তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্র ২৪৮ তফসীরে মা‘আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড +04], 2.010 এটা তাদের দ্বিতীয় শুনাহ্‌। তারা মুসলমানদেরকে মসজিদে-হারামে প্রবেশ করতে বাধা দেয়। “‘মসজিদে-হারাম' এঁ মসজিদকে বলা হয়, যা বায়তুল্লাহ্র চতুল্পার্শ্বে নির্মিত হয়েছে। এটা মক্কার হেরেম শরীফের একটা গুরুত্বপূর্ণ অংশ । কিন্তু কোন কোন সময় মসজিদে-হারাম বলে মক্কার সম্পূর্ণ হেরেম শরীফ বোঝানো হয় ; যেমন আলোচ্য ঘটনাতেই মক্কার কাফিররা রাসূলুল্লাহ্‌ (সা)-কে শুধু মসজিদে-হারামে প্রবেশে বাধা দেয়নি ; বরং হেরেমের সীমানায় প্রবেশ করতে বাধা দান করেছিল। সহীহ্‌ হাদীস দ্বারা তাই প্রমাণিত রয়েছে। কোরআন পাক এ ঘটনায় সমজিদে-হারাম শব্দটি সাধারণ হেরেমের অর্থে ব্যবহার করেছে এবং বলেছে $ pal sacl 2 sag তফসীরে দুররে-মনসুরে এ স্থলে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করা হয়েছে যে, আয়াতে মসজিদে-হারাম বলে হেরেম শরীফ বুঝানো হয়েছে। মন্ধার হেরেমে সব মুসলমানের সমান অধিকারের তাৎপর্য £ মসজিদে-হারাম ও হেরেম শরীফের যে যে অংশে হজ্জের ক্রিয়াকর্ম পালন করা হয়__যেমন সাফা-মারওয়া পাহাড়দ্বয়ের মধ্যবর্তী স্থান, মিনার, সমগ্র ময়দান, আরাফাতের সশ্পূর্ণ ময়দান এবং মুযদালেফার গোটা ময়দান। এসব ভূখণ্ড সারা বিশ্বের মুসলমানের জন্য সাধারণ ওয়াকফ । কোন ব্যক্তি বিশেষের ব্যক্তিগত মালিকানা এগুলোর উপর কখনও হয়নি এবং হতেও পারে না। এ বিষয়ে সমগ্র উম্মত ও ফিকাহ্‌বিদগণ একমত । এগুলো ছাড়া মক্কা মুকাররমার সাধারণ বাসগৃহ এবং হেরেমের অবশিষ্ট ভূখণ্ড সম্পর্কেও কোন কোন ফিকাহ্‌বিদ বলেন যে, এগুলোও সাধারণ ওয়াকফ সম্পত্তি । এগুলো বিক্রয় করা ও ভাড়া দেওয়া হারাম । প্রত্যেক মুসলমান যে কোন স্থানে অবস্থান করতে পারে। তবে অধিক সংখ্যক ফিকাহ্‌বিদের উক্তি এই যে, মক্কার বাসগৃহসমূহের উপর ব্যক্তি বিশেষের মালিকানা হতে পারে। এগুলো ক্ৰয়-বিক্ৰয় করা ও ভাড়া দেওয়া জায়েয । হযরত উমর ফারূক (রা) থেকে প্রমাণিত আছে যে, তিনি সাফওয়ান ইবনে উমাইয়ার বাসগৃহ ক্রয় করে কয়েদীদের জন্যে জেলখানা নির্মাণ করেছিলেন। ইমাম আজম আবূ হানীফা (র) থেকে এ ব্যাপারে উপরোক্ত উভয় প্রকার উক্তি বর্ণিত আছে। কিন্তু ফতওয়া শেষোক্ত অনুযায়ী । (রূহুল মা‘আনী) ফিকাহ্‌ যে: অংশে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো সর্বাবস্থায় সাধারণ ওয়াকফ । এগুলোতে প্রবেশে বাধা দেওয়া হারাম। আলোচ্য আয়াত থেকে এই অবৈধতা ধমানিত হয় । £1 L১৬৪ ১০৬৭৪ _অভিধানে এ! এর অর্থ সরল পথ থেকে সরে যাওয়া । এখানে ‘এলহাদের’ অর্থ মুজাহিদ ও কাতাদাহ্র মতে কুফর ও শিরক । কিন্তু অন্য তফসীরকারগণ একে সাধারণ অর্থে রেখেছেন। ফলে প্রত্যেক গুনাহ্‌ ও আল্লাহ্‌র নাফরমানী এর অন্তর্ভুক্ত । এমনকি, চাকরকে গালি দেওয়া এবং মন্দ বলাও । এই অর্থের প্রতি লক্ষ্য এবং হেরেমে নিষিদ্ধ__এমন কোন কাজ করাকে বুঝানো হয়েছে। যেমন হেরেমে শিকার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।