= সটচী-পত্র ২৪০ তফসীরে মা‘আরেফুল কোরআন ।। ষষ্ঠ খণ্ড তার (এই) কৌশল (যার বাস্তবায়নে সে সম্পূর্ণ অক্ষম) তার আক্রোশের হেতু (অর্থাৎ ওহী) মওকুফ করতে পারে কি না। আমি একে (অর্থাৎ কোরআনকে) এমনিভাবে নাযিল করেছি (এতে আমার ইচ্ছা ও শক্তি ছাড়া কারও কোন দখল নেই ।) এতে সুস্পষ্ট প্রমাণাদি (সত্য নির্ধারণে) আছে এবং আল্লাহ্ তা“আলাই যাকে ইচ্ছা হিদায়েত দান করেন। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় ০২:১, সারকথা এই যে, ইসলামের পথ করুদ্ধকারী শত্রু চায় যে, আল্লাহ্ তা'আলা তীর রাসূল ও তাঁর ধর্মকে সাহায্য না করুন। এরূপ শত্রুদের বুঝে নেওয়া উচিত যে, তখনই সম্ভবপর, যখন রাসূলুল্লাহ্ (সা)-এর নবুয়তের পদ বিলুপ্ত করে .দেওয়া হবে এবং তার প্রতি ওহীর আগমন বন্ধ হয়ে যাবে। কেননা, আল্লাহ্ তা'আলা যাকে নবুয়তের দায়িত্ব অর্পণ করেছেন এবং ওহী দ্বারা ভূষিত করেছেন, ইহকাল ও পরকালে তাকে সাহায্য করার পাকাপোক্ত ওয়াদা আল্লাহ্র পক্ষ থেকে রয়েছে। যুক্তির দিক দিয়েও এই ওয়াদার খেলাফ হওয়া উচিত নয়। সুতরাং যে ব্যক্তি রাসূল ও তার ধর্মের উন্নতির পথ রুদ্ধ করতে চায়, তার সাধ্য থাকলে এরূপ কৌশল অবলম্বন করা উচিত, যাতে নবুয়তের পদ বিলুপ্ত হয়ে যায় এবং ওহীর আগমন বন্ধ হয়ে যায়। এই বিষয়বজুটি অসম্ভবকে সম্ভব ধরে নেওয়ার ভঙ্গিতে এভাবে ব্যক্ত করা হয়েছে যে, রাসূলুল্লাহ্ (সা) থেকে ওহী বন্ধ করতে চাইলে সে কোনরূপে আকাশে পৌঁচুক এবং সেখান থেকে ওহীর আগমন বন্ধ করে দিক । বলা বাহুল্য, কারও পক্ষে আকাশে যাওয়া আল্লাহ্ তা'আলাকে ওহী বন্ধ করতে বলা মোটেই সম্ভবপর নয়। সুতরাং তার কৌশল যখন কার্যকর নয়, তখন ইসলাম ও ঈমানের বিরুদ্ধে আক্রোশের ফল কি ?. এই তফসীর হুব দুররে-মনসুর গ্রন্থে ইবনে সায়দ থেকে বর্ণিত আছে। আমার মতে আয়াতের এটাই সর্বোত্তম ও সাবলীল তফসীর । কুরতুবী এই তফসীরকেই আবূ জাফর নাহ্হাস থেকে উদ্ধৃত করে বলেন £ এটা সবচাইতে সুন্দর তফসীর ৷ তিনি ইবনে আব্বাস থেকেও এই তফসীর বর্ণনা করেছেন। কেউ কেউ আয়াতের এরূপ তফসীর করেছেন যে, এখানে... বলে নিজ গৃহের ছাদ বোঝানো হয়েছে। আয়াতের উদ্দেশ্য এই £ যদি কোন মূর্খ শত্রু কামনা করে যে, আল্লাহ্ তাআলা তার রাসূল ও তার ধর্মের সাহায্য না করুক এবং সে ইসলামের বিরুদ্ধে আক্রোশ পোষণ করে, তবে সে বুঝে নিক যে, তার বাসনা কখনও পূর্ণ হবে না। এই বোকাসুলভ আক্রোশের প্রতিকার এ ছাড়া কিছুই নেই যে, সে তার ছাদে. রশি ঝুলিয়ে ফাসি নিয়ে মরে যাক ।-(মাযহারী) 7 3843/7 ARTA Rds nls Op SNL) ঞ /1 2, /93/29793/7 9, 37/4 PIPE Fea py tS Al CLS SACLNN A www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।