= সটচী-পত্ৰ সূরা হজ্জ ২৪৫ প্রমাণিত আছে। কিন্তু বাহ্যত এই হুকুম তাদের সাথেই বিশেষভাবে সম্পর্কযুক্ত নয়; বরং সমগ্র উম্মতের ক্ষেত্রে প্রযোজ্য__যে কোন যমানার উন্মত হোক না কেন। জান্নাতীদের কংকন পরিধান করানোর রহস্য £ এখানে সন্দেহ হয় যে, হাতে কংকন পরা নারীদের কাজ এবং এটা তাদেরই অলংকার । পুরুষদের জন্য একে দৃষণীয় মনে করা হয়। উত্তর এই যে, মাথায় মুকুট এবং হাতে কংকন পরিধান করা পুরাকালের রাজা- বাদশাহদের একটি স্বাতন্ত্র্যমূলক বৈশিষ্ট্য হিসেবে প্রচলিত ছিল। হাদীসে বর্ণিত আছে, হিজরতের সফরে রাসূলুল্লাহ্ (সা)-কে গ্রেফতার করার জন্য সুরাকা ইবনে মালেক অশ্বপৃষ্ঠে সওয়ার হয়ে পশ্চাদ্ধাবনে বের হয়েছিল । আল্লাহ্র হুকুমে তার ঘোড়ার পা মাটিতে পুঁতে গেলে রাসূলুল্লাহ্ (সা)-এর দোয়ায় ঘোড়াটি উদ্ধার পায়। সুৱাকা ইবনে মালেক তওবা করায় রাসূলুল্লাহ্ (সা) তাকে ওয়াদা দেন যে, পারস্য সম্রাট কিস্রার কংকন যুদ্ধলন্ধ মালের সাথে মুসলমানদের হস্তগত হলে তাকে তা দান করা হবে। অতঃপর হযরত উমর ফারুক (রা)-এর খিলাফতকালে যখন পারস্য বিজিত হয় এবং সম্রাটের কংকন অন্যান্য মালের সাথে আগমন করে, তখন সুরাকা ইবনে মালেক তা দাবি করে বসে এবং তাকে তা প্রদানও করা হয়। মোটকথা, সাধারণ পুরুষের মধ্যে যেমন মাথায় মুকুট পরিধান করার প্রচলন নেই, এটা রাজকীয় ভূষণ, তেমনি হাতে কংকন পরিধান করাকেও রাজকীয় ভূষণ মনে করা হয়। তাই জান্নাতীদেরকে কংকন পরিধান করানো হবে। কংকন সম্পর্কে এই আয়াতে এবং সূরা ফাতিরে বলা হয়েছে যে, তা স্বর্ণ নির্মিত হবে ; কিন্তু সূরা নিসায় রৌপ্য নির্মিত হওয়ার কথা বলা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে তফসীরকারগণ বলেন $ জান্নাতীদের হাতে তিন রকম কংকন পরানো হবে-__ স্বর্ণ নির্মিত, রৌপ্য নির্মিত এবং মোতি নির্মিত । এই আয়াতে মোতির কথাও উল্লেখ করা হয়েছে। -_(কুরতুবী) রেশমী পোশাক পুরুষদের জন্য হারাম £ আলোচ্য আয়াতে আছে যে, জান্নাতীদের পোশাক রেশমের হবে। উদ্দেশ্য এই যে, তাদের সমস্ত পরিচ্ছদ, বিছানা, পর্দা ইত্যাদি রেশমের হবে। রেশমী বস্ত্র দুনিয়াতে সর্বোত্তম গণ্য হয়। বলা বাহুল্য, জান্নাতের রেশমের উৎকৃষ্টতার সাথে দুনিয়ার রেশমের মান কোন অবস্থাতেই তুল্য নয়। ইমাম নাসায়ী, বাযযায ও বায়হাকী আবদুল্লাহ্ ইবনে উমরের রেওয়ায়েত বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন ঃ£ জান্নাতীদের রেশমী পোশাক জান্নাতের ফলের ভেতর থেকে বের হবে। হযরত জাবেরের রেওয়ায়েতে আছে ঃ£ জান্নাতের একটি বৃক্ষ থেকে রেশম উৎপন্ন হবে। জান্নাতীদের পোশাক এই রেশম দ্বারাই তৈরি হবে। -_(মাযহারী) ইমাম নাসায়ী হযরত আবূ হুরায়রা (রা)-এর রেওয়ায়েত বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন ৪ Ao 3 AY A Cah dL A AA MLA MHI AoA rs inl ales dl cls LA Jal mld & dl Jeo JG MS IYI AL ois - LA Ll Ld al www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।