী, তবে একেই নজর বা মানত বলা হয়। একে পূর্ণ করা ওয়াজিব হয়ে যায় যদিও মূলত তা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।