সূরা হজ্জ ২৪৭ (২৫) যারা কুফুরী করে ও আল্লাহ্র পথে বাধা সৃষ্টি করে এবং সেই মসজিদে হারাম থেকে বাধা দেয়, যাকে আমি প্রস্তুত করেছি স্থানীয় ও বহিরাগত সরুল মানুষের জন্য সমড়াবে.এবং যে মসজিদে হারামে অন্যায়ভাবে কোন ধর্মদ্রোহী কাজ করার ইচ্ছা করে, আমি তাদেরকে যসন্ত্রপাদায়ক শাস্তি আস্বাদন করাব । তফসীরের সার-সংক্ষেপ নিশ্চয় যারা ক্লাফির হয়েছে এবং (মুসলমানদেরকে) আল্লাহ্র পথে এবং মসজিদে হারাম থেকে বাধা দেয় ( যাতে মুসলমানরা ওমরাহ্ ব্রত পালন না করতে পারে ; অথচ হেরেম শরীফে কারও একচেটিয়া অধিকার নেই ; বরং) আমি একে সব মানুষের জন্য রেখেছি। এতে সবাই সমান-এর সীমানায় বসবাসকারীও (অর্থাৎ যারা স্থানীয়) এবং বহিরাগত (মুসাফির) ও, এবং যে কেউ এতে (অর্থাৎ হেরেম শরীফে) অন্যায়ভাবে কোন ধর্ম্রোহী কাজ করার ইচ্ছা করে, আমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাব। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় পূর্ববর্তী আয়াতে মু'মিন ও কাফির দুই পক্ষের বিতর্কের কথা উল্লেখ করা হয়েছিল। এই বিতর্কেরই একটি বিশেষ প্রকার আয়াতে বর্ণনা করা হয়েছে। তা এই যে, কোন কোন কাফির এমনও আছে, যারা নিজেরা গোমরাহীতে অটল এবং অন্যদেরকেও আল্লাহ্র পথে চলতে বাধা দান করে। এ ধরনের লোকেরাই রাসূলুল্লাহ্ (সা) ও তার সাহাবীদেরকে ওমরার ইহরাম বেঁধে মসজিদে-হারামে প্রবেশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল । অথচ মসজিদে-হারাম ও হেরেম শরীফের ইবাদত, ওমরা ও হজ্জ সম্পর্কিত অংশ তাদের মালিকানায় ছিল না। ফলে কোনরকম বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টির অধিকার তাদের ছিল না। বরং এসব জায়গা সব মানুষের জন্য সমান ছিল। এখানে হেরেমের অধিবাসী, বহিরাগত মুসাফির, শহরবাসী এবং বিদেশী সবার সমান অধিকার ছিল। এরপর তাদের শাস্তি উল্লেখ করা হয়েছে যে, যে ব্যক্তি মসজিদে-হারামে (অর্থাৎ গোটা হেরেম শরীফে) কোন ধর্মদ্রোহী কাজ করবে ; যেমন মানুষকে হেরেমে প্রবেশ করতে বাধা দেয়া অথবা অন্য কোন ধর্মৰিরোধী কাজ করা, তাকে যন্ত্রণাদায়ক শান্তি আস্বাদন করানো হবে ; বিশেষ করে যখন ধর্মবিরোধী কাজের সাথে যুলুম অর্থাৎ শিরকও মিলিত থাকে৷ মক্কার মুশরিকদের অবস্থা তদ্রপই ছিল। তারা মুসলমানদেরকে হেরেমে প্রবেশ করতে বাধা দিয়েছিল । তাদের এ কাজও ধর্ম বিরোধী: ও অবৈধ ছিল, এর সাথে তারা কুফর গু শিরকেও লিপ্ত ছিল। যদিও ধর্ম বিরোধী কাজ বিশেষত শিরক ও কুফর সর্বত্র ও সর্বকালে হারাম, চূড়ান্ত অপরাধ ও শাস্তির.কারণ ; কিন্তু যারা এরূপ কাজ হেরেমের অভ্যন্তরে করে, তাদের অপরাধ দ্বিগুণ হয়ে যায়। তাই এখানে বিশেষভাবে হেরেমের কথ্বা বর্ণনা করা. হয়েছে। MEL এ), 0 (আলাহর পথ) বলে ইসলাম বুঝানো হয়েছে। আয়াতের অর্থ এই যে, তারা নিজেরা তো ইসলাম থেকে দূরে সরে আছেই ; অন্যদেরকেও ইসলাম থেকে বাধা দেয় ।. www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।