= ন -পত্ৰ সূরা হজ্জ ২৩৯ শ্ৰেণীর লোকদের সম্পর্কেই আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছে। বলা হয়েছে যে, তারা ঈমানের এক কিনারায় দণ্ডায়মান আছে। ঈমানের পর যদি তারা পার্থিব সুখ ও ধনসম্পদ লাভ করে, তবে ইসলামে অটল হয়ে যায়, পক্ষান্তরে যদি পরীক্ষাশ্বরূপ কোন বিপদাপদ ও পেরেশানীতে পতিত হয়, তবে ধর্ম ত্যাগ করে বসে। EEG oS COE Ms ETS Fd nd ] / (37 3293/3 3/7 Loy ed 121 Orr sadly ly (১৪) যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ্ তাদেরকে জান্নাতে দাখিল করয্মবেন, যার তলদেশ দিয়ে নির্বরিণীসমূহ প্রবাহিত হয়। আল্লাহ্ যা ইচ্ছা করেন, তাই ক্ৰরেন । (১৫) সে ধারণা করে যে, আল্লাহ্ কখনই ইহকাল ও পরকালে রাসূলকে সাহায্য করবেন না, সে একটি রশি আকাশ পর্যন্ত ঝুলিয়ে নিক ; এরপর কেটে দিক ; অতঃপর দেখুক তার এই কৌশল তার আক্রোশ দূর করে কিনা । (১৬) এমনিভাবে আমি সুস্পষ্ট আয়াতরূপে কোরআন নাযিল করেছি এবং আল্লাহ্-ই যাকে ইচ্ছা হিদ্দায়েত করেন। তফসীরের সার-সংক্ষেপ যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, নিঃসন্দেহে আল্লাহ্ তা‘আলা তাদেরকে (জান্নাতের) এমন উদ্যানে দাখিল করবেন, যার তলদেশ দিয়ে বির্বরিণীসমূহ প্রবাহিত হবে। (আল্লাহ্ যে ব্যক্তি অথবা জাতিকে কোন সওয়াব অথবা আযাব দিতে চান, তা প্রতিরোধকারী কেউ নেই । কেননা,) আল্লাহ্ (সর্বশক্তিমান) যা ইচ্ছা করেন, করে যান। (সত্য ধর্ম সম্পর্কে যাদের বিতর্কের কথা পূর্বে উল্লেখ করা হয়েছে, পরবর্তী আয়াতে তাদের ব্যর্থতা ও বঞ্চনা বর্ণনা করে বলা হয়েছে) যে ব্যক্তি (রাসূলের সাথে বিরোধ ও কলহ করে) মনে করে যে, (সে জয়ী হবে, রাসূলের প্রচারিত দীনের উন্নতি স্তন্ধ করে দেবে এবং) আল্লাহ্ তাআলা রাসূলের (ও তার দীনের) ইহকালে ও পরকালে সাহায্য করবেন না, সে একটি রশি আকাশ পর্যন্ত ঝুলিয়ে নিক (এবং আকাশের সাথে বেঁধে দিক) । এরপর এই রশির সাহায্যে যদি আকাশে পৌছতে.পারে, তবে পৌছে এই ওহী .বন্ধ করে দিক । (বলা বাহুল্য, কেউ এরূপ করতে পারবে না ।) এমতাবস্থায় চিন্তা করা উচিত যে, www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।