সূরা হজ্জ ২৪১ GE ond G FS Sd BHEEFIMO WF ww ABA Ad BI34 A373 /7 233530 Bs Mois OU 23 LI SG pS Gain ANAL ELE MOLI SEU I dl Else EH 4 (১৭) যারা মুসলমান, যারা ইহুদী, সাবেয়ী, খ্রিস্টান, অগ্নিপূজক এবং যারা মুশরিক, কিয়ামতের দিন আল্লাহ্ অবশ্যই তাদের মধ্যে ফয়সালা করে দেবেন । সবকিছুই আল্লাহ্র দৃষ্টির সামনে । (১৮) তুমি কি দেখনি যে, আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নভোমণ্ডলে, যা কিছু আছে ভূমণ্ডলে, সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজত্তু এবং অনেক মানুষ । আবার অনেকের উপর অবধারিত হয়েছে শাস্তি । আল্লাহ্ যাকে লাঞ্ছিত করেন, তাকে কেউ সম্মান দিতে পারে না । আল্লাহ যা ইচ্ছা করেন, তাই করেন। তফসীরের সার-সংক্ষেপ এতে কোন সন্দেহ নেই যে, মুসলমান, ইহুদী, সাবেয়ী, খ্রিষ্টান, অগ্নিপূজক ও মুশরিক এদের .সবার মধ্যে আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন (কার্যত) ফয়সালা করে দেবেন (অর্থাৎ মুসলমানদেরকে জান্নাতে এবং সর্বশ্রেণীর কাফিরদেরকে জাহান্নামে দাখিল করবেন) । নিশ্চিতই আল্লাহ্ তাআলা সবকিছু সম্পর্কে ওয়াকিফহাল। হে সম্বোধিত ব্যক্তি ! তোমার কি জানা নেই যে, আল্লাহ্ তা'আলার সামনে (নিজ নিজ অবস্থা অনুযায়ী) সবাই বিনয়াবনত হয়-যারা আকাশমণ্ডলীতে আছে, যারা ভূমণ্ডলে আছে এবং (সব সৃষ্ট জীবের আনুগত্যশীল হওয়া সত্বেও বিশেষ পর্যায়ের জ্ঞানবুদ্ধির অধিকারী মানব সবাই আনুগত্যশীল নয় ; বরং) অনেক মানুষও (অনুগত ও বিনয়াবনত হয়।) এবং অনেক মানুষ আছে, যাদের উপর আযাব অবধারিত হয়ে গেছে। (সত্য এই যে,) যাকে আল্লাহ্ হেয় করেন (অর্থাৎ হিদায়েতের তওফীক দেন না) তাকে কেউ সম্মান দিতে পারে না । আল্লাহ্ (নিজ রহস্য অনুযায়ী) যা ইচ্ছা করেন, তাই করেন। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় প্রথম আয়াতে বিশ্বের মুসলমান, কাফির, অতঃপর কাফিরদের বিভিন্ন ধর্মবিশ্বাসী দল সম্পর্কে বলা হয়েছে যে, আল্লাহ্ তা'আলা তাদের সবার ফয়সালা করে দেবেন। তিনি প্রত্যেকের প্রকাশ্য ও অপ্রকাশ্য অবস্থা সম্পর্কে জ্ঞাত । ফয়সালা কি হবে, কোরআনে তা বারবার উল্লেখ করা হয়েছে যে, সৎকর্মপরায়ণ ঈমানদারদের জন্য চিরস্তন ও অক্ষয় মা’আরেফুল কুরআন (৬ষ্ঠ) ৩১ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।