সূরা হজ্জ ২৫১ এর আগের আয়াতে মসজিদে-হারাম ও হেরেম শরীফে প্রবেশের পথে বাধাদানকারীদের প্রতি কঠোর শাস্তির বাণী উচ্চারিত হয়েছে। এর সাথে সম্পর্ক রেখে এখন বায়তুল্লাহ্র বিশেষ ফযীলত ও মাহাত্ম্য বৰ্ণনা করা হচ্ছে, যাতে তাদের দুষ্কর্ম আরও অধিক ফুটে উঠে। _বায়তুল্লাহ্ নির্মাণের সূচনা ৪ ৩ ৷ 5,৫4 ২/১%, ১,১০ অভিধানে 1%; শব্দের অর্থ কাউকে ঠিকানা ও বসবাসের গৃহ দেওয়া । আয়াতের অর্থ এই £ একথা উল্লেখযোগ্য ও স্মৰ্তব্য যে, আমি ইবরাহীমকে বায়তুল্লাহর অবস্থান স্থলের ঠিকানা দিয়েছি। এতে ইঙ্গিত আছে যে, ইবরাহীম (আ) পূর্ব থেকে এই ভূখণ্ডে বসবাস করতেন না । বিভিন্ন রেওয়ায়েত থেকে প্রমাণিত আছে যে, তাকে সিরিয়া থেকে হিজরত করিয়ে এখানে আনা হয়েছিল। 50১০ শব্দে ইঙ্গিত রয়েছে যে, বায়তুল্লাহ্ ইবরাহীম (আ)-এর আগে থেকেই বিদ্যমান ছিল। নির্ভরযোগ্য রেওয়ায়েত বলা হয়েছে যে,. এর প্রথম নির্মাণ আদম (আ)-কে পৃথিবীতে আনার পূর্বে অথবা সাথে সাথে হয়েছিল । আদম (আ) ও তৎপরবর্তী পয়গন্বরগণ বায়তুল্লাহ্র তওয়াফ করতেন। নূহ (আ)-এর তুফানের সময় বায়তুল্লাহ্র প্রাচীর উঠিয়ে নেওয়া হয়েছিল। তবে ভিত্তি ও নির্দিষ্ট জায়গা বিদ্যমান ছিল। হযরত ইবরাহীম (আ)-কে এই জায়গার কাছেই পুনর্বাসিত করা হয় এবং আদেশ দেওয়া হয় 8 ০৯১ অর্থাৎ আমার ইবাদতে কাউকে শরীক করো না। বলাবাহুল্য, হযরত ইবরাহীম (আ) শির্ক করবেন, এরূপ কল্পনাও করা যায় না । তার মূর্তি সংহার, মুশরিকদের মুকাবিলা এবং এই ব্যাপারে কঠিন অগ্নি-পরীক্ষার ঘটনাবলী পূর্বেই ঘটে গিয়েছিল। তাই এখানে সাধারণ মানুষকে শোনানোর উদ্দেশ্য, যাতে তারা শির্ক না করে। দ্বিতীয় আদেশ এরূপ দেওয়া হয় 5 ১+ আমার গৃহকে পবিত্র রাখ। তখন গৃহ বিদ্যমান ছিল না ; কিন্তু বায়তুল্লাহ প্রকৃতপক্ষে প্রাচীরের নাম নয় ; বরং যে পবিত্র ভূখণ্ডে প্রথম বায়তুল্লাহ্ নির্মাণ করা হয়েছিল এবং এখন পুনরায় নির্মাণের আদেশ করা হচ্ছে, তাকেই বায়তুল্পাহ্ বলা হয়। এই ভূখণ্ড সব সময় বিদ্যমান ছিল। একে পবিত্র করার আদেশ দানের কারণ এই ষে, সে সময়ও জুরহাম ও আমালিকা গোত্র এখানে কিছু মূর্তি স্থাপন করে রেখেছিল। তারা এসব মূর্তির পূজা করত (কুরতুবী) এটাও সম্ভবপর যে, এই আদেশটি পরবর্তী লোকদেরকে শোনানো উদ্দেশ্য । পবিত্র করার অর্থ কুফর ও শির্ক থেকেও পবিত্র রাখা । বাহ্যিক ময়লা-আবর্জনা থেকেও পবিত্র রাখা। ইবরাহীম (আ)-কে একথা বলার উদ্দেশ্য অন্য লোকদেরকে এ ব্যাপারে সচেষ্ট করা। কারণ ইবরাহীম (আ) নিজেই এ কাজ করতেন। এতদসত্বেও যখন তাকে এ কাজ করতে বলা হয়েছে, তখন অন্যদের এ ব্যাপারে কতটুকু যত্ববান হওয়া উচিত, তা সহজেই অনুমেয় । ইবরাহীম (আ)-এর প্রতি তৃতীয় আদেশ এই £ £1৬ ০০৫ ০5 5% অৰ্থাৎ মানুষের মধ্যে ঘোষণা করে দাও যে, বায়তুল্লাহ্র হজ্জ তোমাদের উপর ফরয করা হুয়েছে। --(বগভী) ইবনে আবী হাতেম হযরত ইক্নে “আব্বাস থেকে. বর্ণনা করেন যে, :যখন ইবরাহীম (আ)-কে হজ্জ ফরয হওয়ার_কথা. ঘোষণা করার আদেশ দেওয়া হয়, তখন তিনি.আল্লাহ্র কাছে আরয. করলেন $ এখানে তো জনমানবহীন বন্য প্রান্তর । ঘোষণা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।