২৫০ তফসীরে মা‘আরেফুল কোরআন হঞ্জের জন্য ঘোষণা প্রচার কর। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃশকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর-দূরাস্ত থেকে (২৮) যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ্র নাম স্মরণ করে তার দেওয়া চতুষ্পদ জন্তু যবেহ্ করার সময় । অতঃপর তোমরা তা থেকে আহার কর এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও ৷ (২৯) এরপর তারা যেন দৈহিক ময়লা দূর করে দেয়, তাদের পূর্ণ করে এবং এই সুসংরক্ষিত গৃহের তওয়াফ করে। তফসীরের সার-সংক্ষেপ এবং (এ ঘটনা স্বরণ করুন) যখন আমি ইবরাহীম (আ)-কে কাবা গৃহের স্থান বলে দেই (কেননা, তখন কা'বাগৃহ নির্মিত ছিল না এবং আদেশ দেই) যে (এই গৃহকে ইবাদতের জন্য তৈরি কর এবং এই ইবাদতে) আমার সাথে কাউকে শরীক করো না। (প্রকৃতপক্ষে একথা তীর পরবর্তী লোকদেরকে শোনানো উদ্দেশ্য ছিল । বায়তুন্থাহ্ নির্মাণের সাথে শিরক নিষিদ্ধ করার এক কারণ এটাও যে, বায়তুল্লাহ্র দিকে মুখ করে নামায এবং এর তওয়াফ থেকে কোন মূর্খ যেন একথা না বুঝে যে, এটাই-মাবূদ ৷) এবং আমার গৃহকে তওয়াফকারী এবং (নামাযে) কিয়াম ও রুকু-সিজদাকারীদের জন্য (বাহ্যিক ও অভ্যন্তরীণ অপবিত্রতা অর্থাৎ কুফর ও শিরক থেকে) পবিত্র রাখ [এটাও প্রকৃতপক্ষে অপরকেও শোনানো উদ্দেশ্য ছিল। ইবরাহীম (আ) দ্বারা এর বিরুদ্ধাচরণের সম্ভাবনাই ছিল না৷] এবং [ইবরাহীম (আ)-কে আরও .বলা হলো যে,] মানুষের মধ্যে হচ্জের (অর্থাৎ হজ্জ ফরয হওয়ার) ঘোষণা করে.দাও। (এই ঘোষণার ফলে) তারা তোমার কাছে (অর্থাৎ তোমার এই পবিত্র গৃহের আঙিনায়) চলে আসবে পায়ে হেঁটে এবং (দূরত্বের কারণে পরিশ্রান্ত) উটের পিঠে সওয়ার হয়েও, সে উটগুলো দূর-দূরান্ত থেকে পৌছবে। (তারা এজন্য আসবে) যাতে তারা তাদের (ইহলৌকিফ) কল্যাণের জন্য উপস্থিত হয়। (পারলৌকিক ফল্যাণ তো প্রসিদ্ধ ও সুবিদিত ; যদি ইহলৌকিক কল্যাণও উদ্দেশ্য হয়, যেমন ক্রয়-বিক্রয়, কোরবানীর গোশত. প্রাপ্তি ইত্যাদি, তবে তাও নিন্দনীয় নয়।) এবং (এজন্য আসবে; যাতে) নিদিষ্ট দিনগুলোতে (কোরবানীর দিন দশ থেকে বারই যিলহজ্জ পর্যন্ত) সেই রিশেষ চতুষ্পদ জন্তুগুলোর উপর (কোরবানীর জন্তু যবেহ করার সময়) আল্লাহ্র নাম উচ্চারণ করে, যেগুলো আল্লাহ্ তা'আলা তাদেরকে দিয়েছেন। [ইবরাহীম (আ)-কে বলার বিষয়বস্তু শেষ হয়েছে। অতঃপর উম্মতে মুহাম্মদীকে বলা হচ্ছে) তা থেকে (অর্থাৎ কোরবানীর জন্তুগুলো থেকে) তোমরাও আহার কর (এটা জায়েয এবং মুস্তাহাব এই যে,) দুঃখী অভাবগ্রস্তকেও আহার করাও । এরপর (কোরবানীর পর) তারা যেন নিজেদের অপরিচ্ছন্নতা দূর করে দেয় (অর্থাৎ ইহ্রাম খুলে মাথা মুগ্ডায়,) ওয়াজিব কর্মসমূহ (মানত দ্বারা কোরবানী ইত্যাদি ওয়াজিব করে থাকুক কিংবা. মানত ছাড়াই হজ্জের যেসব ওয়াজিব কর্ম আছে, সেগুলো সব) পূর্ণ করে এবং'এই নিরাপদ ও সংরক্ষিত গৃহের (অর্থাৎ বায়তুল্লাহ্র) তওয়াফ করে। (একে তওয়াফে-যিয়ারত বলা হয়) । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।