= নচা-পত্র সূরা মারইয়াম’ ২৩ করে, তা মন্দ ; কিন্তু তোমা দ্বারা-এরূপ হওয়া সর্বনাশের উপর সর্বনাশ । কেননা) হে হারুন-ভগিনী, (তোমার পরিবারে কেউ কোনদিন এরূপ অপকর্ম করেনি। সেমতে) তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না (যে, তার প্রভাবে তুমি এরূপ করবে) এবং তোমার জননী ব্যভিচারিণী ছিল না (যে, তার কারণে তুমি এ কাজে লিপ্ত হবে। এরপর হারুন তোমার জ্ঞাতি ভাই৷ তার নাম হারুন নবীর নামানুসারে রাখা হয়েছে। সে কত ভাল লোক! মোটকথা, যার গোটা পরিবারই শুদ্ধ-পবিত্র, তার দ্বারা এরূপ কাণ্ড হওয়া কত বড় সর্বনাশের কথা!) অতঃপর মারইয়াম (এসব কথাবার্তা শুনে কোন উত্তর দিলেন না৷ বরং) শিশুর দিকে ইশারা করে দিলেন (যে, যা কিছু বলবার, তাকেই বল । সে উত্তর দেবে।) তারা (মনে করল যে, মারইয়াম তাদের সাথে উপহাস করছে ; তাই) বলল ঃ সে মাত্র কোলের শিশু, তার সাথে আমরা কিরূপে কথা বলব? (কেননা, যে ব্যাক্তি নিজে কথাবার্তা বলে, তার সাথেই কথা বলা যায়। সে যখন শিশু, তখন তো সে কথাবার্তাই বলতে সক্ষম নয়। তার সাথে কির্ূপে কথা বলব ? ইতোমধ্যে) সন্তান (নিজেই বলে উঠল £ আমি আল্লাহ্র (বিশেষ) দাস (আল্লাহ্ নই ; যেমন মূর্খ খ্রিস্টানরা মনে করবে এবং আল্লাহ্র অপ্রিয় নই ; যেমন ইছদীরা মনে করবে । দাস হওয়ার এবং বিশেষ দাস হওয়ার লক্ষণ এই যে) তিনি আমাকে কিতাব (অর্থাৎ ইঞ্জীল) দিয়েছেন (যদিও ভবিষ্যতে দেবেন ; কিন্তু নিশ্চিত হওয়ার কারণে যেন দিয়ে ফেলেছেন।) এবং তিনি আমাকে নবী করেছেন (অর্থাৎ করবেন) এবং তিনি আমাকে বরকতময় করেছেন (অর্থ৷ৎ মানবজাতি আমা দ্বারা উপকৃত হবে) আমি যেখানেই থাকি না কেন (আমার বরকত পৌছতে থাকবে। এ উপকার হচ্ছে ধর্ম প্রচার । কেউ কবূল করুক বা না করুক তিনি উপকার পৌছিয়ে দিয়েছেন) এবং তিনি আমাকে নামায ও যাকাতের আদেশ দিয়েছেন যতদিন আমি (দুনিয়াতে) জীবিত থাকি । (বলা বাহুল্য, আকাশে যাওয়ার পর তিনি এসব বিষয়ে আদিষ্ট নন। এটা দাস হওয়ার প্রমাণ ; যেমন বিশেষত্বের আরও প্রমাণাদি আছে)এবং আমাকে আমার জননীর অনুগত করেছেন (পিতা ছাড়া জন্মগরহণের কারণে বিশেষ করে জননীর কথা বলেছেন) তিনি আমাকে উদ্ধত হতভাগ্য করেন নি (যে, মানুষের হক ও জননীর হক আদায় করতে অবাধ্য হব কিংবা হক ও আমল বর্জন করে দুর্ভাগ্য ক্রয় করব) এবং আমার প্রতি (আল্লাহ্র পক্ষ থেকে) সালাম যে দিন জন্মগ্রহণ করেছি, যে দিন মৃত্যুবরণ করব (এ সময়টি কিয়ামতের নিকটবর্তী আসমান থেকে অবতরণের পর হবে। এবং যেদিন আমি (কিয়ামতে জীবিত হয়ে উত্িত হব । (আল্লাহ্র সালাম বিশেষ বান্দা হওয়ার প্রমাণ ৷) আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 5৮৩১ -এ বাক্য থেকে বাহ্যত এ কথাই বোঝা যায় যে, অদৃশ্য সুসংবাদের মাধ্যমে মারইয়াম যখন নিশ্চিত হয়ে গেলেন যে, আল্লাহ তা'আলা তাকে দুর্নাম ও লাঞ্ছনা থেকে রক্ষা করবেন, তখন নিজেই: সদ্যজাত শিশুকে নিয়ে গৃহে ফিরে এলেন । কতদিন পরে ফিরে এলেন, এ সম্পর্কে ইবনে আসাকির হযরত ইবনে আব্বাস থেকে রেওয়ায়েত করেন যে, মারইয়াম সন্তান প্রসবের চল্লিশ দিন পর নিফাস থেকে পাক হয়ে গৃহে ফিরে আসেন ।--/করূহ্থুল মা‘আনী) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।