সচী-পত্ৰ ২৫২ তফসীরে মাআরেফুল কোরআন।। ষষ্ঠ খণ্ড শোনার মত কেউ নেই; যেখানে জনবসতি আছে, সেখানে আমার আওয়াজ কিভাবে পৌছবে ? আল্লাহ্ তা'আলা বললেন ঃ তোমার দায়িত্ব শুধু ঘোষণা করা । সারা বিশ্বে পৌঁছানোর ' দায়িত্ব আমার ৷ ইবরাহীম (আ) মাকামে-ইবরাহীমে দাড়িয়ে ঘোষণা করলে আল্লাহ্ তা‘আলা তা উচ্চ করে দেন। কোন কোন রেওয়ায়েতে আছে, তিনি আবু কুবায়স পাহাড়ে আরোহণ করে ঘোষণা করেন। দুই কানে অঙ্গুলি রেখে ডানে-বামে এবং পূর্ব-পশ্চিমে মুখ করে বললেন ঃ£ ‘লোকসকল ! তোমাদের প্রতিপালক নিজের গৃহ নির্মাণ করেছেন এবং তোমাদের উপর এই গৃহের হজ্জ ফরয করেছেন। তোমরা সবাই পালনকর্তার আদেশ পালন কর ।’ এই রেওয়ায়েতে আরও বলা হয়েছে যে, ইবরাহীম (আ)-এর এই আওয়াজ আল্লাহ্ তা‘আলা বিশ্বের কোণায় কোণায় পৌছিয়ে দেন এবং শুধু তখনকার জীবিত মানুষ পর্যন্তই নয় ; বরং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমনকারী ছিল, তাদের সবার কান পর্যন্ত এই আওয়াজ পৌছিয়ে দেওয়া হয়। যার যার ভাগ্যে আল্লাহ্ তাআলা হজ্জ লিখে দিয়েছেন, তাদের প্রত্যেকেই এই আওয়াজের জওয়াবে 4. 4:44: 4 বলেছে অর্থাৎ হাযির হওয়ার কথা স্বীকার করেছে। হযরত ইবনে আব্বাস বলেন ৪ ইবরাহীমী আওয়াজের জওয়াবই হচ্ছে হজ্জে ‘লাব্বায়কা’ বলার আসল ভিত্তি । --(কুরতুবী, মাযহারী) অতঃপর আয়াতে সেই প্রতিক্রিয়া বর্ণনা করা হয়েছে, যা ইবরাহীম (আ)-এর ঘোষণাকে সব মানবমণ্ডলী পর্যন্ত পৌছানোর কারণে কিয়ামত পর্যসন্তের জন্য কায়েম হয়ে গেছে। তা এই যে, Be dK Se bil als YJ LE IU UL অৰ্থাৎ বিশ্বের প্রতিটি প্রত্যস্ত এলাকা থেকেও মানুষ বায়তুল্লাহ্র দিকে চলে আসবে ; কেউ পদ্ব্রজে, কেউ সওয়ার হয়ে । যারা সওয়ার হয়ে আসবে, তারাও দূর-দূরাস্ত দেশ থেকে আগমন করবে। ফলে তাদের সওয়ারীর জন্তুগুলো কৃশকায় হয়ে যাবে। এই ঘোষণার দিন থেকে আজ পর্যন্ত হাজারো বছর অতীত হয়ে গেছে, বায়তুল্লাহ্র পানে আগমনকারীদের অবস্থা অপরিবর্তিতই রয়ে গেছে। পরবর্তী পয়গন্বরগণ এবং তাদের উদ্মতও এই আদেশের অনুসারী ছিলেন। ঈসা (আ)-এর পর যে সুদীর্ঘ জাহেলিয়াতের যুগ অতিবাহিত হয়েছে, তাতে আরবের বাসিন্দারা মূর্তিপৃজায় লিপ্ত থাকা সত্বেও হজ্জের বিধান তেমনিভাবে পালন করেছে, যেমন ইবরাহীম (আ) থেকে বর্ণিত ছিল। 4401, অৰ্থাৎ দূর-দূরাস্ত পথ অতিক্রম করে তাদের এই উপস্থিতি তাদেরই উপকারের নিমিত্ত । এখানে 4০, শব্দটি ১; ব্যবহার করে ব্যাপক অর্থের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তন্মধ্যে ধর্মীয় উপকার তো অসংখ্য আছেই ; পার্থিব উপকারও অনেক প্রত্যক্ষ করা হয়। কমপক্ষে. এতটুকু বিষয় স্বয়ং বিস্ময়কর যে, হজ্জের সফরে বিরাট অঙ্কের টাকা ব্যয়িত হয়, যা কেউ কেউ সারা জীবন পরিশ্রম করে অল্প অল্প করে সঞ্চয় করে এবং এখানে একই সময়ে ব্যয় করে ফেলে; কিন্তু সারা বিশ্বের ইতিহাসে কোথাও এরূপ ঘটমা দৃষ্টিগোচর হয় না যে, কোন ব্যক্তি হজ্জ অথবা ওমরায় ব্যয় করার কারণে নিঃস্ব ও অভাব্থস্ত হয়ে গেছে; এ ছাড়া অন্যান্য কাজে যেমন বিয়ে-শাদীতে, গৃহনির্ষাণে টাকা ব্যয় করে নিঃস্ব ও ফকীর হওয়া হাজারো মানুষ যত্রতত্র দৃষ্টিগোচর হয়। আল্লাহ্ তা'আলা হজ্জ ও ওমরার সফরে এই বৈশিষ্ট্যও নিহিত রেখেছেন যে, এতে কোন ব্যক্তি পার্থিব দর্দ্রয ও উপবাসের সন্মুখীন হয় না । বরং কোন কোন রেওয়ায়েতে আছে যে, হজ্জ-ওমরায় www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।