তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সটচী-পত্র ২৪৪ তফসীরে মা‘আরেফুল কোরআন।। ষষ্ঠ খণ্ড সৎকর্ম করে, আল্লাহ্‌ তাদেরকে দাখিল করবেন উদ্যানসমূহে যার তলদেশ দিয়ে নির্বারিণীসমূহ প্রবাহিত হবে । তাদেরকে তথায় স্বর্ণ-কংকন ও মুক্তা দ্বারা অলংকৃত করা হবে এবং তথায় তাদের পোশাক হবে রেশমী । (২৪) তারা পণুপ্রদর্শিত হয়েছিল সৎ্বাক্যের দিকে এবং পরিচালিত হয়েছিল প্রশংসিত আল্লাহ্র পথপানে ৷ তফসীরের সার-সংক্ষেপ 1১54১১ আয়াতে যাদের কথা বলা হয়েছিল) এরা দুই পক্ষ, (এক পক্ষ মুমিন অপর পক্ষ কাফির । এরপর কাফির দল কয়েক প্রকার-_ ইহুদী, খ্রিষ্টান, সাবেয়ী, অগ্নিপূজারী) এরা এদের পালনকর্তা সম্পর্কে (বিশ্বাসগতভাবে এবং কোন কোন সময় তর্কক্ষেত্রেও) মতবিরোধ করে। (এই মতবিরোধের ফয়সালা কিয়ামতে এভাবে হবে যে,) যারা কাফির, তাদের (পরিধানের) জন্য আগুনের পোশাক তৈরি করা হবে (অর্থাৎ আগুন তাদের সমস্ত দেহকে পোশাকের ন্যায় .ঘিরে ফেলবে) তাদের মাথার উপর তীব্র ফুটস্ত পানি ঢেলে দেওয়া হবে, যদ্দরুন তাদের পেটের বজুসমূহ (অর্থাৎ অন্তরসমূহ) ও চর্ম গলে যাবে। (অর্থাৎ এই ফুটন্ত পানির কিছু অংশ পেটের ভেতর চলে যাবে। ফলে অন্তর এবং পেটের অভ্যস্তরস্থ সব অঙ্গ গলে যাবে। কিছু অংশ উপরে প্রবাহিত হবে। ফলে চর্ম গলে যাবে৷) তাদের (মারার) জন্য লোহার গদা থাকবে। (এই বিপদ থেকে তারা কোন সময় মুক্তি পাবে না।) তারা যখনই (দোযখে) যন্ত্রণার কারণে (অস্থির হয়ে যাবে এবং) সেখান থেকে বের হতে চাইবে তখনই তথায় ফিরিয়ে দেয়া হবে। বলা হবে $ দহন-শাস্তি (চিরকালের জন্য) তোমরা আস্বাদন করতে থাক (কখনও বের হতে পারবে না) যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ্‌ তা'আলা তাদেরকে (জান্নাতের) এমন উদ্যানসমূহে দাখিল করবেন, যাদের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। তাদেরকে তথায় স্বর্ণাকংকন ও মোতি পরিধান করানো হবে এবং তথায় তাদের পোশাক হবে রেশমের । (তাদের জন্য এসব পুরস্কার ও সম্মান এ কারণে যে, দুনিয়াতে) তারা কালেমায় তাইয়্যেবার দিকে পথ প্রদর্শিত হয়েছিল এবং প্রশংসিত আল্লাহ্র পথের পানে পরিচালিত হয়েছিল (এই পথ ইসলাম) । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় ০১০০১০ ১০/১১ আয়াতে উল্লিখিত দুই পক্ষ হচ্ছে সাধারণ মু'মিনগণ এবং তাদের বিপরীতে সব কাফির ; ইসলামের যুগের হোক কিংবা পূর্ববর্তী যুগসমূহের । তবে এই আয়াত সেই দুই পক্ষ সম্পর্কে অবতীর্ণ হয়েছে, যারা বদরের রণক্ষেত্রে একে অপরের বিপক্ষে সম্মুখযুদ্ধে অবতীর্ণ হয়েছিল। মুসলমানদের মধ্য থেকে হযরত আলী, হামযা, ওবায়দা (রা) ও কাফিরদের পক্ষ থেকে ওতবা ইবনে রবীয়া, তদীয় পুত্র ওলীদ ও তদীয় ভ্রাতা শায়বা এতে শরীক ছিল। তন্মধ্যে কাফির পক্ষে তিনজনই নিহত এবং মুসলমানদের মধ্য থেকে হযরত আলী ও হামযা অক্ষত অবস্থায় ফিরে এসেছিলেন। ওবায়দা গুরুতর আহত অবস্থায় ফিরে এসে রাসূলুল্লাহ্‌ (সা)-এর পায়ের কাছে প্রাণ ত্যাগ করেন। আয়াত যে এই সম্মুখ যোদ্ধাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে, তা বুখারী ও মুসলিমের হাদীস দ্বারা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।